বলিউড – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Thu, 15 Jan 2026 15:52:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 “আসল দেশদ্রোহী শাহরুখ, সালমান নয়” রাতারাতি পাল্টাল বিজেপি মন্ত্রীর মন্তব্য http://ebanglarmukh.com/entertainment/srk-real-anti-national-not-salman-bjp-minister-changes-statement-overnight/ http://ebanglarmukh.com/entertainment/srk-real-anti-national-not-salman-bjp-minister-changes-statement-overnight/#respond Thu, 15 Jan 2026 15:52:23 +0000 https://ebanglarmukh.com/?p=2931 দেবজিৎ মুখার্জি: বাংলাদেশের চলতি হিন্দু নির্যাতন ও হত্যা নিয়ে ফের শাহরুখ খানকে আক্রমণ এক বিজেপি নেতার। বুধবার উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং ক্ষোভ উগড়ে দিয়ে দাবি করেন যে সালমান খান দেশদ্রোহী এবং তাঁকে ঝোলানো উচিত ফাঁসিতে। কিন্তু বৃহস্পতিবার সম্পূর্ণ উল্টো কথা বললেন তিনি। তাঁর বক্তব্য, প্রকৃত দেশদ্রোহী কিং খানই। 

কেন পাল্টালো তাঁর এই মন্তব্য? তিনি বলেন, “সালমান খান কিন্তু অসাধারণ অভিনেতা। আসলে আমি ওর নাম বলতে চাইনি। শাহরুখের কথা বলতে গিয়েছিলাম। যখনই সমস্যায় পড়ে পাকিস্তান, তখন শাহরুখ অজস্র টাকা দেয়। আর প্রতিবাদে সোচ্চার হয় ভারতের গণপিটুনি নিয়ে। কিন্তু বাংলাদেশে আজ যখন পরপর হিন্দু নিধনের ঘটনা ঘটছে, তখন কোনও কথা নেই শাহরুখের মুখে। শাহরুখ খানই আসল দেশদ্রোহী। সালমান নয়। কোনও সন্দেহ নেই এটাতে।”

যদিও বিজেপি মন্ত্রীর এমন মন্তব্যে রীতিমতো হাসির রোল বিরোধী শিবিরে। একাংশের মতে, সালমান খানকে ‘গুড বুকে’ রাখার নির্দেশ এসেছে যেহেতু তিনি শোরগোল ফেলেছেন চিনে ‘ব্যাটেল অফ গালওয়ান’এর টিজারে বিকুমল্লা সন্তোষের ভূমিকায়।

]]>
http://ebanglarmukh.com/entertainment/srk-real-anti-national-not-salman-bjp-minister-changes-statement-overnight/feed/ 0 2931
দেশদ্রোহী শাহরুখ http://ebanglarmukh.com/entertainment/anti-national-shahrukh-khan/ http://ebanglarmukh.com/entertainment/anti-national-shahrukh-khan/#respond Sun, 04 Jan 2026 07:36:46 +0000 https://ebanglarmukh.com/?p=2856 হাফিজুর রহমান, কলকাতা: লিখতে গিয়ে করণ জোহরের ফিল্ম মায় নেম ইজ খানের একটি সিনের কথা মনে পড়ে গেল। প্ল্যাকার্ড উঠিয়ে ছবির নায়ক রিজওয়ান খান তুলে ধরেন তাতে লেখা মায় নেম ইজ খান, আই এম নট এ টেররিস্ট l  দেশের মানুষের কাছে সবথেকে জনপ্রিয় নায়ক গ্লোবাল আইকন শাহরুখ খান আজ কাঠগড়ায় দাঁড়িয়ে, কারণ তিনি ভারত বিরোধী, কেউ কেউ আবার তাকে গদ্দার দেশদ্রোহীর বলে দেশ থেকে তাড়তে প্রশ্ন তুলে দিয়েছে। 

শাহরুখের অপরাধ তিনি বাংলাদেশের পেসার  মুস্তাফিজুর রহমানকে ‘কলকাতা নাইট রাইডার্স’এ সই করিয়েছেন। মুস্তাফিজুরের জন্য নিলামে 9কোটি টাকা দিতে চেয়েছিলো ধোনির চেন্নাই সুপার কিংস কিন্তু আর বেশি টাকা অফার করে তাকে কে কে আরে সই  করানো হয়। এখান থেকেই শুরু খেলা, দেশের সবচেয়ে বড় বাপের জমিদারী দলের সিকি আধুলী ছোট বড় নেতারা আদা জল খেয়ে নেমে পড়ল শাহরুখকে দেশের নম্বারওয়ান গাদ্দার প্রমাণ করতে সঙ্গে পেয়েছে স্বাঘোষিত ভুঁইফোঁড় বাবাজিদেরও।

যারা ক্রিকেট খায় না মাথায় দেয় না জেনেই হুক্কা হুয়া করছে l বিসিসিআইর প্রধানের সম্মতি ছাড়া গাছের পাত নড়েনা তাহলে তাহলে তাকে প্রশ্ন করার হিম্মত নেই বলে শাহরুখকে পেছনে কাঠি দেওয়া। ক্রিকেট মাঠের ঘস না বা ইংরেজিতে কথা বলতে না পারলেও চলে, হাজার হোক দেশের 2নম্বর নেতার  ছেলে বলে কথা, সেই সুপুত্র এখন আন্তর্জাতিক ক্রিকেটের  বড় নাম  চিনলেও প্রশ্ন মনে জাগছে বেয়াড়া হলেও সত্যি , কলকাতা নাইট রাইডার্স এর মালিক একলা শাহরুখ নয় সঙ্গে জুহি চাওলা আর জয় মেহতাও আছে , তবুও বেছে বেছে শাহরুখের পেছনে লাগা কেন শাহরুখ  মুসলিম বলে?

বাংলাদেশের ভেতর যা ঘটছে তার জন্য কোনো নিন্দায় যথেষ্ট নয়, তার জন্য সাহরুখ দায়ী  কি ভাবে?আর এ ঘটনাগুলি ঘটেছে আইপিএল নিলামের পর। এরপরও বাংলাদেশের সঙ্গে টি 20 আর একদিনের মাচ ঠিক হয় কীকরে? এই খবর লিখতে না লিখতেই খবর এলো  বিসিসিআই বাংলাদেশ ট্যুর বাতিল করেছে আর আরও খবর। শাহরুখ এর কেকেআর মুস্তাফিজুর কে রিলিজ করে দিয়েছে। হাজার টাকা হোক বাপের জমিদার দলবল কথা।

]]>
http://ebanglarmukh.com/entertainment/anti-national-shahrukh-khan/feed/ 0 2856
মুস্তাফিজুরকে দলে নেওয়ায় শাহরুখকে ঘুরিয়ে হত্যার হুমকি বিজেপি নেতার http://ebanglarmukh.com/entertainment/shahrukh-khan-threatened-by-bjp-leader-for-giving-mustafizur-rahman-place-in-kkr/ http://ebanglarmukh.com/entertainment/shahrukh-khan-threatened-by-bjp-leader-for-giving-mustafizur-rahman-place-in-kkr/#respond Fri, 02 Jan 2026 06:19:24 +0000 https://ebanglarmukh.com/?p=2830 দেবজিৎ মুখার্জি: এমনিতেই শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর যেভাবে ভারতকে আক্রমণ করা হচ্ছিল, তাতে সম্পর্ক তলানিতে ঠেকেছিল দুই দেশের। তার উপর দিপু দাস নামে এক হিন্দু যুবকের নৃশংস হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পর, সেই সম্পর্ক আরো খারাপ হয়ে গিয়েছে। ভারতীয় হিন্দুরা লাগাতার প্রতিবাদ জানিয়েছেন, বলা ভালো এখনো জানিয়ে চলেছেন, এই বিষয়টি নিয়ে। শুধু সাধারণ মানুষই নন, দেশের বিভিন্ন মহল থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে এবং অপরাধীদের শাস্তির দাবি তোলা হয়েছে। পাশাপাশি, সমাজমাধ্যমে সাম্প্রদায়িক লড়াইয়ের মতো পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। যদিও ‘এ বাংলার মুখ’ চায়না তা হোক। কারণ বাকি সংবাদমাধ্যমের মতো ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে আমরা।

সেই আঁচ এসে পড়েছে ক্রিকেটের উপরও। ২০২৬ সালের আইপিএল-এর নিলামে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কেনায় এক বিজেপি নেতার ক্ষোভের মুখে পড়লেন বলিউডের বাদশা কিং খান, অর্থাৎ শাহরুখ খান। তিনি মুস্তাফিজুর রহমানকে নিয়েছেন তাঁর দল কলকাতা নাইট রাইডার্সে। শুধু জায়গা দেননি, একেবারে রেকর্ড মূল্যে কেনা হয়েছে বাংলাদেশের তারকা পেসারকে। তা দেখে ক্ষুব্ধ উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। রাগের চোটে তিনি বলিউডের বাদশাকে রীতিমতো ঘুরিয়ে হত্যার হুমকি দিয়ে বসলেন। তা ঘিরে ব্যাপক শোরগোল পড়েছেন নেটপাড়ায়। শাহরুখ খানের ভক্তরাও বেশ ক্ষুব্ধ হয়েছেন সেই বিজেপি নেতার মন্তব্যে।

উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদের বক্তব্য, “হিন্দুরা একদিকে মার খেয়ে যাচ্ছে বাংলাদেশ আর এদিকে মোটা টাকায় কেনা হচ্ছে মুস্তাফিজুর রহমানদের। ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার কিনেছে ওই বেইমান অভিনেতা। কোনও অধিকার নেই এই দেশে বেইমানদের বেঁচে থাকার। এই দেশের মানুষই আপনাকে সাহায্য করেছে উচ্চতায় পৌঁছাতে। কিন্তু আপনি বেইমানি করলেন এই দেশটার সঙ্গে।” পাশাপাশি, মুস্তাফিজুর রহমানকেও হুঁশিয়ারি দিলেন সেই বিজেপি নেতা। সঙ্গীত সোম বলেন, “বিমানবন্দরের বাইরে বেরোতে পারবেন না মুস্তাফিজুরের মতো ক্রিকেটাররা।” তবে এই ব্যাপারে তিনি একা নন। সম্প্রতি, উজ্জয়নীর ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ বলেছিলেন, “স্টেডিয়ামে ঢুকে আইপিএল নষ্ট করে দেবে হিন্দুত্ববাদীরা যদি ওই বাংলাদেশিকে বিতাড়িত না করা হয়।”

]]>
http://ebanglarmukh.com/entertainment/shahrukh-khan-threatened-by-bjp-leader-for-giving-mustafizur-rahman-place-in-kkr/feed/ 0 2830
কাপড় খুলে চীনকে ন্যাংটা করলেন সালমান http://ebanglarmukh.com/entertainment/china-stripped-off-by-salman-khan/ http://ebanglarmukh.com/entertainment/china-stripped-off-by-salman-khan/#respond Thu, 01 Jan 2026 14:36:00 +0000 https://ebanglarmukh.com/?p=2824 হাফিজুর রহমান, কলকাতা: ঢাল নেই তলোয়ার নেই চিনের সঙ্গে  পাঙ্গা নিচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। এপ্রিল ফুল করছিনা বছরের প্রথম দিন বলে কথা,,খবরের ক্যাপশন দেখে ভুল হতে পারে তাই সাসপেন্স না বাড়িয়ে খুলে দিলাম রহস্ সালমান অভিনীত নতুনফিল্ম Battle of Galwanএর টিজার দেখে চিনে গেল গেল রব উঠেছে। কি আছে সেই টিজারে! যে এশিয়ার অলিখিত অভিভাবক চিন ভয় পাচ্ছে, আসুন ব্যাপারটা খুলে দেখি।

হিন্দি চিনি ভাই ভাই এখন অতীত , একদা ক্যাপিটালিস্ট বিরোধী চিন এখন  উল্টো দিকে। ঢাল নেই তলোয়ার নেই খালি হাতে চিনের সঙ্গে  পাঙ্গা নিচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। চিন এখন আগ্রাসি , হাতের কাছে যা পাচ্ছে গিলে খাচ্ছে। লাইন অফ কন্ট্রোল মানতে রাজি নয় তারা, বারবার দাদাগিরি করে লাইন অফ কন্ট্রোল ভেঙ্গে ভারতীয় জমি দখলের সর্বনেশে খেলায় মেতেছে, লাদাখের অনেক জায়গা কব্জাবাকরে এবার হাত বাড়িয়েছিল লাদাখের পুবের এলাকা গালওযনের দিকে, কিন্তু 

সে আশায় ছাই ঢেলে দেয় ক্যাপ্টেন বাবু ও তার বিহার রেজিমেন্টের একদল জওয়ান। তুমুল লড়াইয়ের পর গালওয়ানের হারানো জমি উদ্ধার করে। বিনিময়ে প্রাণ যয় বিহার রেজিমেন্টের ক্যাপটেন সন্তোষ বাবু ও তার উনিশ

জওয়ানের।

এই ঘটনায় ব্যথিত সালমান নিজের টাকায়  সেই ঘটনা নিয়ে ফিলম বানিয়ে ফেলেছেন নাম Battle of galwan… সালমান খান অভিনীত এ ছবি চিনের কাপড় খুলে নেংটো করে দিয়েছ, তাই যেফিল্মের টিজার দেখে আপত্তি করেছে চিন, সবে মাত্র টিজার দেখে এই হাল যখন ফিল্ম রিলিজ হবে তখন মুখ লুকোনোর জায়গা পাবেনাএশিয়ার  স্বঘষিত অভিভাবক চিন,তাই এখন থেকেই নিজেদের কুকর্ম ঢাকবার চেষ্টা করছে।

চিনের প্রধান নিউজ এজেন্সি আপত্তি করেছে , কারন তাদের মতে Battle of Gallwan ফিল্মটি অতি রঞ্জিত , বিশেষ করে সালমান খান অভিনীত কাপ্টেন সন্তোষ বাবু চরিত্র ভীষণ ভায়লেন্ট। ফিল্মটি রিলিজ হবে এপ্রিলের ১৭ তারিখে সবে টিজার রিলিজ হয়েছে  তাতেই এই প্রতিক্রিয়া Battle of Galwan হলে মুক্তি পেলে কি প্রতিক্রিয়া হবে ভেবেই ঘাবড়ে গেছে এশিয়ার দাদা চিন। কথায় আছে পাপ আর পারা চাপা যায়না ঠিক ফুটে বেরয। পচা শামুকে পা কেটেছে চীনের , ন্যাংটা করে দিয়েছে ভাইজন সালমান খান।

]]>
http://ebanglarmukh.com/entertainment/china-stripped-off-by-salman-khan/feed/ 0 2824
মধ্যপ্রাচ্যে মুক্তি না পাওয়ায় কতটা ক্ষতির মুখ দেখল ‘ধুরন্ধর’? http://ebanglarmukh.com/entertainment/dhurandhar-suffered-loss-for-not-getting-released-in-middle-east/ http://ebanglarmukh.com/entertainment/dhurandhar-suffered-loss-for-not-getting-released-in-middle-east/#respond Thu, 01 Jan 2026 03:25:11 +0000 https://ebanglarmukh.com/?p=2815 দেবজিৎ মুখার্জি: দেশের সিনেমাপ্রেমীরা বর্তমানে ভুগছে ‘ধুরন্ধর’ জ্বরে। বিশেষ করে অক্ষয় খান্না অভিনীত চরিত্র ‘রহমান ডাকাত’ এন্ট্রি মিউজিক, তা যেন ৮ থেকে ৮০ সকলের মধ্যেই ছড়িয়ে পড়েছে। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের বাজারেও দারুন ব্যবসা করে চলেছে ‘ধুরন্ধর’। ১০০ কোটি ছাড়িয়ে ফেলেছে ছবির বক্স অফিস কালেকশন। এক কথায় বলতে গেলে, ‘ধুরন্ধর’এর সামনে কোন ছবিই দাগ কাটতে পারছে না।

তবে ব্যাপক লাভের মুখ দেখলেও ব্যাপক পরিমাণের ক্ষতি সম্মুখীন হতে হয়েছে ‘ধুরন্ধর’কে। কী সেই ক্ষতি? যেহেতু ছবিটি পাকিস্তান বিরোধী, তাই বিশ্বের সমস্ত দেশে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ হয়েছে। বর্তমানে যে গতিতে ছবিটি ব্যবসা করে চলেছে, তাতে অনেকেই হয়তো মনে করছেন যে খুব বিশেষ ক্ষতি হয়নি। কিন্তু ছবির ডিস্ট্রিবিউটরের মতে অনেকটাই ক্ষতি হয়েছে। ক্রিটিকালি ও কমার্শিয়ালি ছবিটি সাফল্যের মুখ দেখলেও মধ্যপ্রাচ্যে মুক্তি না পাওয়ায় প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি ক্ষতি হয়েছে। 

ডিস্ট্রিবিউটরের বক্তব্য, “মধ্যপ্রাচ্যে যখন কোন অ্যাকশন ছবি মুক্তি পায়, তখন তা ব্যাপক সাফল্যের মুখ দেখে। সেক্ষেত্রে ধুরন্ধর মুক্তি না পাওয়ায় প্রায় ১০ মিলিয়ন ডলার (প্রায় ৯০ কোটি) থেকে পিছিয়ে রয়েছে। যদি মুক্তি পেত, তাহলে অনায়াসে এতটা লাভ করতে পারত। তবে হ্যাঁ, এটাও বলতে হয় যে প্রতিটা দেশেরই একটা নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, যা মেনে চলা এবং সম্মান করা উচিত। একটা কারণ থাকে প্রতিটা ঘটনার পেছনে এবং সেটা মেনে চলা উচিত।” 

যদিও এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে, “ছবি মুক্তিতে বাঁধা এসেছে, আমরা প্রথম নই। এর আগে এমনটা ঘটেছিল ফাইটার ছবির ক্ষেত্রেও। তবে এসবের মাঝেই এটা বলতে হয় যে সমস্ত বাধা পেরিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে ধুরন্ধর। জমিয়ে ব্যবসা করেছে।” মুক্তির এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় এখনো ক্রেজ একই রয়ে গেছে রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না অভিনীত ছবিটির।

]]>
http://ebanglarmukh.com/entertainment/dhurandhar-suffered-loss-for-not-getting-released-in-middle-east/feed/ 0 2815
এখনও প্রাসঙ্গিক মহম্মদ রফি http://ebanglarmukh.com/entertainment/rafi-still-relevant-even-after-45-years/ http://ebanglarmukh.com/entertainment/rafi-still-relevant-even-after-45-years/#respond Sat, 27 Dec 2025 04:39:01 +0000 https://ebanglarmukh.com/?p=2784 হাফিজুর রহমান, কলকাতা: বেঁচে থাকলে কিংবদন্তী গায়ক রফি ১০২ বছরে পা দিতেন। মাত্র ৫৬ বছর বয়সে তিনি আমাদের আদের ছেড়ে গেছেন, ১৯৮০ র ৩১শে জুলাই ।ঠিক এক সপ্তাহ আগে চলে গেছেন উত্তম কুমার। একটি আঘাত সইবার আগেই দ্বিতীয় আঘাত, চলচিত্রপ্রেমিদের জন্য অপেক্ষা করছিল। দেখতে দেখতে ৪৫ বছর পার হলেও এখনও ফিল্ম ইন্ডাস্ট্রি রফির বিকল্প আনতে পারেনি, ভবিষ্যতেও পারবে কিনা সন্দেহ আছে।

২৪শে ডিসেমর দিনটি ভারতীয় উপমহাদেশের সঙ্গীত প্রেমীদের কাছে স্মরনীয়,কারন এই দিনেই আমরা পেয়েছিপ্ল প্লে ব্যাক গায়কদের কোহিনূর রফিকে। ক্যারিয়ারের শুরু হয় বিকল্প গায়ক হিসেবে, এক অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান গায়ক ছিলেন সায়গল হঠাৎ লাইট চলে যাওয়াতে হোটেলে ফিরে বিশ্রাম কতছিলেন তিনি। উত্তেজিত দর্শকদের থামাতে জোর করে বার বছরের কিশে র কে স্টেজে তুলে দেয়া হয়,সেই কিশোর একের পর এক গান গেয়ে উত্তেজিত শ্রোতাদের সম্মোহিত করে দিয়েছিল।  লাইট আসার পর সায়গল আশীর্বাদ করেছলেন রফিকে।সেই। শুরু,  গানকে পেশা করে নেবেন ভাবেনি সেদিনে র সেই কিশোর। তারপর বোম্বে , আর বাকিট ইতিহাস।। নওশাদ রফির পাঞ্জাবি টোন বাদ দিয়ে শুদ্ধ উর্দু ভাষার উপর জোর দিয়ে প্লে বাক গায়ক হওয়ার তালিম দেন। দুলারি ফিল্মের সুহানী রাত ঢল চুকি যায় না জনে কব তুম আয়োগে , গানটি রফির কেরিয়ারের  মোড  ঘুরিয়ে দেয়।চল্লিশ দশকের মাঝামাঝি সময় থেকে শুরু করে ষাটের দশকের মাঝামাঝি সময়রফি  একমেবদ্বিতীয়ম ওকে ধরা মুশকিল।রফির ক্যারিয়ারে প্রথমবারের মত সেট ব্যাক হয়। ৬৭ সালে এজন্যে পরোক্ষ ভাবে রফি নিজেই দায়ী।

