নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নামার আগে রীতিমতো বোমা ফাটালেন টিম ইন্ডিয়ায় কামব্যাক করা করুন নায়ার। এক সাক্ষাৎকারে তিনি জানান যে এক নামি ক্রিকেটার তাঁকে টেস্ট ক্রিকেট ছেড়ে বাইরের লিগ ক্রিকেট খেলার পরামর্শ দেন কারণ তাতে আয় বেশি বলে। তিনি এটাও জানান যে তিনি সেগুলিতে গুরুত্ব দেননি এবং দেশের হয়ে খেলার স্বপ্ন ত্যাগ করেননি। তবে কে সেই নামি ক্রিকেটার, তা জানাননি করুন।
আর কদিন পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। রোহিত ও বিরাট না থাকায় শুভমান গেলেন নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলকে খেলতে দেখা যাবে এবার। যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, দুই তারকা না থাকলেও দলের বর্তমান ক্রিকেটারদের যা প্রতিভা রয়েছে, তাতে তারা ইংল্যান্ডকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। অনেকে এটাও মনে করছেন যে ভারত সিরিজ জিততেও পারে। সবমিলিয়ে, এই সিরিজকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গেছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।
তবে সিরিজ শুরুর আগে একটি বড় ঘটনা তুলে ধরলেন দীর্ঘদিন বাদে জাতীয় দলে জায়গা পাওয়া করুন নায়ার। এক সাক্ষাৎকারে তিনি জানান কিভাবে একজন নামি ক্রিকেটার তাঁকে তাঁর স্বপ্ন থেকে সরে আসার পরামর্শ দিয়েছিলেন। যদিও এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে তিনি সরেননি বলেই জাতীয় দলের সুযোগ পেলেন এবং এর জন্য তিনি গর্বিত।
করুন নায়ার বলেন, “আমার এখনো মনে আছে এক ক্রিকেটার আমায় ডেকে টেস্ট থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন কারণ বাইরের লিগে টাকা আছে বলে। কিন্তু আমি লড়াই চালিয়ে যাই টাকার কথা না ভেবে। কখনোই দেশের হয়ে খেলার স্বপ্ন ত্যাগ করিনি। ঘটনাটা বছর দুয়েক আগের। দেখুন এখন আমি কোথায়। তবে তখন যদি তার কথায় গুরুত্ব দিতাম তাহলে আজ শুভমান গিলে নেতৃত্বে খেলতে পারতাম না। এই সিদ্ধান্তের জন্য আমি গর্বিত।” এবার দেখার বিষয় যে দীর্ঘদিন পর দলে ফিরে কি কামাল দেখান তিনি।

