“এই যুগলবন্দী আমি বুঝিনা” গম্ভীর-গিলকে নিয়ে কেন এমন বললেন সানি?

“এই যুগলবন্দী আমি বুঝিনা” গম্ভীর-গিলকে নিয়ে কেন এমন বললেন সানি?

নিউজ ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল ম্যানচেস্টার টেস্ট। পরাজয় এড়াতে সফল হল ভারতীয় ক্রিকেট দল। পঞ্চম দিনে তাদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪২৫। তবে এদিন ৩ জনের ব্যাট থেকে আসে শতরানের ইনিংস – শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। বিশেষ করে যেভাবে গিল আউট হয়ে যাওয়ার পর জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ক্রিজ আঁকড়ে ধরে খেলেছেন, তার প্রশংসা করেছেন সকলে।

তবে ম্যাচ বাঁচাতে সফল হলেও ম্যাচ চলাকালীন শুভমান গিলকে নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় তারকা, তথা কিংবদন্তি ক্রিকেটার, সানি। ওরফে সুনীল গাভাস্কার। কুলদীপ যাদবকে বসানোর সিদ্ধান্ত গিলের বলে দাবি করা হলেও যে সেটা বাস্তবে তাঁর নয়, তা প্রায় সকলের কাছেই এখন জানা। এবার এই ব্যাপারে নিজের বক্তব্য রাখেন সানি।

কিংবদন্তি ক্রিকেটারকে হর্ষ ভোগলে নেতৃত্ব নিয়ে কোচকে জিজ্ঞেস করা করা প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করলে সানি বলেন, “কোচ আর অধিনায়কের এই যুগলবন্দীটা আমি বুঝিনা। দলটা কিন্তু অধিনায়কের দিনের শেষে। এটা কেউ বলতে পারবে না যে কুলদীপকে গিল চায়নি। ওকে রাখা উচিত ছিল। অধিনায়ক কিন্তু গিল। ওর নেতৃত্ব নিয়েই কিন্তু লোকে কথা বলবে। হয়তো এগুলো বাইরে আসবে না। কিন্তু যাবতীয় দায়িত্ব অধিনায়ককেই নিতে হয়।” এবার দেখার বিষয় যে শেষ টেস্টে কুলদীপকে নেওয়া হয় কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *