বিনোদন – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Thu, 15 Jan 2026 15:52:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 “আসল দেশদ্রোহী শাহরুখ, সালমান নয়” রাতারাতি পাল্টাল বিজেপি মন্ত্রীর মন্তব্য http://ebanglarmukh.com/entertainment/srk-real-anti-national-not-salman-bjp-minister-changes-statement-overnight/ http://ebanglarmukh.com/entertainment/srk-real-anti-national-not-salman-bjp-minister-changes-statement-overnight/#respond Thu, 15 Jan 2026 15:52:23 +0000 https://ebanglarmukh.com/?p=2931 দেবজিৎ মুখার্জি: বাংলাদেশের চলতি হিন্দু নির্যাতন ও হত্যা নিয়ে ফের শাহরুখ খানকে আক্রমণ এক বিজেপি নেতার। বুধবার উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং ক্ষোভ উগড়ে দিয়ে দাবি করেন যে সালমান খান দেশদ্রোহী এবং তাঁকে ঝোলানো উচিত ফাঁসিতে। কিন্তু বৃহস্পতিবার সম্পূর্ণ উল্টো কথা বললেন তিনি। তাঁর বক্তব্য, প্রকৃত দেশদ্রোহী কিং খানই। 

কেন পাল্টালো তাঁর এই মন্তব্য? তিনি বলেন, “সালমান খান কিন্তু অসাধারণ অভিনেতা। আসলে আমি ওর নাম বলতে চাইনি। শাহরুখের কথা বলতে গিয়েছিলাম। যখনই সমস্যায় পড়ে পাকিস্তান, তখন শাহরুখ অজস্র টাকা দেয়। আর প্রতিবাদে সোচ্চার হয় ভারতের গণপিটুনি নিয়ে। কিন্তু বাংলাদেশে আজ যখন পরপর হিন্দু নিধনের ঘটনা ঘটছে, তখন কোনও কথা নেই শাহরুখের মুখে। শাহরুখ খানই আসল দেশদ্রোহী। সালমান নয়। কোনও সন্দেহ নেই এটাতে।”

যদিও বিজেপি মন্ত্রীর এমন মন্তব্যে রীতিমতো হাসির রোল বিরোধী শিবিরে। একাংশের মতে, সালমান খানকে ‘গুড বুকে’ রাখার নির্দেশ এসেছে যেহেতু তিনি শোরগোল ফেলেছেন চিনে ‘ব্যাটেল অফ গালওয়ান’এর টিজারে বিকুমল্লা সন্তোষের ভূমিকায়।

]]>
http://ebanglarmukh.com/entertainment/srk-real-anti-national-not-salman-bjp-minister-changes-statement-overnight/feed/ 0 2931
দেশদ্রোহী শাহরুখ http://ebanglarmukh.com/entertainment/anti-national-shahrukh-khan/ http://ebanglarmukh.com/entertainment/anti-national-shahrukh-khan/#respond Sun, 04 Jan 2026 07:36:46 +0000 https://ebanglarmukh.com/?p=2856 হাফিজুর রহমান, কলকাতা: লিখতে গিয়ে করণ জোহরের ফিল্ম মায় নেম ইজ খানের একটি সিনের কথা মনে পড়ে গেল। প্ল্যাকার্ড উঠিয়ে ছবির নায়ক রিজওয়ান খান তুলে ধরেন তাতে লেখা মায় নেম ইজ খান, আই এম নট এ টেররিস্ট l  দেশের মানুষের কাছে সবথেকে জনপ্রিয় নায়ক গ্লোবাল আইকন শাহরুখ খান আজ কাঠগড়ায় দাঁড়িয়ে, কারণ তিনি ভারত বিরোধী, কেউ কেউ আবার তাকে গদ্দার দেশদ্রোহীর বলে দেশ থেকে তাড়তে প্রশ্ন তুলে দিয়েছে। 

শাহরুখের অপরাধ তিনি বাংলাদেশের পেসার  মুস্তাফিজুর রহমানকে ‘কলকাতা নাইট রাইডার্স’এ সই করিয়েছেন। মুস্তাফিজুরের জন্য নিলামে 9কোটি টাকা দিতে চেয়েছিলো ধোনির চেন্নাই সুপার কিংস কিন্তু আর বেশি টাকা অফার করে তাকে কে কে আরে সই  করানো হয়। এখান থেকেই শুরু খেলা, দেশের সবচেয়ে বড় বাপের জমিদারী দলের সিকি আধুলী ছোট বড় নেতারা আদা জল খেয়ে নেমে পড়ল শাহরুখকে দেশের নম্বারওয়ান গাদ্দার প্রমাণ করতে সঙ্গে পেয়েছে স্বাঘোষিত ভুঁইফোঁড় বাবাজিদেরও।

যারা ক্রিকেট খায় না মাথায় দেয় না জেনেই হুক্কা হুয়া করছে l বিসিসিআইর প্রধানের সম্মতি ছাড়া গাছের পাত নড়েনা তাহলে তাহলে তাকে প্রশ্ন করার হিম্মত নেই বলে শাহরুখকে পেছনে কাঠি দেওয়া। ক্রিকেট মাঠের ঘস না বা ইংরেজিতে কথা বলতে না পারলেও চলে, হাজার হোক দেশের 2নম্বর নেতার  ছেলে বলে কথা, সেই সুপুত্র এখন আন্তর্জাতিক ক্রিকেটের  বড় নাম  চিনলেও প্রশ্ন মনে জাগছে বেয়াড়া হলেও সত্যি , কলকাতা নাইট রাইডার্স এর মালিক একলা শাহরুখ নয় সঙ্গে জুহি চাওলা আর জয় মেহতাও আছে , তবুও বেছে বেছে শাহরুখের পেছনে লাগা কেন শাহরুখ  মুসলিম বলে?

বাংলাদেশের ভেতর যা ঘটছে তার জন্য কোনো নিন্দায় যথেষ্ট নয়, তার জন্য সাহরুখ দায়ী  কি ভাবে?আর এ ঘটনাগুলি ঘটেছে আইপিএল নিলামের পর। এরপরও বাংলাদেশের সঙ্গে টি 20 আর একদিনের মাচ ঠিক হয় কীকরে? এই খবর লিখতে না লিখতেই খবর এলো  বিসিসিআই বাংলাদেশ ট্যুর বাতিল করেছে আর আরও খবর। শাহরুখ এর কেকেআর মুস্তাফিজুর কে রিলিজ করে দিয়েছে। হাজার টাকা হোক বাপের জমিদার দলবল কথা।

]]>
http://ebanglarmukh.com/entertainment/anti-national-shahrukh-khan/feed/ 0 2856
মুস্তাফিজুরকে দলে নেওয়ায় শাহরুখকে ঘুরিয়ে হত্যার হুমকি বিজেপি নেতার http://ebanglarmukh.com/entertainment/shahrukh-khan-threatened-by-bjp-leader-for-giving-mustafizur-rahman-place-in-kkr/ http://ebanglarmukh.com/entertainment/shahrukh-khan-threatened-by-bjp-leader-for-giving-mustafizur-rahman-place-in-kkr/#respond Fri, 02 Jan 2026 06:19:24 +0000 https://ebanglarmukh.com/?p=2830 দেবজিৎ মুখার্জি: এমনিতেই শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর যেভাবে ভারতকে আক্রমণ করা হচ্ছিল, তাতে সম্পর্ক তলানিতে ঠেকেছিল দুই দেশের। তার উপর দিপু দাস নামে এক হিন্দু যুবকের নৃশংস হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পর, সেই সম্পর্ক আরো খারাপ হয়ে গিয়েছে। ভারতীয় হিন্দুরা লাগাতার প্রতিবাদ জানিয়েছেন, বলা ভালো এখনো জানিয়ে চলেছেন, এই বিষয়টি নিয়ে। শুধু সাধারণ মানুষই নন, দেশের বিভিন্ন মহল থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে এবং অপরাধীদের শাস্তির দাবি তোলা হয়েছে। পাশাপাশি, সমাজমাধ্যমে সাম্প্রদায়িক লড়াইয়ের মতো পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। যদিও ‘এ বাংলার মুখ’ চায়না তা হোক। কারণ বাকি সংবাদমাধ্যমের মতো ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে আমরা।

সেই আঁচ এসে পড়েছে ক্রিকেটের উপরও। ২০২৬ সালের আইপিএল-এর নিলামে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কেনায় এক বিজেপি নেতার ক্ষোভের মুখে পড়লেন বলিউডের বাদশা কিং খান, অর্থাৎ শাহরুখ খান। তিনি মুস্তাফিজুর রহমানকে নিয়েছেন তাঁর দল কলকাতা নাইট রাইডার্সে। শুধু জায়গা দেননি, একেবারে রেকর্ড মূল্যে কেনা হয়েছে বাংলাদেশের তারকা পেসারকে। তা দেখে ক্ষুব্ধ উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। রাগের চোটে তিনি বলিউডের বাদশাকে রীতিমতো ঘুরিয়ে হত্যার হুমকি দিয়ে বসলেন। তা ঘিরে ব্যাপক শোরগোল পড়েছেন নেটপাড়ায়। শাহরুখ খানের ভক্তরাও বেশ ক্ষুব্ধ হয়েছেন সেই বিজেপি নেতার মন্তব্যে।

উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদের বক্তব্য, “হিন্দুরা একদিকে মার খেয়ে যাচ্ছে বাংলাদেশ আর এদিকে মোটা টাকায় কেনা হচ্ছে মুস্তাফিজুর রহমানদের। ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার কিনেছে ওই বেইমান অভিনেতা। কোনও অধিকার নেই এই দেশে বেইমানদের বেঁচে থাকার। এই দেশের মানুষই আপনাকে সাহায্য করেছে উচ্চতায় পৌঁছাতে। কিন্তু আপনি বেইমানি করলেন এই দেশটার সঙ্গে।” পাশাপাশি, মুস্তাফিজুর রহমানকেও হুঁশিয়ারি দিলেন সেই বিজেপি নেতা। সঙ্গীত সোম বলেন, “বিমানবন্দরের বাইরে বেরোতে পারবেন না মুস্তাফিজুরের মতো ক্রিকেটাররা।” তবে এই ব্যাপারে তিনি একা নন। সম্প্রতি, উজ্জয়নীর ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ বলেছিলেন, “স্টেডিয়ামে ঢুকে আইপিএল নষ্ট করে দেবে হিন্দুত্ববাদীরা যদি ওই বাংলাদেশিকে বিতাড়িত না করা হয়।”

]]>
http://ebanglarmukh.com/entertainment/shahrukh-khan-threatened-by-bjp-leader-for-giving-mustafizur-rahman-place-in-kkr/feed/ 0 2830
কাপড় খুলে চীনকে ন্যাংটা করলেন সালমান http://ebanglarmukh.com/entertainment/china-stripped-off-by-salman-khan/ http://ebanglarmukh.com/entertainment/china-stripped-off-by-salman-khan/#respond Thu, 01 Jan 2026 14:36:00 +0000 https://ebanglarmukh.com/?p=2824 হাফিজুর রহমান, কলকাতা: ঢাল নেই তলোয়ার নেই চিনের সঙ্গে  পাঙ্গা নিচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। এপ্রিল ফুল করছিনা বছরের প্রথম দিন বলে কথা,,খবরের ক্যাপশন দেখে ভুল হতে পারে তাই সাসপেন্স না বাড়িয়ে খুলে দিলাম রহস্ সালমান অভিনীত নতুনফিল্ম Battle of Galwanএর টিজার দেখে চিনে গেল গেল রব উঠেছে। কি আছে সেই টিজারে! যে এশিয়ার অলিখিত অভিভাবক চিন ভয় পাচ্ছে, আসুন ব্যাপারটা খুলে দেখি।

হিন্দি চিনি ভাই ভাই এখন অতীত , একদা ক্যাপিটালিস্ট বিরোধী চিন এখন  উল্টো দিকে। ঢাল নেই তলোয়ার নেই খালি হাতে চিনের সঙ্গে  পাঙ্গা নিচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। চিন এখন আগ্রাসি , হাতের কাছে যা পাচ্ছে গিলে খাচ্ছে। লাইন অফ কন্ট্রোল মানতে রাজি নয় তারা, বারবার দাদাগিরি করে লাইন অফ কন্ট্রোল ভেঙ্গে ভারতীয় জমি দখলের সর্বনেশে খেলায় মেতেছে, লাদাখের অনেক জায়গা কব্জাবাকরে এবার হাত বাড়িয়েছিল লাদাখের পুবের এলাকা গালওযনের দিকে, কিন্তু 

সে আশায় ছাই ঢেলে দেয় ক্যাপ্টেন বাবু ও তার বিহার রেজিমেন্টের একদল জওয়ান। তুমুল লড়াইয়ের পর গালওয়ানের হারানো জমি উদ্ধার করে। বিনিময়ে প্রাণ যয় বিহার রেজিমেন্টের ক্যাপটেন সন্তোষ বাবু ও তার উনিশ

জওয়ানের।

এই ঘটনায় ব্যথিত সালমান নিজের টাকায়  সেই ঘটনা নিয়ে ফিলম বানিয়ে ফেলেছেন নাম Battle of galwan… সালমান খান অভিনীত এ ছবি চিনের কাপড় খুলে নেংটো করে দিয়েছ, তাই যেফিল্মের টিজার দেখে আপত্তি করেছে চিন, সবে মাত্র টিজার দেখে এই হাল যখন ফিল্ম রিলিজ হবে তখন মুখ লুকোনোর জায়গা পাবেনাএশিয়ার  স্বঘষিত অভিভাবক চিন,তাই এখন থেকেই নিজেদের কুকর্ম ঢাকবার চেষ্টা করছে।

চিনের প্রধান নিউজ এজেন্সি আপত্তি করেছে , কারন তাদের মতে Battle of Gallwan ফিল্মটি অতি রঞ্জিত , বিশেষ করে সালমান খান অভিনীত কাপ্টেন সন্তোষ বাবু চরিত্র ভীষণ ভায়লেন্ট। ফিল্মটি রিলিজ হবে এপ্রিলের ১৭ তারিখে সবে টিজার রিলিজ হয়েছে  তাতেই এই প্রতিক্রিয়া Battle of Galwan হলে মুক্তি পেলে কি প্রতিক্রিয়া হবে ভেবেই ঘাবড়ে গেছে এশিয়ার দাদা চিন। কথায় আছে পাপ আর পারা চাপা যায়না ঠিক ফুটে বেরয। পচা শামুকে পা কেটেছে চীনের , ন্যাংটা করে দিয়েছে ভাইজন সালমান খান।

]]>
http://ebanglarmukh.com/entertainment/china-stripped-off-by-salman-khan/feed/ 0 2824
‘হোক কলরব’এর সংলাপ বিতর্ক নিয়ে মুখ খুললেন রচনা http://ebanglarmukh.com/entertainment/rachana-banerjee-speaks-about-hok-kolorob-dialogue-controversy/ http://ebanglarmukh.com/entertainment/rachana-banerjee-speaks-about-hok-kolorob-dialogue-controversy/#respond Thu, 01 Jan 2026 03:33:26 +0000 https://ebanglarmukh.com/?p=2818 দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ চক্রবর্তীর কোনও ছবি মুক্তি পেতে চলেছে, এটা জানাজানি হলেই এক আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায় বাংলার সিনেমাপ্রেমীদের মধ্যে। বিস্তারিতভাবে বলতে গেলে তাঁর ছবির টিজার বা ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় সিনেমাপ্রেমীদের, তা দেখার জন্য, উন্মাদনা। ব্যতিক্রম হয়নি ‘হোক কলরব’এর ক্ষেত্রেও। তার উপর ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো একজন দক্ষ অভিনেতা। সবমিলিয়ে, আগামী ২৩শে জানুয়ারি মুক্তি পেতে চলা এই ছবিটি নিয়ে সকলের আগ্রহ একেবারে আকাশ ছুঁয়েছে। 

তবে এই উন্মাদনার মাঝেও ‘হোক কলরব’ জড়িয়ে পড়ল বিতর্কের জালে। ছবিটির একটি ডায়লগ ছড়িয়ে পড়েছে চারিদিকে, যা শুনে বেশ ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের সিনেমাপ্রেমী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। কী সেই ডায়লগ? শাশ্বত চট্টোপাধ্যায় এই ছবিতে এক আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করছেন। নাম ক্ষুদিরাম চাকী। তাঁকে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!” তা শুনেই রেগে লাল নেটিজেনরা। অধিকাংশই এর নিন্দা করেছেন এবং দাবি করেছেন যে বিপ্লবীদের অপমান করা হয়েছে। যদিও রাজ চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায়, দুজনেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

এবার এই বিষয়ে মুখ খুললেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? তিনি বলেন, “ওনার সচেতন হওয়া দরকার ছিল। উনি চাইলে অন্য নাম রাখতে পারতেন। এটা সমাজমাধ্যমের যুগ। সামান্য ভুল হলেই মানুষ ইস্যু করে নেয়। এমন নাম হয়তো অনেক আগে ব্যবহার হয়েছে, তখন তো এতটা শক্তিশালী ছিল না সোশ্যাল মিডিয়া। আমার বাবার রবীন্দ্রনাথ ব্যানার্জি আর আমি তার মেয়ে রচনা ব্যানার্জি। এই রবীন্দ্রনাথ এদিকে আয় অনেকে বলতো। তাহলে যদি বলেন তুই-তুকারি করা হয়েছে, সেটা তো নয়। আমার বাবার নাম সেটা।”

রচনা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, “তাই উনিও হয়তো সেইভাবে নামটা রেখেছে ক্ষুদিরাম চাকী। এখন অনেকে হয়তো ভাবছেন একজন বিশিষ্ট ব্যক্তির নাম রাখা হয়েছে এভাবে। এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে আছে, যা নিয়ে আলোচনা করা উচিত এবং ভাবা উচিত। এই ব্যাপারে ওনার সচেতন হওয়া উচিত। অন্য নাম রাখতে পারতেন উনি চাইলে। কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয়। হয়তো সেটা ওনার হয়ে গেছে।”

]]>
http://ebanglarmukh.com/entertainment/rachana-banerjee-speaks-about-hok-kolorob-dialogue-controversy/feed/ 0 2818
মধ্যপ্রাচ্যে মুক্তি না পাওয়ায় কতটা ক্ষতির মুখ দেখল ‘ধুরন্ধর’? http://ebanglarmukh.com/entertainment/dhurandhar-suffered-loss-for-not-getting-released-in-middle-east/ http://ebanglarmukh.com/entertainment/dhurandhar-suffered-loss-for-not-getting-released-in-middle-east/#respond Thu, 01 Jan 2026 03:25:11 +0000 https://ebanglarmukh.com/?p=2815 দেবজিৎ মুখার্জি: দেশের সিনেমাপ্রেমীরা বর্তমানে ভুগছে ‘ধুরন্ধর’ জ্বরে। বিশেষ করে অক্ষয় খান্না অভিনীত চরিত্র ‘রহমান ডাকাত’ এন্ট্রি মিউজিক, তা যেন ৮ থেকে ৮০ সকলের মধ্যেই ছড়িয়ে পড়েছে। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের বাজারেও দারুন ব্যবসা করে চলেছে ‘ধুরন্ধর’। ১০০ কোটি ছাড়িয়ে ফেলেছে ছবির বক্স অফিস কালেকশন। এক কথায় বলতে গেলে, ‘ধুরন্ধর’এর সামনে কোন ছবিই দাগ কাটতে পারছে না।

তবে ব্যাপক লাভের মুখ দেখলেও ব্যাপক পরিমাণের ক্ষতি সম্মুখীন হতে হয়েছে ‘ধুরন্ধর’কে। কী সেই ক্ষতি? যেহেতু ছবিটি পাকিস্তান বিরোধী, তাই বিশ্বের সমস্ত দেশে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ হয়েছে। বর্তমানে যে গতিতে ছবিটি ব্যবসা করে চলেছে, তাতে অনেকেই হয়তো মনে করছেন যে খুব বিশেষ ক্ষতি হয়নি। কিন্তু ছবির ডিস্ট্রিবিউটরের মতে অনেকটাই ক্ষতি হয়েছে। ক্রিটিকালি ও কমার্শিয়ালি ছবিটি সাফল্যের মুখ দেখলেও মধ্যপ্রাচ্যে মুক্তি না পাওয়ায় প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি ক্ষতি হয়েছে। 

ডিস্ট্রিবিউটরের বক্তব্য, “মধ্যপ্রাচ্যে যখন কোন অ্যাকশন ছবি মুক্তি পায়, তখন তা ব্যাপক সাফল্যের মুখ দেখে। সেক্ষেত্রে ধুরন্ধর মুক্তি না পাওয়ায় প্রায় ১০ মিলিয়ন ডলার (প্রায় ৯০ কোটি) থেকে পিছিয়ে রয়েছে। যদি মুক্তি পেত, তাহলে অনায়াসে এতটা লাভ করতে পারত। তবে হ্যাঁ, এটাও বলতে হয় যে প্রতিটা দেশেরই একটা নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, যা মেনে চলা এবং সম্মান করা উচিত। একটা কারণ থাকে প্রতিটা ঘটনার পেছনে এবং সেটা মেনে চলা উচিত।” 

যদিও এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে, “ছবি মুক্তিতে বাঁধা এসেছে, আমরা প্রথম নই। এর আগে এমনটা ঘটেছিল ফাইটার ছবির ক্ষেত্রেও। তবে এসবের মাঝেই এটা বলতে হয় যে সমস্ত বাধা পেরিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে ধুরন্ধর। জমিয়ে ব্যবসা করেছে।” মুক্তির এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় এখনো ক্রেজ একই রয়ে গেছে রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না অভিনীত ছবিটির।

]]>
http://ebanglarmukh.com/entertainment/dhurandhar-suffered-loss-for-not-getting-released-in-middle-east/feed/ 0 2815
এসআইআর শুনানিতে ডাক পেলেন জয় গোস্বামী, ক্ষুব্ধ পরিবার http://ebanglarmukh.com/entertainment/joy-goswami-called-for-sir-hearing-family-angry/ http://ebanglarmukh.com/entertainment/joy-goswami-called-for-sir-hearing-family-angry/#respond Wed, 31 Dec 2025 03:23:44 +0000 https://ebanglarmukh.com/?p=2808 দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর কদিন পর বাংলার মাটিতে বিধানসভা নির্বাচন। মসনর দখলের লড়াইকে কেন্দ্র করে পরিস্থিতি দিনদিন চাঞ্চল্যকর হয়ে উঠছে রাজ্যে। বলা ভালো, এখন থেকেই কেমন যেন একটা উত্তেজনায় ভরা পরিবেশ তৈরি হয়েছে গোটা রাজ্যে। একদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের লক্ষ্য থাকবে মসনদে টিকে থাকা, তেমনি অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপির লক্ষ্য থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা। এক কথায় বলতে গেলে, ভোটের জন্য প্রস্তুত গোটা বাংলা। যদিও সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব না আমরা। কারন আমাদের পেজ ‘এ বাংলার মুখ’ রাজনীতির ব্যাপারে নাক গলাতে ইচ্ছুক নয়। 

এমন পরিস্থিতিতে বিপাকে পড়লেন জনপ্রিয় কবি জয় গোস্বামী। ব্যাপারটি কি? বর্তমানে এসআইআর নিয়ে চরম হইচই পড়েছে গোটা রাজ্যে। এনুমারেশন ফর্ম জমা দেওয়া শেষ হওয়ার পর এখন চলছে এই পদ্ধতির শুনানি পর্ব এবং তাতে ডাক পেলেন বিশিষ্ট কবি। বিষয়টি জানাজানি হতেই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। শুধু তাই নয়, অনেকে এর নিন্দাও করেছেন এবং দাবী করেছেন যে একজন বয়স্ক মানুষকে হেনস্তা করা হচ্ছে। এক কথায় বলতে গেলে, এই বিষয়টি একেবারেই ভালো চোখে নেননি বহু মানুষ। চরম ক্ষুব্ধ হয়েছেন তাঁরা।

ক্ষোভ উগড়ে দিয়েছেন জয় গোস্বামীর পরিবারের সদস্যরাও। হেনস্থার অভিযোগ আনা হয়েছে কন্যা দেবত্রী গোস্বামীর তরফ থেকে। পরিবারের প্রশ্ন, ঠিক সময়ে সকল সদস্যের এনুমারেশন ফর্ম জমা পড়া, খসড়া ভোটার তালিকায় নাম ওঠা ও ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন শুনানিতে ডাক পেয়েছেন কবি? শুধু তাই নয়, তাঁদের আরো প্রশ্ন, কোভিদ জন্ম কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে ও বেড়ে ওঠা রানাঘাটে মামারবাড়ি ডোভার লেনে এবং গত লোকসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছেন, এতকিছু পড়ও কেন তাঁকে শুনানিতে ডাকা? তাঁদের অভিযোগ, অসুস্থ অবস্থায় কবিকে শুনানিতে ডাকা মানে হেনস্থাই। তবে জানা গিয়েছে যে কবি ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি, কমিশনের তরফ থেকেও আশ্বাস দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখার।

]]>
http://ebanglarmukh.com/entertainment/joy-goswami-called-for-sir-hearing-family-angry/feed/ 0 2808
‘হোক কলরব’এর সংলাপ ঘিরে বিতর্ক! জবাব রাজ-শাশ্বতর http://ebanglarmukh.com/entertainment/controversy-over-hok-kolorob-dialogue-answers-raj-saswata/ http://ebanglarmukh.com/entertainment/controversy-over-hok-kolorob-dialogue-answers-raj-saswata/#respond Wed, 31 Dec 2025 03:20:30 +0000 https://ebanglarmukh.com/?p=2805 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের শিরোনামে বাংলা ছবির বিশিষ্ট পরিচালক রাজ চক্রবর্তী। কিছুদিন আগে যুবভারতীকাণ্ডে স্ত্রী শুভশ্রী গাঙ্গুলীকে হুমকি দেওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এবং দায়ের করেছিলেন অভিযোগ। তবে এবার তিনি জড়ালেন বিতর্কে। কী সেই বিতর্ক? আগামী ২৩শে জানুয়ারি মুক্তি পতি চলেছে তাঁর ছবি ‘হোক কলরব’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিশিষ্ট অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। ছবির টিজারে অভিনেতাকে একটি সংলাপ বলতে শোনা গিয়েছে এবং তা ঘিরে শুরু হয়েছে জোরদার বিতর্ক। 

‘হোক কলরব’ ছবিতে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। টিজারে অভিনেতাকে এমন চরিত্রে দেখে সিনেমাপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে। তার উপর তাঁর অভিনয়ের তুলনা হয় না। বলা ভালো, বর্তমানে তিনি ‘এ লিস্টার’ অভিনেতাদের মধ্যে একজন। তবে বিতর্ক শুরু হয় একটি ডায়লগ নিয়ে। পুলিশের পোশাক গায়ে শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!” এই মন্তব্য শুনে ক্ষুব্ধ হন নেটিজেনরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট পর্যন্ত করেন।

যদিও নিজের অবস্থান এই ব্যাপারে জানিয়েছেন রাজ চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায়। রাজ বলেছেন, “ছবির মূল চরিত্রের নাম ক্ষুদিরাম চাকী। একজন পুলিশ অফিসার। ছবিতে কোন পরিস্থিতিতে এমন সংলাপ বলা হয়েছে, তা না দেখলে বোঝা সম্ভব নয়। দর্শকরা আগে দেখুক। দরকার হলে তা ছেঁটে ফেলা হবে। আর মনীষীদের সম্মান করতে জানে বাঙালিরা।” 

এরপরই রাজ চক্রবর্তী একহাত নেন বিজেপিকে। পরিচালকের বক্তব্য, “এটা নিয়ে প্রোপাগান্ডা শুরু করেছে বিজেপি, বিশেষ করে আইটি সেল। এরা ক্ষুদিরাম বসুকে মিলিয়ে দিয়েছে ক্ষুদিরাম চাকীর সঙ্গে। ক্ষুদিরাম বসু এক মহান ব্যক্তি। তাঁর সঙ্গে ক্ষুদিরাম চাকীর তুলনা হয় না। যেমন নরেন্দ্রনাথ দত্তর সঙ্গে মেলানো যায় না নরেন্দ্র মোদিকে, তেমনি ক্ষুদিরাম চাকী ও ক্ষুদিরাম বসুকে মিলিয়ে দিলে চলবে না। বিজেপি আইটি সেলই এমন উস্কানিমূলক কাজ করছে। টিজার দেখে তো পুরোটা বোঝা সম্ভব নয়। কোন মহান ব্যক্তিত্বকে এখানে অপমান করা হয়নি। তা বাঙালিরা জ্ঞানত করবে না।”

অন্যদিকে শাশ্বত চট্টোপাধ্যায় সমস্ত ক্ষোভ বা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি নিজের অবস্থানে পরিষ্কার করে দিয়েছেন যে এগুলি নিয়ে তিনি মাথা ঘামান না। অভিনেতা বলেন, “যারা ছবি পুরো না দেখে মন্তব্য করেন, আমার তাঁদের নিয়ে ভাববার সময় নেই।”

]]>
http://ebanglarmukh.com/entertainment/controversy-over-hok-kolorob-dialogue-answers-raj-saswata/feed/ 0 2805
শুভশ্রী হুমকি: বিহার থেকে গ্রেপ্তার অভিযুক্ত http://ebanglarmukh.com/entertainment/shubhasree-threat-accused-got-arrested/ http://ebanglarmukh.com/entertainment/shubhasree-threat-accused-got-arrested/#respond Tue, 30 Dec 2025 06:54:58 +0000 https://ebanglarmukh.com/?p=2795 দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: লিওনেল মেসি ও যুবভারতী কান্ডের রেশ এখনো যে পুরোপুরি কাটেনি, তা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে চোখ রাখলেই ভালো করে বোঝা যায়। এখনো গোটা বিষয়টি নিয়ে জোর আলোচনা চলে এবং অব্যাহত রয়েছে রাজনৈতিক তরজা। যদিও তাতে আমরা যাচ্ছি না, কারণ সেটি আমাদের চ্যানেলের দেখার বিষয় নয় বলে। তবে এখনো অনেকেই ভুলে উঠতে পারেননি দর্শকদের উগরে দেওয়া ক্ষোভ। যেভাবে সেখানে তান্ডব চালানো হয়েছে, তা আজও লেগে রয়েছে সকলের চোখে। 

যদিও এই পর্বে নাম জড়িয়ে গিয়েছিল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী, তথা পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী, শুভশ্রী গাঙ্গুলীর। সমাজমাধ্যমে সকলেই তাঁর নিন্দা করেছিল মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। যদিও টলি অভিনেত্রী একটি ভিডিওবার্তায় গোটা বিষয়টি পরিষ্কার করে দিয়েছিলেন। শুধু তাই নয়, যারা তাঁকে ও তাঁর দুই সন্তানকে হুমকি দিয়েছিল, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। যদিও সেই ভিডিওর কমেন্টবক্সেও অনেকে অনেকরকম কথা বলেছিলেন এবং সমালোচনা করেছিলেন অভিনেত্রীর।

অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছিল গোটা বিষয়টি নিয়ে। এবার তাতে পদক্ষেপ নিল পুলিশ। শনিবার বিহার থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিট্টু শ্রীবাস্তবকে। সোমবার তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় এবং এরপর তাকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ব্যারাকপুর আদালতের বিচারকের তরফ থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে জেরা করা হচ্ছে দফায় দফায় এবং দেখা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা।

গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ চক্রবর্তী। তিনি বলেছেন, “শুধু আমার স্ত্রীকেই নয়, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ পার্থ ভৌমিককে নিয়েও বিট্টু শ্রীবাস্তব সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেছে। কোনওভাবেই মেনে নেওয়া যায় না মহিলাদের এভাবে অসম্মান করা। এর শেষ আমি দেখে ছাড়বো।” যদিও রাজ মনে করছেন যে এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে। তিনি বলেছেন, “কোন ইন্ধন নিশ্চয়ই আছে এর পেছনে। যদি বিজেপি ওর পাশে দাঁড়ায়, তাহলে বলবো মহিলাদের সম্মান করতে জানেনা বিজেপি।”

]]>
http://ebanglarmukh.com/entertainment/shubhasree-threat-accused-got-arrested/feed/ 0 2795
শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা মমতার http://ebanglarmukh.com/entertainment/mamata-banerjee-makes-huge-announcement-regarding-mahakal-temple-in-siliguri/ http://ebanglarmukh.com/entertainment/mamata-banerjee-makes-huge-announcement-regarding-mahakal-temple-in-siliguri/#respond Tue, 30 Dec 2025 06:48:12 +0000 https://ebanglarmukh.com/?p=2790 দেবজিৎ মুখার্জি, কলকাতা: দীঘায় জগন্নাথদেবের মন্দির তৈরি করার পর থেকেই রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে ব্যাপক রাজনৈতিক তরজা হয়েছিল ঠিকই (বলা ভালো এখনো হয়ে চলেছে), তবে এর আগেও যা বলেছি এবারও তাই বলবো যে ‘এ বাংলার মুখ’ রাজনীতির বিষয়ে নাক গলাবে না। আমাদের এই চ্যানেল কোনও ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়। আমাদের কাজ বিনোদন ও খেলা থেকে শুরু করে যাবতীয় সামাজিক ইস্যুগুলি নিজেদের পাঠক-বন্ধুদের থেকে শুরু করে সকল শ্রেনীর মানুষদের কাছে তুলে ধরা।

তবে এবার আরো একটি মহৎ কাজ করে বসলেন তৃণমূল সুপ্রিমো। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে করলেন বড় ঘোষণা। শিলিগুড়িতে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করার দিনক্ষণের কথা তিনি জানালেন সেখান থেকে। মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের সুখবর দিই একটা। মহাকাল মন্দিরের শিলান্যাস করব জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। জমি আমি দেখে দিয়েছি। রেডিও করে দিয়েছি। মনে মনে ঠিক করে ফেলেছি পুজোর দিন। বাদ বাকিটা করতে হবে ট্রাস্টের একটা মিটিং করে। টাকাও জোগাড় করা হয়ে গেছে। আমি বাজে কথা কম বলি।”

আসলে গোটা বিষয়টি সূত্রপাত চলতি বছরে হওয়া উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের থেকে। যেভাবে গোটা উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল এর জেরে, তারপর সেখানে একাধিকবার ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর চলাকালীন তিনি পূজো দিয়েছিলেন দার্জিলিঙে অবস্থিত মহাকাল মন্দিরে এবং এরপরই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি করার। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও ঘোষণা করেছিলেন যে সবচেয়ে বড় শিব রাখা হবে সেখানে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা গোটা বিষয়টির আড়ালে রাজনীতি দেখছেন। তবে আমরা সেই ব্যাপারে যেতে অনিচ্ছুক। তবে মহাকাল মন্দির তৈরি ঘিরে যে সকলের আগ্রহ চরম পর্যায়ে রয়েছে, তা না বললেও চলে। তা বেশ স্পষ্ট।

]]>
http://ebanglarmukh.com/entertainment/mamata-banerjee-makes-huge-announcement-regarding-mahakal-temple-in-siliguri/feed/ 0 2790