ভারতীয় ক্রিকেটের পরবর্তী রোকো কারা? উত্তর দিলেন শচীন

ভারতীয় ক্রিকেটের পরবর্তী রোকো কারা? উত্তর দিলেন শচীন

দেবজিৎ মুখার্জি: ভারতীয় ক্রিকেটে একটা বড় নাম শচীন তেন্ডুলকর। বলা ভালো, মাস্টার ব্লাস্টার অন্যতম জনপ্রিয় নাম এই খেলার। ব্যাট হাতে দুই দশক ধরে তিনি দাপিয়ে গেছেন ২২ গজ। তিনি ব্যাট করতে নামলেই ম্যাচ ভারতের ঝুলিতে উঠবে, এটা পাকাপাকিভাবে ধরে নেওয়া হতো। এখানেই শেষ নয়, একদিনের ও টেস্ট ক্রিকেট মিলিয়ে তিনি অজস্র সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেছেন ‘গড অফ ক্রিকেট’। 

তবে শচীনের এরা শেষ হওয়ার পর সেই জায়গাটি নিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁরাও ব্যাটসম্যান হিসেবে বেশ ভালোভাবেই ছাপ রেখেছেন ক্রিকেটের ময়দানে। বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে দুজনের জুটি রীতিমতো আতঙ্ক ছিল বিপক্ষ দলের কাছে। বলা ভালো, দুজনে একসঙ্গে ব্যাট করলেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ম্যাচ জয় নিয়ে নিশ্চিন্তে থাকতেন। দুজনেই দলকে অনেকবার কঠিন মুহূর্ত থেকে ম্যাচ জিতিয়েছেন। শচীনের মতো তাঁদেরও ঝুলিতে রয়েছে বহু শতরান ও অর্ধশতরান।

তবে এবার রেডিট সমাজমাধ্যমে মাস্টার ব্লাস্টারকে প্রশ্ন করা হয় যে পরবর্তী রোকো কারা ভারতীয় ক্রিকেটে। শচীনের উত্তর, “নিরাপদ হাতে আছে ভারতীয় ক্রিকেট। অনেকেই ভালো খেলেছে ইংল্যান্ডে। ঐতিহ্য বহন করতে পারবে অনেকেই আছে।” এবার দেখার বিষয় যে শচীন যেই দাবিটি করেছেন, তা শেষ পর্যন্ত সত্যি হয় কিনা। আগামী দিনে কারা বড় জায়গায় পৌঁছাতে পারেন, সেটাই এখন দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *