পান্থের ইনিংসে খুশি সানি, করতে বললেন সামারসল্ট

পান্থের ইনিংসে খুশি সানি, করতে বললেন সামারসল্ট

নিউজ ডেস্ক: যেই পান্থকে কয়েক মাস আগে স্টুপিড বলতেন সুনীল গাভাস্কার, এখন সেই পান্থ হয়ে উঠেছে তাঁর নয়নের মনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পরই তিনি সুপার্ব বলেছিলেন। এবার তিনি দলের সহ অধিনায়ককে বললেন ফের সামারসল্ট করার। যদিও এবার অভিনবভাবে এলএসজি অধিনায়ক নিজের শতরান সেলিব্রেট করেন। এবারও তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই।

কিছু মাস আগে পান্থের ক্রিকেটকে স্টুপিড বলে তকমা দিয়েছিলেন সুনীল গাভাস্কার। কিন্তু যেভাবে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ধৈর্যের সঙ্গে শতরান করলেন পান্থ, তারপর সেই সমালোচনা পরিণত হয়ে যায় প্রশংসায়। দলের সহ অধিনায়ককে দিতে দেখা যায় সামারসল্ট। ১৩৪ রান তিনি করেন প্রথম ইনিংসে। বলতে গেলে, ইংল্যান্ডের বোলারদের রীতিমতো হাবুডুবু খাওয়ান তিনি। মাঠের প্রত্যেকটি কোণে তিনি হাকান বাউন্ডারি, যা দেখে হাততালি দেন স্টেডিয়ামে উপস্থিত সকল ভারতীয় দর্শক।

দ্বিতীয় ইনিংসেও তার ব্যাতিক্রম হলো না। এবারও সেঞ্চুরি করলেন পান্থ। নিজের ধরনের ক্রিকেট খেলেই শতরানের গন্ডি ছোন তিনি। আবারো সকলের মন যেতেন তারকা উইকেটরক্ষক ব্যাটার। তবে এবার শতরান করে তিনি ভিন্নভাবে সেলিব্রেট করেন। ডানহাতের আঙুল ঘুরিয়ে চোখে রেখে সেলিব্রেট করেন তিনি। পান্থ সেঞ্চুরি করায় সুনীল গাভাস্কার তাঁকে ফের সামারসল্ট করার কথা বলেন। এদিন সানি কমেন্ট্রি বক্স ছেড়ে গ্যালারিতে চলে আসেন তা দেখতে। এই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় এবং এরপর শুরু হয় কমেন্টের বন্যা। সকলেই পান্থের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তবে তার চেয়েও বেশি খুশি হয়েছেন সানির গেশ্চার দেখে। এবার দেখার বিষয় ভারত ম্যাচটি জেতে কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *