টিম ইন্ডিয়ার সামনে জয়ের বড় সুযোগ, চাপে ইংল্যান্ড

টিম ইন্ডিয়ার সামনে জয়ের বড় সুযোগ, চাপে ইংল্যান্ড

নিউজ ডেস্ক: বার্মিংহাম টেস্টে চালকের আসনে শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বলা ভালো, ম্যাচ জেতার বড় সুযোগ রয়েছে দলের কাছে। এক সুবিধাজনক অবস্থায় রয়েছে এই মুহূর্তে গৌতম গম্ভীরের ছেলেরা। আগামীকাল শেষ দিন ম্যাচের। যদি ভারত বোলিং ভালো করতে পারে, তাহলে দ্রুত উইকেট তুলে নিতে পারবে ইংল্যান্ডের এবং সেক্ষেত্রে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পারবে।

চতুর্থ দিন এক উইকেটে ৬৪ রান নিয়ে খেলতে নেমে ৪২৭ রানের ৬ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। এবারও শতরান আসে অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে। অন্যদিকে, দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও আরো একবার অর্ধশতরানের ইনিংস খেলেন। এছাড়া গত ম্যাচের মত এবারও কেএল রাহুল ও ঋষভ পান্থের ব্যাটিং ছিল দেখার মতো। এক কথায় বলতে গেলে, ব্যাটিং অর্ডারের উপর ভর করে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল। 

৬০৮ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড তিনটি উইকেট হারিয়ে ফেলেছে এবং রান মাত্র ৭২। অর্থাৎ এখনো ৫০০ রানেরও বেশি করতে হবে দলকে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে অন্তিম দিনে ইংল্যান্ড ম্যাচ জেতার থেকে ম্যাচ বাঁচানোর চেষ্টা করবে। তাদের লক্ষ্য থাকবে যেভাবে হোক পুরো দিনটি কাটানোর। অন্যদিকে, টিম ইন্ডিয়ার লক্ষ্য থাকবে বাকি ৭টি উইকেট তুলে সিরিজের সমতা ফেরানোর। এবার দেখার বিষয় শেষ দিনে কি ঘটে। জিতবে কে? ভারত না ইংল্যান্ড? সেটাই এখন দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *