ফের পরিযায়ী শ্রমিক হেনস্থা! শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত বেলডাঙা

ফের পরিযায়ী শ্রমিক হেনস্থা! শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত বেলডাঙা

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: ফের উত্তপ্ত বেলডাঙা। ঝাড়খণ্ডের পর বিহারে পরিযায়ী শ্রমিক হেনস্থার অভিযোগ তুলে ক্ষুব্ধ স্থানীয়রা বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় লেভেল ক্রসিংও। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

অবরোধকারীদের বক্তব্য, শুক্রবার বাংলাদেশি সন্দেহে বিহারের ছাপরা এলাকায় পরিযায়ী শ্রমিক আনিসুর শেখকে হেনস্থা করা হয়। তাঁকে মারধরের জেরে তাঁর বুকের হাড় ভাঙ্গে। খবর গ্রামে পৌঁছাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা এবং দেখাতে শুরু করেন বিক্ষোভ। আহত আনিসুর গ্রামে ফিরলে তাঁকেও অবরোধস্থলে আনা হয় অ্যাম্বুলেন্স করে। তিনি চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। 

প্রতিবাদ জানাতে শনিবার সকাল থেকে পথে নেমে বিক্ষোভ দেখানো হয় ক্ষুব্ধ জনতার তরফ থেকে। বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি ভাঙচুর করা হয় লেভেল ক্রসিং, যার জেরে ট্রেন চলাচল বন্ধ হয় কৃষ্ণনগর থেকে লালগোলা অবধি। বেশ কয়েকটি গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অনেকে এই অভিযোগও করেন যে পুলিশ সেখানে উপস্থিত থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি পরিস্থিতি সামাল দিতে। বেলার দিকে বড় পুলিশ বাহিনী ও র‍্যাফ ময়দারি নামে পরিস্থিতি সামাল দিতে। রেললাইন অবরোধকারীদের লাঠিচার্জ করে তুলে দেওয়া হয়। তাড়া করেও ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের। একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *