দেবজিৎ মুখার্জি: শাহরুখ খান কে বা তাঁর অবদান কি, তা কারোর কাছেই এখন অজানা নয়। ৮ থেকে ৮০, সকলেই তাঁকে একডাকে চেনেন। বলা ভালো, সব বয়সেরই ভক্ত রয়েছে কিং খানের। বয়স বেশি হলেও এখনো বলিউডে অব্যাহত রয়েছে তাঁর দাপট। তিন দশকেরও বেশি সময় ধরে বড়পর্দায় তিনি রাজত্ব চালিয়ে যাচ্ছেন। তাঁর ছবি মুক্তি পেলেই হলের বাইরে দেখা যায় এক অস্বাভাবিক ভিড়। এক কথায় বলতে গেলে, বলিউড মানে এসআরকে। তবে শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও তিনি বেশ জনপ্রিয়।
এই প্রথম শাহরুখ খানের নামে এক বিলাসবহুল হোটেলের উদ্বোধন হলো মায়ানগরী মুম্বাইতে। হোটেলের নাম ‘শাহরুখস’। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানটি হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং কিং খানও। স্বাভাবিকভাবেই, তিনি ছিলেন বিশেষ অতিথি এবং সেন্টার অফ অ্যাট্রাকশন। নিজের বক্তব্যে তিনি নিজের মনের কথা তুলে ধরেন। এসআরকে জানান যে তাঁর জীবনে অনেককিছু রয়েছে। তবে, তাঁর নাম ছবি ছাড়া কিছুতেই দেখা যায়নি। তবে এখানেই শেষ নয়, নির্মাণকারী সংস্থার চেয়ারম্যানের সঙ্গে কিং খান নিজের আইকনিক পোজও দেন (বাহু ছড়িয়ে)।
শাহরুখ খান বলেন, “অনেককিছু রয়েছে আমার জীবনে। আমার নাম ছবি ছাড়া আর কিছুতে দেখা যায়নি। ছবি আমার সাধনার অঙ্গ এবং পেশা।” এরপরই নির্মাণকারী সংস্থার (দানুব) চেয়ারম্যান রিজওয়ান সজনের উদ্দেশ্যেও নিজের বক্তব্য রাখেন। বলিউডের বাদশা বলেন, “আমি নিজেকে কখনো এভাবে পেতাম না। নিজের অসুস্থ স্ত্রীর কথা বলেছিলেন আমাকে রিজওয়ান ভাই। আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। হৃদয় ছুঁয়ে যায় এটা আমার। অনেকে স্বপ্ন দেখেন এই শহরে বাড়ি তৈরি করার। ক্ষতি কি যদি আমি তাঁদের স্বপ্নের পথে একজন হতে পারি। এটা সত্যিই এক বড় উপহার আমার জন্য।” প্রসঙ্গত, দানুবের তৈরি এই বহুতল হোটেলে রয়েছে সুইমিং পুল ও হেলিপ্যাড। আগামী ৩-৪ বছরের মধ্যে কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে। এসআরকের ছবি থাকবে প্রবেশপথে, যেখানে দাঁড়িয়ে তাঁর ভক্তরা ছবি তুলতে পারবেন।

