সাহিত্য – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sat, 29 Nov 2025 10:18:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 প্রস্রাবের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জয় গোস্বামী! এখন কেমন আছেন? http://ebanglarmukh.com/literature/joy-goswami-was-hospitalized-how-is-he-now/ http://ebanglarmukh.com/literature/joy-goswami-was-hospitalized-how-is-he-now/#respond Sat, 29 Nov 2025 10:18:08 +0000 https://ebanglarmukh.com/?p=2499 দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাঙালি মানেই সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী। ক্ষুদে থেকে শুরু করে প্রবীণ, প্রায় সকলেই ছোটবেলা থেকে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কারোর নামই এখন অজানা নয়। তবে সাহিত্য বা উপন্যাসের পাশাপাশি কবিতাও মানুষের মন বেশ আকর্ষণ করে। বাংলায় কবিতা বলতে, এখন এক কথায় একজনকেই সকলে চেনেন এবং সেটি হল জয় গোস্বামী। ৮ থেকে ৮০, তাঁর ফ্যান ফলোয়িং প্রচুর। বলা ভালো, নিজের কবিতার মাধ্যমে তিনি অনেকের নয়নের মনি হয়ে উঠেছেন।

সম্প্রতি, বিশিষ্ট কবি জয় গোস্বামীকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। কী কারণে তিনি ভর্তি হয়েছিলেন? প্রস্রাবের সমস্যা নিয়ে ভোগার জেরে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। প্রাথমিক পর্যবেক্ষণের পর চিকিৎসকদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এমন পরিস্থিতিতে অস্ত্রোপচারের প্রয়োজন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের তরফ থেকে পরিবারকে জানানো হয় যে এটি করা প্রয়োজন। বিষয়টি জানাজানি হতেই চিন্তায় পড়েন তাঁর পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, চিন্তার কালো মেঘ ঘিরে ধরে তাঁর অন্যান্য ঘনিষ্ঠজনদেরও। বলা ভালো, কয়েকদিন ধরে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তাঁরা। তবে কবির এমন অবস্থার কথা প্রকাশ্যে আনা হয়নি। 

বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর জয় গোস্বামী হাসপাতাল থেকে ছাড়া পান। তবে এখন তিনি কেমন আছেন? এবার এই ব্যাপারে যাবতীয় সবকিছু এক সংবাদমাধ্যমকে জানালেন তাঁর কন্যা বুকুন। তিনি বলেন, “উনি ভালো আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল। দ্রুত সাড়া দিচ্ছেন চিকিৎসায়।” হাসপাতালে ভর্তি করার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “ওনার বেশ কিছুদিন ধরে প্রস্রাব হচ্ছিল না। বিষয়টি প্রথমে এড়িয়ে গেলেও পরে যেতে হয় চিকিৎসকের কাছে। ওনার চিকিৎসা চলছিল গৃহচিকিৎসক শঙ্করপ্রসাদ ভট্টাচার্যের অধীনেই। কোনও পরিবর্তন হচ্ছে না দেখে ওনার পরামর্শেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে।”

প্রাথমিক পর্যবেক্ষণের পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা এবং পরিবারকেও এই বিষয়ে জানানো হয় ও আশ্বস্ত করা হয় যে বয়সের কারণে এমন সমস্যা হয় পুরুষদের এবং এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সেই অনুযায়ী তিনটি ছোট অস্ত্রোপচার করা হয়। পরবর্তী চিকিৎসাপদ্ধতি নিয়ে ডাক্তাররা কি বলছেন, সেই ব্যাপারে প্রশ্ন করা হলে বুকুন বলেন, “নির্দিষ্ট কয়েকটি ওষুধ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই একটু দুর্বল উনি। তার মাঝেই সামান্য লেখালেখি করছেন। উনি অস্ত্রোপচারের আগের দিন অবধি লেখালিখি করেছেন। ডাক্তাররা অসুস্থ করেছেন যে ভয়ের কিছু নেই এবং উনি আগের মতই সুস্থ হয়ে উঠবেন।”

]]>
http://ebanglarmukh.com/literature/joy-goswami-was-hospitalized-how-is-he-now/feed/ 0 2499
অভিনব কনসেপ্টে বই পুজো http://ebanglarmukh.com/literature/book-worship-in-unique-concept/ http://ebanglarmukh.com/literature/book-worship-in-unique-concept/#respond Thu, 13 Mar 2025 18:11:39 +0000 https://ebanglarmukh.com/?p=53 হাফিজুর রহমান, কলকাতা: বেহালা চৌরাস্তা থেকে মদনমোহন তলা অটোতে মিনিট ছয়েক। সেখানে মুরাদপুর প্রায়মারি স্কুলের ঠিক উল্টো দিকে এক পানের দোকান l সেই পানের দোকান এর সন্ধানে অসুস্থ শরীরে এসে হাজির হলাম আমার লাঠি দেবজিতকে নিয়ে।

ভাবছেন পানের দোকান নিশ্চয় স্পেশাল পান অফার করছে যার জন্য সব কিছু ফেলে পার্ক সার্কাস থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এসেছি। ভুল ভাবছেন আমি পানাশক্ত নই, কাজেই …. ব্যাপার টা খুলে বলি,এত দূরে ছুটে আসার কারণ ৪-×৪ ফিট মাপের পানের দোকান নয় বরং দোকানের মালিক পিন্টু পোহান। কথা বলতে না বলতেই চা বিস্কুট এল।

চা খেতে খেতে দোকানটিতে চোখ বোলাচ্ছিলান পানের মাল মশলার পাশে রাশি রাশি বইয়ের সম্ভার।
প্রথম দর্শনে মনে হবে এটা পান গুমটি না বইয়ের দোকান!

আসুন আপনাদেরকে সঙ্গে আজকের কাহিনীর নায়ক পিন্টু পোহানের আলাপ করিয়ে দিই। পিন্টু পোহান দেখতে ফিল্মি নায়কের মত নয় বরং এর ঠিক বিপরীত আমার আপনার মত সাধারণ চেহারার মানুষ।
শ্যামলা বরণের মাঝ বয়সী পিন্টুর চেহারার মধ্যে আত্মবিশ্বাস চুঁইয়ে পড়ছিল।আর প্লাস পয়েন্ট ওর উজ্জ্বল হাসি।

পিন্টু পোহান সাধারণ মানুষ হয়েও অসাধারণ আমার চোখে কারণ এই মোবাইল সংস্কৃতির সময় ও লোককে বই পড়াতে চায়ছে। একে বিপরীত জলে ডুব সাঁতার দেওয়া ছাড়া কি বলতে পারি!

পিন্টু গত বছর থেকে শুরু করেছে বই পড়ার গন সমাবেশ। ছেলে থেকে বুড়ো সবাই যোগ দিয়েছে এই বই পড়ার মহোৎসবে। পিন্টুর কথায় এটা বই পূজো। রিলে রেসের মত মানুষ পিন্টু পোহান পুজোর হৈ হুল্লোর বাদ দিয়ে বই পড়ছে এটা বই যারা ভালবাসে তাদের কাছে কত আনন্দের বা গর্বের বিষয় সেটা বলতে গিয়ে সেন্টিমেন্টাল হয়ে পড়ছি।

পিন্টুর পানের দোকান আমার কাছে মন্দির মসজিদ চার্চ গুরূদ্বারা সব । কেন ,সেটা বুঝিয়ে বলি।
পিন্টুর পানের দোকান শুধু ওর রুজি রুটি যোগান দিয়েছে সেটা নয় বরং ওকে জুগিয়েছ সাহস। যে সাহসের ডানায় ভর করে পিন্টু পেরিয়েছে একের পর এক বাধা। এখানে বসেই পানের খদ্দের সামলাতে সামলাতে সে গ্রাজুয়েট হয়েছে, মাস্টার্স শেষ করেছে। যারা পানের দোকানি বলে তুচ্ছ তাচ্ছিল্য করত তাদের নিঃশব্দে জবাব দিয়েছে। বলতে ভুলে গেছি পিন্টু ডজন খানেক বই এর লেখক, শুধু তাই নয় ওর লেখা বেরিয়েছে এ বাংলার ছোট বড় অজস্র দৈনিক আর পত্র পত্রিকায়। ইচ্ছে থাকলে কি করতে পারি আমরা তার উদহারন পিন্টু পোহান। এ বাংলার মুখ ও বই প্রেমীদের তরফ থেকে ওর প্রতি রইল অজস্র অভিনন্দন আর শুভেচ্ছা।

]]>
http://ebanglarmukh.com/literature/book-worship-in-unique-concept/feed/ 0 53