দেবজিৎ মুখার্জি: ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ব্যাট হাতে তিনি বহুবার টিম ইন্ডিয়াকে বিপদের মুখ থেকে বাঁচিয়েছেন। তিনি জনপ্রিয় কঠিন পরিস্থিতিতে মাটি আঁকড়ে পড়ে থাকার জন্য। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তিনি যখন ব্যাট করতে নামতেন, তখন দেশের সকল ক্রিকেটপ্রেমী মনে করতেন যে তিনি স্কোর বড় জায়গায় নিয়ে যাবেন। এক কথায় বলতে গেলে, তাঁর নামের সঙ্গে ‘দ্যা ওয়াল’ তকমাটি ঠিকভাবেই যায়।
তবে এক পডকাস্টে দ্রাবিড় দাবি করেন যে তিনি শচীন-সৌরভদের থেকে। তবে তার জন্য কি তাঁদের অনুকরণ করতে হয়েছিল টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচকে? দ্রাবিড় বলেন, “ওদের অনুকরণ করতে কখনও চাইনি আমি। তবে অনেক কিছু শিখেছি ওদের থেকে। খেলাটা আরো ভালো শিখেছি ওদের সঙ্গে ড্রেসিংরুমে থেকে। শুধু লক্ষণ নয়, শচীন, সহবাগ, সৌরভ, এমনকী গম্ভীরের সঙ্গে পার্টনারশিপ। কীভাবে ওরা খেলে, প্রস্তুতি নেয়, ভালো শট মারে, শেখার ছিল এসব সব। বুঝে নেওয়া নয় শুধু। আরও ভালো খেলতে উদ্বুদ্ধ হয়েছি ওদের জন্য।”
দ্রাবিড় আরো বলেন, “আমি চেয়েছিলাম শচীন, সৌরভ, লক্ষণের সম্মান জিততে, যাতে ওরা বলে যে এই প্লেয়ারটা ভালো খেলে এবং দলে থাকার যোগ্য। আমি সেই জায়গাটাই পেতে চেয়েছিলাম। সেভাবেই পারফর্ম করেছে এবং প্রচুর রান পেয়েছি এবং কঠিন পরিস্থিতিতে ভালো খেলতে পেরেছি। আরো উদ্বুদ্ধ করেছে সেটা নিজেকে। ওদের জন্য যে আমি আরো ভালো ক্রিকেটার হয়েছি, এটা নিয়ে কোন সংশয় নেই। আমার ধারণা ওরাও নিশ্চয়ই উন্নতি করেছে আমার জন্যও।”

