বড় ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড! কি হবে চতুর্থ দিনে?

বড় ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড! কি হবে চতুর্থ দিনে?

নিউজ ডেস্ক: যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনটাই হল। ম্যানচেস্টার টেস্টে যেভাবে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে খেলছিল, তাতে মনে করা হচ্ছিল যে বেশ বড় ব্যবধানেই লিড নেবে তারা। ঠিক সেটাই হলো। তৃতীয় দিনের শেষে তাদের স্কোর ৭ উইকেটে ৫৪৪। অর্থাৎ এই মুহূর্তে তারা এগিয়ে ১৮৬ রানে। এক্ষেত্রে মনে করা হচ্ছে যে আগামীকাল আরো কিছুক্ষণ ব্যাটিং করে বড়সড় লিড নিয়ে ইনিংস ঘোষণা করতে পারে এবং সেটা যদি হয় তাহলে বিপদের মুখে পড়তে পারে ভারত।

তৃতীয় দিন দুই উইকেটে ২২৫ রান নিয়ে খেলতে নেমে রান করার গতি বজায় রাখে ইংল্যান্ড। দলের তারকা ক্রিকেটার জো রুট ১৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া ওলি পোপ করেন ৭১ এবং দলের অধিনায়ক বেন স্টোকস অপরাজিত রয়েছেন ৭৭ রানে। যেই গতিতে এগোচ্ছে ইংল্যান্ড, ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে আড়াইশো থেকে ৩০০ রানের লিড নিয়ে তারা থামবে এবং ইনিংস ঘোষণা করবে ভারতকে চাপে ফেলতে। 

অন্যদিকে এদিন ভারতীয় বোলাররা তেমন দাগ কাটতে পারেননি। বুমরাহের, জাদেজা ও সুন্দরের বলে কিছুটা হলেও হিমশিম খেয়েছে ইংল্যান্ডের ব্যাটিং বিভাগ। বাকিরা তেমন প্রভাব ফেলতে সফল হননি। এমন পরিস্থিতিতে দেখার বিষয় যে চতুর্থ দিনের খেলায় কত তাড়াতাড়ি ইংল্যান্ডের দৌড় থামাতে পারে ভারত। কত রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস, সেটাই এখন বড় প্রশ্ন। তবে আরো কিছু রান যে ইংল্যান্ড জুড়বে, তা বেশ স্পষ্ট।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *