সিরিজ ডিসাইডারের আগে কতটা প্রস্তুত ভারত? সাংবাদিক সম্মেলনে জানালেন দুষ্কাতে

সিরিজ ডিসাইডারের আগে কতটা প্রস্তুত ভারত? সাংবাদিক সম্মেলনে জানালেন দুষ্কাতে

দেবজিৎ মুখার্জি: বিশাখাপত্তনামে সিরিজ ডিসাইডারের আগে কতটা প্রস্তুত টিম ইন্ডিয়া, এবার সেই ব্যাপারে নিজের অবস্থান জানালেন দলের সহকারী কোচ রায়ান টেন দুষ্কাতে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন যে দলের ক্রিকেটারদের মধ্যে এক আলাদা খিদে দেখতে পাচ্ছেন সিরিজ জয় নিয়ে। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে যাবতীয় সবকিছু নিয়েই প্রস্তুতি থাকছে। এক কথায় বলতে গেলে, সাংবাদিক সম্মেলনে তিনি বুঝিয়ে দেন যে দক্ষিণ আফ্রিকাকে কড়া লড়াই দিতে তৈরি ‘মেন ইন ব্লু’।

রায়পুরে হেরে সিরিজ জয়ের রাস্তা কঠিন করে ফেলেছে টিম ইন্ডিয়া। সুতরাং বিশাখাপত্তনামে ম্যাচ জেতা অত্যন্ত জরুরি তাদের কাছে। জয়কে পাখিরচোখ করে জোরদার প্রস্তুতি চালাচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে বাকি ক্রিকেটাররা। নেটে কড়া অনুশীলনের মধ্যে দিয়ে যাচ্ছেন সকল ক্রিকেটার। এবার যাতে আর কোনোরকমের কোন ভুল না হয় এবং নিজেদের সেরাটা যাতে সকলে দিতে পারেন, তার জন্য সকলেই লম্বা সময় ধরে ঘাম ঝড়াচ্ছেন। এক কথায় বলতে গেলে, ‘ডু অর ডাই’ ম্যাচের জন্য নিজেদের সবরকমভাবে প্রস্তুত করছে ‘মেন ইন ব্লু’।

এবার দলের প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন সহকারী কোচ রায়ান টেন দুষ্কাতে। তিনি বলেন, “একটু আলাদা আমাদের দলের ক্রিকেটাররা। তবে সকলেই সচেতন নিজের দায়িত্ব সম্পর্কে। আমরা প্রতিটা ম্যাচই জিততে চাই। কিন্তু কয়েকটা পরাজয় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় আমাদের। টেস্টে আশা অনুযায়ী আমরা ফল করতে সফল হইনি। কিন্তু আলাদা খিদে দেখতে পাচ্ছি একদিনের সিরিজ জেতার জন্য।”

সহকারী কোচ আরো বলেন, “কখনোই তো আর সরানো যাবে না চাপ। চলছে একটা দ্বিপাক্ষিক সিরিজ। আর ভাগ্য নির্ভর করছে শেষ ম্যাচের উপর। তাই চাপ তো একটা থাকবেই। পুরো ব্যাপারটার উপর নজর দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে। কোনটা ভালো রান হবে বা কিভাবে তা তোলা সম্ভব হবে, প্রস্তুতি সবকিছু নিয়েই থাকছে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *