সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা: স্থগিতাদেশ ইডির বিরুদ্ধে এফআইআরে, নির্দেশ সিসিটিভি ফুটেজ সংরক্ষণের

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা: স্থগিতাদেশ ইডির বিরুদ্ধে এফআইআরে, নির্দেশ সিসিটিভি ফুটেজ সংরক্ষণের

দেবজিৎ মুখার্জি: শীর্ষ আদালতে সুপ্রিম স্বস্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। আইপ্যাক মামলার শুনানিতে বড় নির্দেশ আদালতের। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলির উপর দেওয়া হল স্থগিতাদেশ। এখানেই শেষ নয়, সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার মামলার শুনানি ছিল বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মিশ্র বলেন, “মামলায় একাধিক বৃহত্তর প্রসঙ্গ ওঠার পাশাপাশি রয়েছে বহু সংগত প্রশ্ন, যার মীমাংসা না হলে আগামীদিনে ভেঙে পড়বে আইনের শাসন। নানা রাজ্যে নানা সরকার প্রশাসন চালায়। সমগ্র দেশে তদন্ত করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁদের অধিকার নেই কোনও দলের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার। তবে তদন্ত আইন সংগতভাবে হলে, তা ব্যাহত করা যাবে না দলীয় স্বার্থের ঢাল নিয়ে।”

তিনি আরও বলেন, “সকল পক্ষের কাছে জবাব তলব করা হলো এনিয়ে দুই সপ্তাহের মধ্যে। যে চারটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে, তাতে স্থগিতাদেশ দেওয়া হলো। সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ের।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *