নিউজ ডেস্ক: গত আইপিএল প্রথমবারের জন্য যেতে বিরাট কোহলির আরসিবি, ওরফে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তাদের থেকেও বেশি আলোচনার বিষয় ছিলেন রাজস্থান রয়েলসের ১৪ বছর বৈশি তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। যেভাবে তিনি গুজরাট টাইটানসের বিরুদ্ধে শতরান হাকিয়েছিলেন, তা এখনো লেগে আছে সকলের চোখে। বলা ভালো, কেউ হয়তো তা কোনদিনই ভুলতে পারবেন না। তার উপর ইংল্যান্ডের মাটিতে করেছেন নজর কাড়া ব্যাটিং। সবমিলিয়ে, এখনই সকলে বৈভবকে মনে করেন একজন কমপ্লিট ক্রিকেটার।
তবে বৈভব সম্পর্কে এবার এক অজানা গল্প তুলে ধরলেন শ্রীলংকার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। কি বললেন তিনি? রাজস্থান রয়েলসের ক্রিকেট ডিরেক্টর জানান যে ১১ বছর বয়স থেকেই বৈভবকে ট্রায়ালে ডেকে সই করানোর পরিকল্পনা করা হয়েছিল। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে চুক্তিবদ্ধ করার পর বৈভবকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেছিলেন কারণ গুয়াহাটির নেটে ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার এবং অন্যান্য বোলারদের বেশ সহজেই খেলছিলেন।
সাঙ্গা বলেন, “২০২৩ সালে আমাকে একজন ওর প্রতিভার বিষয়ে জানিয়েছিল এবং বলেছিল যে প্রয়োজন পড়লে ট্রায়ালে ডেকে ওকে সই করানো হোক। চুক্তিবদ্ধ করার পরই ওকে প্রথম দেখা। গুয়াহাটির নেটে ও আর্চারের মতো বোলারকে সহজে খেলছিল। শুধু ওকেই নয় আরো অনেকের বোলিংয়েই বৈভব সহজে ব্যাট করছিল। ওর ব্যাট সুইংয়ের কোন জবাব নেই। দারুণ খেলছিল অফ স্ট্যাম্পের বাইরের বল। এছাড়া বডি মুভমেন্টও বেশ ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে যে কিভাবে নিজের শটগুলিকে আরো নিখুঁত করা যায়, সবসময় ও সেটা নিয়ে ভাবে।” এক্ষেত্রে দেখার বিষয় যে কত তাড়াতাড়ি সিনিয়র দলের সুযোগ পান বৈভব। কবে দেখা যাবে তাঁকে সিনিয়র দলের জার্সিতে, সেটাই এখন দেখার।

Your comment is awaiting moderation.
Hi, it’s Jayrn.
Want to find “hidden money” in your business? Dan shares exactly how to exponentially increase your cashflow and the value of your company with these 5 Key Strategies.
Find out how to find your customer “trigger points” so you know how to market and sell to them. And the best part is… it’s way easier than you think!
Learn More: https://marketersmentor.com/hidden-money.php?refer=ebanglarmukh.com
Jayrn
Unsubscribe:
https://marketersmentor.com/unsubscribe.php?d=ebanglarmukh.com