শক্তি সামন্তের ফিল্ম আরাধনার সময় রফি হজ করতে যান। ওখানে কেউ ওকে বুদ্ধি দেয় যে গান বাজনা হারাম। ধর্মভীরু রফি বোম্বে ছেড়ে লন্ডনে ছেলেদের কাছে উঠলেন। রফির অভাব টের পাচ্ছিল ফিল ইন্ডাস্ট্রি। রফি একের পর এক অনুষ্ঠানের অফার ফেরত দিচ্ছিলেন। শেষে মুসকিল আসান হয়ে এলেন নওশাদ, রফি কে বুঝিয়ে রাজি করলেন আবার গান গাইতে। ওদিকে রফির ছাড়া জুতোয় পা গলিয়ে ফেলেছেন কিশোর কুমার। রাজেশ খান্না নামের ঝড়ে খড় কুটো র মত সব উড়ে যাচ্ছে। এই সময় ব্যাতিক্রম ছিলেন ধর্মেন্দ্র। গুরু দিলীপ কুমারের কাছে বুদ্ধি নিয়ে তিনি রোমান্টিক ফিল্ম ছেড়ে আকশন ফিল্ম আর কমেডিতে অভিনয় শুরু করে সফল হন। রফি ধর্মেন্দ্রর প্লেবাক শুরু করে দেন। লোফার ছবির আজ মৌসম বড়া বেঈমান হিট হয়। আর ধরমেন্দ্রর কাল্ট সং মায় জট যামলা পাগল দিওয়ানা গেয নিজের জায়গা করে নেন তিনি। রফির বড় ফ্যান মনমোহন দেশাই এর

অমর আকবর এন্টনি ফিল্মের একের পর এক হিট  দিয়ে দর্শকদের মন জয় করেন রফি।এর আগের কাণ্ড বলতে ভুলে গেছি Better late tehan never. ঋষি কাপুর চেয়ে ছিলেন কিশোর কুমার কণ্ঠ দেবেন লায়লা মজনু ফিল্মে। মিউজিক ডিরেকটর জয়দেব চান রফিকে। দুজনের  ইগোর  লড়াই।জট খুলতে এগিয়ে, আসেন শাম্মী কাপূর।শাম্মীর আদেশ  ফেলতে পারেননি ঋষি, তার পরের গল্প ইতিহাস। লায়লা মজনুর  সাফল্যে খুশী ঋষি রফির ফান হযে যন। 

এরপর কিশোর কুমারের পাশাপাশী রফিও লিপ দিয়েছে হুসেনের ন ঋষির গলায়। আর একটি ঘটনার উল্লেখ করা দরকার , রফির ফ্যান মনমোহন দেশাই সবার কথা উপেক্ষা করে অমার আকবর এন্টনি   ফিল্মে রফিকে দিয়ে গাওয়ান ঋষির অভিনয় আর রফির কণ্ঠের মাদকতা কার পর  এক হিট গান উপহার দিয়েছে।। এখানেই শেষ নয় নাসির হুসেনের হাম কিসিসে কম নেহি ফিল্মে ক্যা হুয়া তেরা ওয়াদা গানটি রাষ্ট্রসহয়টিকপতি পুরস্কার পেয়ে ছিল। এইভাবেই রফি প্রমান করেতিনি ফুরিয়ে যাননি।

মান্নাদার মতে রফি হচ্ছেন এক নম্বর ,বাকিদের কাউন্ট শুরু চার থেকে। মান্নাদার সঙ্গে কথা হয়েছিল ওর জুহুর  ভিলা আনন্দমে বসে।একজন শিল্পীর প্রতি কি ধরনের সম্মান থাকল অন্য শিল্পি মন্তব্যেকরতে পারে মান্নাদা তার প্রমাণ।

অনেকে ভারত রত্ন পেলেও রফি পাননি,ফ্যান রা অনুযোগকরে,আমি ব্যক্তিগত ভাবে এব্যাপারে গুরত্ব দিইনা কারণ ভারতরত্ন গুরত্ব হারিয়েছে । আজকাল উমেদারি করলে ভারত রত্ন পাওয়া যায়।

Credit goes to ruling party. আর দ্বিতীয় কারণ হলো কিশোর কুমার। অবাক হলেও সত্যি কিশোর কুমার কোন সরকারি সম্মান পাননি। কাজেই কোনও আক্ষেপ নেই, মুড়ি মুড়কি একদর যেখানে সেখানে প্রত্যাশা অর্থ সময় নষ্ট কর লাভ নেই। আপনারা কি বলেন জানার আগ্রহ রইলো ।রফি ভারতরত্ন নয় বিশ্বরত্ন আমার কাছে, এ ব্যাপারে আপনাদেরকে মতামতের অপক্ষায রইলামl

]]>
http://ebanglarmukh.com/entertainment/rafi-still-relevant-even-after-45-years/feed/ 0 2784
দিপু দাস হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক পোস্ট কাজলের http://ebanglarmukh.com/entertainment/controversial-post-by-kajal-aggarwal-regarding-dipu-das-murder-case/ http://ebanglarmukh.com/entertainment/controversial-post-by-kajal-aggarwal-regarding-dipu-das-murder-case/#respond Wed, 24 Dec 2025 06:16:54 +0000 https://ebanglarmukh.com/?p=2757 দেবজিৎ মুখার্জি: বাংলাদেশে মৌলবাদীদের দাপট নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। যেভাবে প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে চলেছে, তা এক বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রায় সকলের কাছে বলাই যায়। বিশেষ করে ময়মনসিংহে যেভাবে দিপু দাস নামে এক যুবককে নৃশংস হত্যা করা হয়েছে, তা দেখে ব্যাপক ভয় পেয়েছেন বহু মানুষ। অনেকেই এই ব্যাপারে সরব হয়েছেন এবং হত্যাকারীদের সাজার জন্য আওয়াজ তুলেছেন। বহু বিশিষ্ট মানুষ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পর্যন্ত করেছেন। 

সেই তালিকায় নাম উঠলো জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়ালের। তবে সম্প্রতি এমন একটি পোস্ট করে বসলেন তিনি, যার পর তিনি জড়ালেন বিতর্কে। কী বক্তব্য কাজলের? বাংলাদেশী হিন্দুদের রক্ষার ডাক দেওয়ার পাশাপাশি তিনি হিন্দু জাগরণেরও ডাক দিলেন। এই পোস্ট জন্ম দিয়েছে বিতর্কের। অনেকে যেমনি কাজলের সাহসের প্রশংসা করেছেন, আবার অনেকে এমন পোস্টের সমালোচনাও করেছেন। এক কথায় বলতে গেলে, এই পোস্ট নিয়ে শুরু হয়েছে তরজা।

পোস্টে কাজল লিখেছেন, ‘All eyes on Bangladesh Hindus’। এরপরই তিনি হিন্দু জাগরণের ডাক দেন। সিংহম অভিনেত্রী লেখেন, “জেগে উঠুন হিন্দুরা। আপনাদের বাঁচাতে পারবে না এই নীরবতা।” এই আবহে কাজলের এমন পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। লোকের চোখে পড়তেই শুরু হয় কমেন্ট করা। কেউ মনে করছেন যে কাজল যা বলেছেন, একেবারে ঠিক বলেছেন। আবার অনেকের মতে কাজল বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন। অর্থাৎ যেমন প্রশংসা ধেয়ে এসেছে, তেমনি ধেয়ে এসেছে সমালোচনা। অনেকে ভালো চোখে নিয়েছেন, আবার অনেকে ভালো চোখে নেননি বিষয়টি।

যদিও কাজল প্রথম নন, দিপু দাসের হত্যাকাণ্ডের ঘটনা জনসম্মুখে আসতেই বহু নেটিজেন হিন্দুদের জেগে ওঠার ডাক দিয়েছিলেন। বলা ভালো, দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। কেউ হিন্দুদের পাল্টা দেওয়ার কথা বলছিলেন, আবার অনেকে সেকুলারিজমের পথে হাঁটছিলেন। তবে দিনের শেষে এই ঘটনা একেবারে তোলপাড় ফেলে দিয়েছে চারিদিকে। সেক্ষেত্রে দেখার যে কোথায় গিয়ে বিষয়টি থামে।

]]>
http://ebanglarmukh.com/entertainment/controversial-post-by-kajal-aggarwal-regarding-dipu-das-murder-case/feed/ 0 2757
দিপু দাসের হত্যাকাণ্ড নিয়ে আওয়াজ ওঠালেন মুনাওয়ার ফারুকী http://ebanglarmukh.com/entertainment/munawar-faruqui-raised-voice-regarding-dipu-das-assassination-of-bangladesh/ http://ebanglarmukh.com/entertainment/munawar-faruqui-raised-voice-regarding-dipu-das-assassination-of-bangladesh/#respond Tue, 23 Dec 2025 05:48:42 +0000 https://ebanglarmukh.com/?p=2739 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জোড় আলোচনা চলছে বাংলাদেশের দিপু দাসের হত্যাকাণ্ড নিয়ে। যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয় তাঁকে এবং যেভাবে এরপর পৈশাচিক উল্লাস করা হচ্ছিল, তা দেখে রীতিমতো গা শিউরে উঠেছে নেটিজেনদের। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে। যদিও বহু নেটিজেন এমনও দাবি করছেন যে পাল্টা দেওয়া উচিত, আবার অনেকে সেকুলারিজমের পথে হাঁটার কথা বলছেন। তবে দিনের শেষে, এই ঘটনা সকল মানুষের মনে চরম আতংক তৈরি করেছে। 

বিনোদন জগতের একাধিক ব্যক্তি এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন এবং অপরাধীদের শাস্তির দাবি তুলেছেন। সেই তালিকা থেকে বাদ যাননি জনপ্রিয় কৌতুকশিল্পী, তথা বিগ বস বিজেতা, মুনাওয়ার ফারুকী। দিন দুয়েক আগে নিজের ইনস্টাগ্রাম থেকে এই বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন এবং ঘটনাটির চরম নিন্দা করেন। ধর্ম রক্ষা করার এটি পদ্ধতি কি না, সেই ব্যাপারে প্রশ্ন তোলেন। এখানেই শেষ নয়, হত্যাকারীদের অমানবিক দানবের সঙ্গে তুলনা করে তিনি গোটা বিশ্বকে অনুরোধ করেন এই নিয়ে আওয়াজ তোলার এবং অপরাধীদের ফাঁসিতে ঝোলানোর।

মুনাওয়ার একটি ছবি পোস্টে লিখেছেন, “ঘটনার এই ভয়াবহ ভিডিও দেখে যতটা আমি অসুস্থ বোধ করছি, ততটা আমার মনে প্রশ্ন জাগছে মানবিকতা নিয়ে। এটাই কি পদ্ধতি ধর্ম রক্ষা করার? এই লোকগুলি কিছুই নয় অমানবিক দানব ছাড়া।” এরপরই গোটা বিশ্বকে এই ব্যাপারে সরব হওয়ার জন্য অনুরোধ করেন মুনাওয়ার। ছবি পোস্টে তিনি লিখেছেন, “আর গোটা বিশ্ব চুপ করে দেখছে এই ঘটনা। সরব হন দয়া করে এবং ফাঁসিতে ঝোলান এই অপরাধীদের।” শুধু তাই নয় ক্যাপশনে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে এটি হযরত মহাম্মদের শিক্ষা নয় এবং ধর্মের নামে হত্যা করা বন্ধ হোক।

যদিও ‘এ বাংলার মুখ’ আগে স্পষ্ট করেছে নিজের অবস্থান এই ব্যাপারে এবং এবারও পরিষ্কার করে দিচ্ছে যে আমরা ধর্মের মতো স্পর্শকাতর বিষয়গুলির মধ্যে নাক গলাবো না। আমাদের মূল লক্ষ্য মানুষের মনের কথা সকলের সঙ্গে ভাগ করে নেওয়া। আমরা বিভাজনে বিশ্বাসী নই। বাংলার মাটি রবীন্দ্রনাথ-নজরুলের মাটি এবং আমরা সেই হিন্দু-মুসলিম ভাইচারায় বিশ্বাসী। সুতরাং গোটা বিষয়টির সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।

]]>
http://ebanglarmukh.com/entertainment/munawar-faruqui-raised-voice-regarding-dipu-das-assassination-of-bangladesh/feed/ 0 2739
লখনৌ ম্যাচের আগে ধুরন্ধর দেখতে গেল টিম ইন্ডিয়া http://ebanglarmukh.com/entertainment/team-india-went-to-see-dhurandhar-before-lucknow-encounter/ http://ebanglarmukh.com/entertainment/team-india-went-to-see-dhurandhar-before-lucknow-encounter/#respond Wed, 17 Dec 2025 05:21:46 +0000 https://ebanglarmukh.com/?p=2678 দেবজিৎ মুখার্জি: বর্তমানে ‘ধুরন্ধর’ ছবির নেশায় বুঁদ দেশের সিনেমাপ্রেমীরা। বিতর্কের বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দারুন ব্যবসা করে চলেছে বক্স অফিসে। বিশেষ করে অক্ষয় খান্নার অভিনয় প্রশংসা করেছেন বলি তারকা থেকে সিনেমাপ্রেমী সকলেই। এই ছবির নেশা থেকে বাদ গেল না ভারতীয় ক্রিকেট দলও। দলের কয়েকজন ক্রিকেটার মাল্টিপ্লেক্সে গিয়ে ছবিটি দেখে আসেন।

জানা গিয়েছে, সোমবার রাত ৮টা বেজে ১০ মিনিটের শোয়ে দলের ক্রিকেটাররা যান ফিনিক্স পালাসিও মলের মাল্টিপ্লেক্সে। দলটিতে ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া, অর্শদীপ সিং, তিলক বর্মা ও বোলিং কোচ মর্নি মর্কেল। শুধু তাই নয়, এর সঙ্গে এটাও জানা গিয়েছে যে পুরো অডিটোরিয়ামটাই নাকি বুক করা ছিল ভারতীয়দের জন্য। 

শপিং মলের তরফ থেকেও এই বিষয়টা নিয়ে জানানো হয়েছে। তাদের বক্তব্য, “আমরা একটি অডি নম্বর ১০ বুক করেছিলাম তাঁদের জন্য। বহু নিয়ম আমাদের মানতে হয়েছে ওনাদের সিকিউরিটির জন্য। তাই সেই শো শুধু দেখেছেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। আমরাও খুশি আমাদের চ্যাম্পিয়ন টিমকে আতিথেয়তা করতে পেরে। মোট ৪০ জন ছিলেন ওই দলে।” রাত বারোটার কিছুক্ষণ পর তাঁরা হল ছাড়েন বলে খবর।

বলে রাখা ভালো, আর কিছুক্ষণ পর লখনৌয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই পর্যন্ত সিরিজের ফলাফল ২-১। তিনটির মধ্যে দুটিতে জিতেছে ভারত এবং একটিতে দক্ষিণ আফ্রিকা। সুতরাং লখনউ ম্যাচকে ঘিরে উন্মাদনা যে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের তুঙ্গে, তা না বললেও চলে। আজ যেমনি সূর্যকুমার যাদবদের লক্ষ্য হবে ম্যাচটি জিতে সিরিজ নিজেদের ঝুলিতে তোলা, তেমনি দক্ষিণ আফ্রিকার লক্ষ্য হবে ম্যাচ জিতে সিরিজের টিকে থাকা। সেক্ষেত্রে দেখার যে শেষ পর্যন্ত কারা সফল হয় নিজেদের লক্ষ্যে। ভারত সিরিজ নিজেদের পকেটে তুলবে নাকি দক্ষিণ আফ্রিকা সিরিজে টিকে থাকবে? তা বলবে সময়।

]]>
http://ebanglarmukh.com/entertainment/team-india-went-to-see-dhurandhar-before-lucknow-encounter/feed/ 0 2678
যুবভারতী কান্ড নিয়ে ভিডিওবার্তায় বিস্ফোরক বক্তব্য শুভশ্রীর http://ebanglarmukh.com/entertainment/subhashree-ganguly-opens-up-about-yuvabharati-krirangan-case/ http://ebanglarmukh.com/entertainment/subhashree-ganguly-opens-up-about-yuvabharati-krirangan-case/#respond Tue, 16 Dec 2025 05:56:12 +0000 https://ebanglarmukh.com/?p=2673 দেবজিৎ মুখার্জি, কলকাতা: যুবভারতী কান্ড নিয়ে তোলপাড় নেটপাড়া সহ গোটা বাংলা। মেসিকে দেখতে না পেয়ে যেভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শকরা, তা দেখে স্তম্ভিত বাংলা সহ গোটা ভারতবর্ষ। এক কথায় বলতে গেলে, একেবারে তান্ডব নৃত্য চলেছে সেখানে। সমাজমাধ্যমেও ঘটনার চরম নিন্দা করা হয়েছে। শুধু তাই নয়, অনেকে এটাও দাবি করেছেন যে কলকাতা যা করে দেখাতে পারেনি, তা করে দেখানো হয়েছে হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের মতো শহরের তরফ থেকে। বলা ভালো, এই ঘটনার জেরে কলকাতা সহ গোটা বাংলার মুখ বিশ্রীভাবে পুড়েছে। চারিদিকে এখন বইছে নিন্দার বন্যা। 

তবে ঘটনার মাঝে কটাক্ষের শিকার হতে হয় বাংলা ছবির লেডি সুপারস্টার, তথা রাজ চক্রবর্তী জায়া, শুভশ্রীর। মেসির সঙ্গে ছবি তোলার পর তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনার বন্যা। তাঁকে ট্রোল করার পাশাপাশি মিম পর্যন্ত বানানো হয় তাঁকে নিয়ে। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন টলিউডের অনেকে। শুধু তাই নয়, শুভশ্রীর নিন্দুকদের একহাত নিয়েছেন তাঁর ভক্তরাও। স্বামী রাজ চক্রবর্তী থানায় গিয়ে অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায়ও শুভশ্রীর সমর্থনে বহু পেজ ও নেটিজেন পোস্ট করেছেন। অনেকে আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবিসের স্ত্রী ও বলিউডের অভিনেত্রী করিনা কাপুর খানের প্রসঙ্গও টেন এনেছেন। যদিও ‘এ বাংলার মুখ’ সেই বিষয়ে নাক গলাবে না। 

এবার এই নিয়ে মুখ খুললেন খোদ শুভশ্রী। একটি ভিডিওবার্তায় তিনি সবটি জানান। তবে যেহেতু ‘এ বাংলার মুখ’ রাজনীতিতে নাক গলাবে না, তাই সেই অংশটিতে আমরা যাব না। তবে পুরো ভিডিওটি দেখতে চাইলে আপনারা শুভশ্রীর ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন। ফেসবুক লিংক https://www.facebook.com/share/v/1DE2yprWQT/

শুভশ্রী বলেছেন, “আমি একজন নারী, বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আক্রমণ করছেন? বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন। ছবি তুলতে আসেননি শাহরুখ খান? কি দোষ আমার? আমাকে কটাক্ষ করা হচ্ছে কারো প্রাক্তন প্রেমিকা বলে। ২০২৬ আস্তে চলেছে। মহিলা হয়েও এভাবে সম্মোধন করা হচ্ছে মহিলাদের। ঠিক করলেন তো আপনারা?” এরপরই তিনি তাঁর সন্তানদের হুমকি দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন। শুভশ্রী বলেছেন, “আমি ভাবছিলাম হয়তো আমাকে বলে মন হালকা হচ্ছে। কিন্তু কাল থেকে আক্রমণ করা শুরু হয়েছে আমার বাচ্চাদের। বলা হচ্ছে ওদের মেরে ফেলা হবে। মা হয়ে আমি তো তা মেনে নেব না।”

]]>
http://ebanglarmukh.com/entertainment/subhashree-ganguly-opens-up-about-yuvabharati-krirangan-case/feed/ 0 2673