“গর্ব হচ্ছে” ছাত্র গিলের প্রশংসায় পঞ্চমুখ গুরু যুবরাজ

“গর্ব হচ্ছে” ছাত্র গিলের প্রশংসায় পঞ্চমুখ গুরু যুবরাজ

দেবজিৎ মুখার্জি: যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে ভারতীয় ক্রিকেট দল, তারপর থেকে তাদের নিয়ে উন্মাদনার মাত্রা যেন আরও বেড়ে চলেছে। তবে তার চেয়েও এই মুহূর্তে বড় আলোচনার বিষয় ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। যেভাবে রোহিত ও বিরাটের অনুপস্থিতিতে তিনি দল সামলেছেন, তার প্রশংসা করেছেন সকলে। এখানেই শেষ নয়, যেভাবে নিন্দুক ও সমালোচকদের নিজের ব্যাটের মাধ্যমে গিল জবাব দিয়েছেন, তা মুগ্ধ করেছে সকলকে। 

এবার ছাত্র গিলের প্রশংসায় পঞ্চমুখ তাঁর গুরু, তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার, যুবরাজ সিং। আইসিসিকে প্রাক্তন ভারতীয় তারকা এই বিষয়ে জানিয়েছেন। তিনি জানান যে সকলকে ইংল্যান্ডের মাটিতে চারটি শতরান করে জবাব দিয়েছেন জিটি অধিনায়ক। এখানেই শেষ নয়, যুবরাজ সিং আরও জানান যে তিনি তাঁর জন্য গর্বিত। পাশাপাশি, এটাও জানান যে ইংল্যান্ডে খেলে প্রমাণ করা অতটা সহজ নয়।

যুবরাজ সিং বলেন, “অনেক প্রশ্ন ছিল বিদেশের মাটিতে ওর রেকর্ড নিয়ে। কিন্তু দেখুন ইংল্যান্ডের মাটিতে ও চারটি সেঞ্চুরি করেছে অধিনায়ক হয়ে। দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়ে ও যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছে, তা অবিশ্বাস্য। খুব গর্ব হচ্ছে ওর জন্য। অতটা সহজ নয় ইংল্যান্ডে গিয়ে নিজেকে প্রমাণ করা।” বলে রাখা ভালো, কয়েক বছর আগে পাঞ্জাবে খেলার সময় গিলকে বিশেষ ক্লাস দিতেন যুবরাজ।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *