সিরিজ শুরুর আগে বড় হুঁশিয়ারি শার্দুলের

সিরিজ শুরুর আগে বড় হুঁশিয়ারি শার্দুলের

নিউজ ডেস্ক: “ওদের চমকে দিতে চাই” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তিনি স্পষ্ট জানান যে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে বুঝাতে চায় যে তারা কি করে দেখাতে পারে। পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করে দেন যে বাইরের মাঠে সিরিজ জিততে সর্বদা ভালো লাগে এবং সেটা যদি দল করে দেখাতে পারে, তাহলে দেশের সকল মানুষ খুশি হবে। 

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজ খেলতে পারবে শুভমান গিল নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। শেষ মুহূর্তে নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করছেন দুই দলের ক্রিকেটাররা। বিশেষ করে ভারতের কাছে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, গত দুটি টেস্ট সিরিজে বিশ্রীভাবে পরাজিত হয়েছে তারা। সুতরাং এটা একটা সুযোগ ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয়ত, ক্রিকেটকে চিরকালের জন্য বিদায় জানিয়েছেন দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। সেক্ষেত্রে শুভমান গিলের কাছে নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণ করে দেখানো একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে।

তবে সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকে বড় হুঁশিয়ারি দিলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তিনি বলেন, “ইংল্যান্ড এখন একটা অন্যরকম ক্রিকেট খেলছে। আমরা ওদের চমকে দিতে চাই। আমরা কি করতে পারি, সেটা দেখিয়ে দিতে চাই। বিদেশের মাটিতে সিরিজ জিততে সবসময় ভালো লাগে। সেটা যদি করে দেখাতে পারি তাহলে দেশের মানুষও খুশি হবে।”

তিনি আরো বলেন, “ইংল্যান্ডের যা পরিবেশ, সেখানে খেলাটা বড় একটা চ্যালেঞ্জ। কখনো মেঘ ছেয়ে যায়। আবার কখনো রোদ আসে। ব্যাট করো কি বল করো, প্রত্যেক মুহূর্তে নিজেকে মানিয়ে নিতে হয়। বহু নতুন ক্রিকেটার আমাদের দলে আছে, যারা এই কাজটা করে দেখাতে তৈরি।” এবার দেখার বিষয় যে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে তাদের দেশে হারাতে পারে কিনা। শুভমান গিল ও তাঁর বাহিনী কি পারবে সিরিজ জিততে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে শীঘ্রই।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *