গম্ভীরকে বরখাস্ত করা উচিত নয় বলে মনে করেন সৌরভ

গম্ভীরকে বরখাস্ত করা উচিত নয় বলে মনে করেন সৌরভ

দেবজিৎ মুখার্জি: আর কদিন পরই গুয়াহাটির মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় এবং অন্তিম টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। তবে এখনো ইডেন টেস্টের পরাজয় ভুলতে পারেননি দেশের ক্রিকেটপ্রেমীরা। যেভাবে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে, তা দেখে হতাশ হয়েছেন সকলে। শুধু তাই নয়, দেশের প্রাক্তন ক্রিকেটাররাও বেশ ক্ষুব্ধ। দেশের একাংশ ক্রিকেটপ্রেমী আবার গৌতম গম্ভীরকে দায়িত্ব থেকে সরানোর দাবি তুলেছেন। এবার এই ব্যাপারে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন যে গম্ভীরকে সরানোর কোন প্রশ্নই ওঠে না।

কী বক্তব্য দাদার? মহারাজ বলেন, “কোনও প্রশ্নই ওঠে না গম্ভীরকে বরখাস্ত করার এই জায়গায় এসে। কিন্তু আমি মনে করি যে নিজেদের মধ্যে কথা বলা উচিত সকলের যে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে টেস্ট ম্যাচ জেতার জন্য। কারণ কাজটা আরো শক্ত পাটা পিচে। প্রতিপক্ষও লড়াই দেবে। বড়সড় টোটাল উঠবে প্রথমে ইনিংসে। ভারতে টেস্ট ম্যাচের ব্যাপারে দেখা যায় যে আচমকা পরিস্থিতি বদলে যায় চতুর্থ বা শেষ দিনে।”

এখানে পরিস্থিতিতে কি প্রয়োজনীয়, সেই ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “শুভমান ও গম্ভীরের জুটি দারুণ পারফর্ম করেছে ইংল্যান্ডের ব্যাটিং পিচে। আমি মনে করি ভারতেও কাজ করবে এই জুটি। আরো ধৈর্য ধরা উচিত বলে আমি মনে করি। আমি আগেও বলেছি, ভারতের কাছে সেই বোলিং শক্তি আছে যাতে তারা ২০ উইকেট তুলে নিতে পারে। সেটা দেখা গিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল বা এজব্যাস্টনে। ভারতীয় সুইং কাজ করবে একবার বল পুরনো হয়ে গেলে। সুতরাং বদলাতেই হবে মানসিকতা।”

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ১-০তে। ইডেন টেস্টে প্রথমে ব্যাট করে ১৫৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে লিড নিতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ১৮৯ রানে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সবকটি উইকেট পরে ১৫৩ রানে। ১২৪ রান তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে যায় ভারত। ৩০ রানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় সিমন হারমার্কে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *