মতামত – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Wed, 21 Jan 2026 12:51:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 যত কান্ড বেলডাঙায় http://ebanglarmukh.com/opinion/whatever-happens-happens-in-beldanga/ http://ebanglarmukh.com/opinion/whatever-happens-happens-in-beldanga/#respond Wed, 21 Jan 2026 12:51:17 +0000 https://ebanglarmukh.com/?p=2944 হাফিজুর রহমান, কলকাতা: এখন একটিই খবর বেশ বাজার গরম করছে সেটি হল জি নিউজ-এর সাংবাদিক! সোমা মাইতির আর শারীরিক নিগৃহর ঘটনা। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুত্তে ক্ষোভ দেখাচ্ছিল উত্তোজিত জনতা। সেখানে উপস্থিত ছিল আমদের কাহিনির নায়্যিকা সোমা মাইতি ও তার ক্যামেরাম্যান।

সোমা জানিয়েছে যে উত্তোজিত জনতা তার শ্লীলতাহানি করেছে। দু কিলো মিটার রাস্তায় চুলের মুঠি ধরে টেনে নিয়ে মাথায় মেরেছে উত্তোজিত জনতা। তাকে বাচাতে গিয়ে তার কামেরাম্যানের মাথা ফেটেছে। কোনরকমে সোমা মুক্তি পেয়ে বেসরকারি এক নার্সিংহোমে ভর্তি হয়েছে। রহস্য শুরু এখান থেকে। রহস্যের পর্দা খুলে সত্যি ঘটনা বলছি। ঘটনার সময় নাকি পুলিশ ছিল নীরব দর্শক! সোমা ভুলে গেছে এটা গোবলয নয়, প্রকাশ্য রাস্তায় লোক মহিলার শিল্লতাহানির দৃশ্য দেখে হজম করবে এটি কল্পকাহিনী ছাড়া অন্য কিছু নয়

নারী লাঞ্ছনা বলে কথ্য। ওমনি গোদি মিডিয়ার হুক্কাহুয়া শুরু সঙ্গে হোয়াটস্যাপ ইউনিভারসিটিব দু টাকার ট্রোলার বাহিনী। যে সময় জি টিভির সেই সাংবাদিক নার্সিং হোম যায়, পরনে ছিল মেরুণ রঙের টাইট গেঘী ও স্কাই ব্লু জিন্স। ছবিতে দেখা গেছ টি শার্ট অক্ষত অবস্থায় আছে কোথাও ছেড়া ফাটা নেই,, অথচ অভিনয় করে বলা হয়েছে জামা কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়েছে। হাত নেড়ে প্রেসের সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছে সবকিছু রেকর্ড হচ্ছে। পরে যখন সেই সংবাদিক নামি মহিলা জিনসের পা গুটিয়ে বা হাতে আর হাঁটুতে ব্যান্ডেজ মেরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। এখানেই শেষ নয়, এরপর সেই তথা কথিত সাংবাদিক বিছানায় শুয়ে পোস্ট ছেড়েছে। এবার ড্রেস চেঞ্জ , মেরুনের বদলে হলুদ রঙের টাইট টি-শার্ট এবং বা হাতের বদলে ডান হাতে স্লিং লাগানো আছে। গল্পের গরু কি ভাবে গাছে ওঠে এটি তার উদাহারণ।

আসলে গদি মিডিয়া বিশ্বাস হারিয়েছে অনেকদিন আগে। লোকে এখন গদি খবর না দেখে আমাদের মত চ্যানেল দেখছে। টিআরপি রেটিং কমছে হহু করে। তাই এই ভাবেই টাকা খেয়ে গদি মিডিয়া টিআরপি বাড়ানোর খেলায় মেতেছে। এভাবেই একটি সম্প্রদায়ের বিরুদ্ধে জনমত সংঘঠিত করে একটি দলের এজেন্ডায় কাঠের পুতুলের মত কাজ করে যাচ্ছ। এর পরিণাম কি হতে পারে সে সব চিন্তা ভাবনা না করেই। পাপ আর পারা চাপা যায় না ঠিক ফুটে বেরোয়। চালাকি করে ধরা পড়ে গেছে সেই ময়ূরপুচ্ছ ধারি সাংবাদিক।

]]>
http://ebanglarmukh.com/opinion/whatever-happens-happens-in-beldanga/feed/ 0 2944
না ফেরার দেশে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া http://ebanglarmukh.com/opinion/death-of-former-bangladesh-pm-khaleda-zia/ http://ebanglarmukh.com/opinion/death-of-former-bangladesh-pm-khaleda-zia/#respond Wed, 31 Dec 2025 03:17:12 +0000 https://ebanglarmukh.com/?p=2802 নিউজ ডেস্ক: বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি বেশ ভয়াবহ। প্রতিনিয়ত সেখানে যেই ধরনের ঘটনা ঘটে চলেছে, তা দেখে গা শিউরে উঠেছে গোটা বিশ্বের। বলা ভালো, ইউনুস আমলে জ্বলছে মুজিবের দেশ। সেই দেশ যা একটা সময় গোটা বিশ্বের কাছে এক বড় উদাহরণ ছিল সম্প্রীতির। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই তৈরি হয় অরাজকতা। বিশেষ করে সম্প্রতি দিপু দাস হত্যাকান্ডের পর গোটা বিশ্বের সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে।

এরই মাঝে সেই দেশে নেমে এলো শোকের ছায়া। বলা ভালো, বাংলাদেশের রাজনৈতিক মহলকে ঘিরে ধরল দুঃখের কালো মেঘ। না ফেরার দেশে চলে গেলেন দেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ। তিনি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। মৃত্যুর সময় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বয়স ছিল ৮০। যদিও দীর্ঘদিন ধরেই তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই যুদ্ধে জয়ী হননি তিনি। মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মদ ইউনুসের তরফ থেকে।

নিজের শেষ জীবনে খালেদা জিয়া ভুগছিলেন কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যায়। লন্ডনেও নিয়ে গিয়ে ৬ মাস চিকিৎসা করানো হয়। কিন্তু তাতেও তেমন লাভ হয়নি। চলতি বছরের ২৩ নভেম্বর, বিএনপি চেয়ারপার্সনকে ভর্তি করানো হয় ঢাকার হাসপাতালে। দেশি-বিদেশি ডাক্তারদের নিয়ে একটি মেডিকেল বোর্ড পর্যন্ত গঠন করা হয়। মাঝেমাঝে চিকিৎসায় সাড়াও দিতেন। সোমবার রাতে পুত্র তারেক মাকে হাসপাতালে দেখা করতে যান। শুধু তাই নয়, দলীয় দপ্তরের সামনে থেকে তিনি প্রার্থনা করার অনুরোধ করেছিলেন খালেদা জিয়ার আরোগ্যকামনায়। কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি তাঁকে বাঁচানো।

ডাক্তাররাই এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। এই খবর জানাজানি হতেই তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে তাঁর অনুগামীরা, সকলেই দুঃখ পেয়েছেন। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও একাধিক পোস্ট দেখা যায় খালেদা জিয়াকে নিয়ে। সকলেই তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শুধু তাই নয়, অনেকে আবার এটাও দাবি করেছেন যে বাংলাদেশের রাজনৈতিক জগতে নক্ষত্রপতন হয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে। শুধু বাংলাদেশ থেকেই নয়, অন্যান্য দেশের রাজনীতিবিদরাও শোকপ্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে।

]]>
http://ebanglarmukh.com/opinion/death-of-former-bangladesh-pm-khaleda-zia/feed/ 0 2802
বাংলাদেশে মৌলবাদীদের শাসন নিয়ে কবিতা লিখলেন শাকিব http://ebanglarmukh.com/opinion/shakib-al-hasan-wrote-poem-on-fundamentalist-rule-in-bangladesh/ http://ebanglarmukh.com/opinion/shakib-al-hasan-wrote-poem-on-fundamentalist-rule-in-bangladesh/#respond Fri, 26 Dec 2025 06:58:23 +0000 https://ebanglarmukh.com/?p=2780 নিউজ ডেস্ক: বর্তমানে মৌলবাদীদের শাসনে মুজিবের দেশ বাংলাদেশ। প্রতিটা মুহূর্তেই আতঙ্কে দিন কাটাচ্ছেন সংখ্যালঘুরা। প্রতিনিয়তই তাঁদের উপর চালানো হচ্ছে অত্যাচার। সম্প্রতি, দিপু দাসকে যেভাবে হত্যা করে চলেছে পৈশাচিক উল্লাস, তা দেখে গায়ে কাঁটা দিয়েছে বাংলাদেশের নাগরিকদের। শুধু তাই নয়, নিন্দায় সরব হয়েছেন এপার বাংলার নেটিজেনরাও। অনেকে আবার হিন্দু জাগরণের ডাক দেওয়ার পাশাপাশি নয়াদিল্লিকে পদক্ষেপের অনুরোধ করেছেন। এক কথায় বলতে গেলে, রাগে ফুঁসছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ।

মৌলবাদীদের আতঙ্ক এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সংখ্যালঘুরা মুখ পর্যন্ত খুলতে ভয় পাচ্ছেন। সংবাদমাধ্যমগুলিও কমবেশি আতঙ্কে দিন কাটাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট পর্যন্ত এই বিষয়টি নিয়ে মুখ খোলেনি। খোদ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস একজন সংখ্যালঘু। তিনিও বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানাননি। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে হয়তো মৌলবাদীদের ভয়তে তিনি মুখ খুলছেন না। সবমিলিয়ে, যেই বাংলাদেশ একসময় গোটা বিশ্বের কাছে সম্প্রীতির উদাহরণ ছিল, তা এখন যেন হারিয়ে গিয়েছে।

তবে এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক, তথা আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ, শাকিব আল হাসান। দিপু দাস হত্যাকান্ড সহ ওসমান হাদির হত্যা, সবটা মিলিয়েই তিনি একটি কবিতা লিখেন। তিনি মৌলবাদে বিশ্বাসী নন, তাই বিন্দুমাত্র ভয় পাননি, তা নিয়ে মুখ খুলতে। প্রাক্তন অধিনায়ক লিখেছেন,

“রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু,

টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু,

সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে!

এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়—

সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।

লক্ষ্মীপুরের শিশু আয়শা,

মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি!

ওরা কেউ রাজনীতি বোঝে না,

ধর্ম বোঝে না—

তবুও ওদের জীবন দিতে হয়েছে!

শিশুদের জন্য,

শিশুদের ভবিষ্যতের জন্য,

মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—

সর্বোপরি

শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?

ভালো থেকো, সুস্থ থেকো—

আগামী গড়বার কারিগর,

আমাদের আগামী প্রজন্ম।

সবাইকে বড় দিনের শুভেচ্ছা”

]]>
http://ebanglarmukh.com/opinion/shakib-al-hasan-wrote-poem-on-fundamentalist-rule-in-bangladesh/feed/ 0 2780
হামলা চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় মধুর ক্যান্টিনে http://ebanglarmukh.com/opinion/attack-on-dhaka-universitys-madhur-canteen/ http://ebanglarmukh.com/opinion/attack-on-dhaka-universitys-madhur-canteen/#respond Fri, 26 Dec 2025 06:53:44 +0000 https://ebanglarmukh.com/?p=2777 নিউজ ডেস্ক: বাংলাদেশে প্রতিনিয়ত যা ঘটে চলেছে, তা রীতিমতো ভয় ধরিয়েছে সেই দেশের নাগরিকদের। যেভাবে মৌলবাদীরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন, তার যেমন নিন্দা করা হয়েছে, তেমনি দেখে ভয়ে গায়ে কাঁটা দিয়েছে সকলের। বলতে গেলে, যতদিন যাচ্ছে পরিস্থিতি আরো উগ্রো থেকে উগ্রতর হয়ে উঠছে। কোনভাবেই যেন তা থামার নাম নেই। দেশের সমস্ত নাগরিক কোন প্রার্থনা করছেন যেন শীঘ্র তাঁরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এই প্রশ্নই সেখানে ঘোরাফেরা করছে যে এর শেষ কোথায়। 

দিপু দাস হত্যাকাণ্ডের রেশ এখনো কাটেনি। তার মাঝেই ঘটে বসলো আরো এক ভয়ঙ্কর ঘটনা। যদিও এবার কাউকে হত্যা করা হয়নি। কিন্তু যা ঘটেছে, তা যতটা ভয়ংকর, ততটাই দুঃখজনক। এই মুহূর্তে মুজিবের দেশে মৌলবাদী জামাত ও তাদের বাহিনী বেছে বেছে হামলা চালাচ্ছে ঐতিহ্যশালী জায়গাগুলিতে বা যা উদাহরণ তৈরি করেছে প্রগতির ও সম্প্রীতির। এর আগে দুই সংবাদমাধ্যম ও ছায়ানটের মতো জায়গায় হামলা চালানো হয়েছে। এবার হামলা চালানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় মধুর ক্যান্টিনে।

ঘটনা জানাজানি হতেই যেমন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি দুঃখ পেয়েছেন বহু সাধারন মানুষ। চলেছে জোরদার নিন্দাও। সোশ্যাল মিডিয়ায় হামলার ভিডিও পর্যন্ত ভাইরাল হয়েছে। বুধবার বিকেলে এক যুবক সেই ক্যান্টিনে প্রবেশ করে ভাঙচুর চালান। নজরুলের কবিতা বলতে বলতে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় তাঁকে এবং মাঝেমধ্যেই ‘আল্লাহ হু আকবার’ বলছিলেন। সেই সময় উপস্থিত সকলে জানান যে এই যুবক প্রথমে ক্যান্টিনের সামনে পোস্টারে লাথি মারেন ও তা করতে গিয়ে তিনি নিজেই উল্টে পড়ে যান এবং এরপর শুরু হয় পোস্টার ছেড়ার চেষ্টা। তারপর হামলা চালান ভেতরে ঢুকে, যা দেখে ভয় পেয়ে পালান সকলে। পরে যদিও নিরাপত্তাকর্মীরা সেই যুবককে পুলিশের হাতে তুলে দেন। তবে এমন দৃশ্য জলসম্মুখে আসতেই শুরু হয়েছে চরম নিন্দা।

]]>
http://ebanglarmukh.com/opinion/attack-on-dhaka-universitys-madhur-canteen/feed/ 0 2777
বড়দিনে অসমের এক স্কুলে ভাংচুর চালালো বজরং দল http://ebanglarmukh.com/opinion/bajrang-dal-vandalises-school-on-christmas/ http://ebanglarmukh.com/opinion/bajrang-dal-vandalises-school-on-christmas/#respond Fri, 26 Dec 2025 06:50:48 +0000 https://ebanglarmukh.com/?p=2775 দেবজিৎ মুখার্জি: বাংলাদেশের ঘটনা নিয়ে এমনিতেই উত্তপ্ত সেই দেশ সহ ভারতের রাজনীতি, (যদিও নিজেদের নীতি অনুযায়ী ‘এ বাংলার মুখ’ তাতে নাক গলাবে না), তার মাঝেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল অসমে। বড়দিন পালন করা হচ্ছিল নলবাড়ি জেলার পানিগাঁওয়ের সেন্ট মেরি স্কুলে। এখানেই শেষ নয়, স্কুলের অদূরে এক দোকানেও হামলা চালানো হয়েছে।

অভিযোগের আঙুল উঠেছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বিরুদ্ধে। অভিযোগ, হামলা চালানোর সময় ওঠে ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হিন্দু রাষ্ট্র’ স্লোগান। থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, বঙ্গাইগাঁও ডায়োসিসের অন্তর্গত সেই স্কুলটি। ফাদার জেমস ভাদাকেইল পুরো ঘটনা সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন, “দুপুর তিনটে নাগাদ কয়েকজন স্কুলে আসেন এবং প্রিন্সিপালের খোঁজ করেন। যদিও তখন প্রিন্সিপাল ছিলেন না। এরপরই ভাঙচুর চালানো হয়। স্কুলে ভর্তির বিজ্ঞাপনে ব্যানার যেটি বসানো হয়েছিল, তা ভেঙে দেওয়া হয়। ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হিন্দু রাষ্ট্র’ স্লোগান দিচ্ছিল ওরা।”

অন্যদিকে পুলিশ সুপার বিবেকানন্দ দাস বলেছেন, “ফুলের পাশাপাশি একটি দোকানেও হামলা চালানো হয়েছে। সেখানে স্যান্টা টুপি ও মুখোশ বিক্রি করা হচ্ছিল। যে অভিযোগ জমা পড়েছে, সেটার ভিত্তিতে এফআইআর রুজু করছি আমরা। আমরা জানতে পেরেছি যেই দলটি হামলা চালিয়েছে, সবমিলিয়ে ৯ জন ছিল।” ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকা সহ গোটা অসমে। বলা ভালো, এক ভয়ের পরিবেশ যে তৈরি হয়েছে সেই চত্বরে, তা না বললেও চলে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও এই ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে শুরু হয়েছে চরম সমালোচনা। নানা ব্যবহারকারী নানা মত তুলে ধরেছেন কমেন্টবক্সে। পাশাপাশি, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। যদিও সেই ব্যাপারে আমরা যেতে অনিচ্ছুক। আমাদের মূল উদ্দেশ্য সমাজে চলতে থাকা এই জাতীয় ঘটনাগুলি নিজেদের পাঠক-বন্ধুদের কাছে তুলে ধরা। সেক্ষেত্রে নজর রয়েছে যে কি পদক্ষেপ নেওয়া হয় এই ঘটনায়।

]]>
http://ebanglarmukh.com/opinion/bajrang-dal-vandalises-school-on-christmas/feed/ 0 2775
নিজের লেখা গান দিয়ে রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা মমতার http://ebanglarmukh.com/opinion/cm-mamata-banerjee-wishes-merry-christmas-by-her-own-written-song/ http://ebanglarmukh.com/opinion/cm-mamata-banerjee-wishes-merry-christmas-by-her-own-written-song/#respond Wed, 24 Dec 2025 19:35:31 +0000 https://ebanglarmukh.com/?p=2767 দেবজিৎ মুখার্জি, কলকাতা: আজ বড়দিন। আর কিছুক্ষণ পরই চেনা কলকাতার রাস্তার চিত্র একেবারে পাল্টে যাবে। আলোয় আলোয় ভর্তি হয়ে যাবে গোটা শহর এবং এর সঙ্গে পথে নামবেন বহু সাধারণ মানুষ ক্রিসমাস পালন করতে। প্রতিবারের মতো এবারও যে পার্কস্ট্রিট ও তার আশেপাশের চত্বরে ভালোরকম ভিড় দেখা যাবে, তা না বললেও বোঝা যায়। তবে প্রশাসনের তরফ থেকেও জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে আজকের দিনে কোন বিপদ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। এক কথায় বলতে গেলে, শহর কলকাতার চেহারা আর কিছুক্ষণের মধ্যে একেবারে বদলাতে চলেছে। 

তার আগে সকল রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা গান লিখে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি উৎসবের মতো এবারও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো কলম ধরেন। তিনি যে গানটি লিখেছেন, তা তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং তা দিয়েই সকল নাগরিককে শুভেচ্ছা জানান। তবে শুধু শুভেচ্ছাই জানাননি প্রশাসনিক প্রধান, এর সঙ্গে দিয়েছেন বিশ্বশান্তির বার্তাও।

যেই গানটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তা হল:

শান্তির দীপ এসো ঘরে ঘরে

তুমি প্রভু এসো হৃদয় জুড়ে

এসো প্রভু সবার হৃদয় জুড়ে

তুমি যে শান্তির বাণী প্রচারে

দেখালে শান্তির পথ

তোমার অমৃতবাণী সম্ভারে

আমরা পেলাম সব

এসো পিতা ঘরে ঘরে

শান্তি দাও তুমি সবার তরে

তুমি বিশ্ব বিশ্বপিতা

আমাদের সবার নত মাথা

তোমার বাণী সবার তরে

শান্তি আসুক বিশ্ব জুড়ে

তোমার আশিস ঘরে ঘরে

বিশ্ব আসুক সবার ঘরে

লহ প্রণাম… লহ প্রণাম… লহ প্রণাম… লহ প্রণাম

তোমার বাণী সবার তরে

নতুন সূর্য আসুক ঘরে

বিশ্বপিতা, তুমি বিশ্বপিতা

বিশ্বপিতা, তুমি শান্তিদাতা

গানটির যে ভিডিও শেয়ার করা হয়েছে, তা ৩ মিনিট ৫৩ সেকেন্ডের এবং তা গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। ফিল্মিংয়ে দেখানো হয়েছে তিলোত্তমার একাধিক জায়গা। শুধু তাই নয়, দেখানো হয়েছে বড়দিনে ক্ষুদেদের সঙ্গে মুখ্যমন্ত্রী যে সময় কাটিয়েছেন, তার টুকরো ছবিও।

]]>
http://ebanglarmukh.com/opinion/cm-mamata-banerjee-wishes-merry-christmas-by-her-own-written-song/feed/ 0 2767
দিপু দাসের হত্যার প্রতিবাদ জানাতে বিক্ষোভ মালদাহ ও বনগাঁয় http://ebanglarmukh.com/opinion/protest-in-maldah-and-bongaon-over-dipu-das-murder-case/ http://ebanglarmukh.com/opinion/protest-in-maldah-and-bongaon-over-dipu-das-murder-case/#respond Wed, 24 Dec 2025 19:32:13 +0000 https://ebanglarmukh.com/?p=2765 দেবজিৎ মুখার্জি: বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, যদিও সেই বিষয়ে নাক গলাবে না ‘এ বাংলার মুখ’। যেভাবে পদ্মাপাড়ে লাগাতার মৌলবাদীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা, তা দেখে খুব্ধ ভারতবাসীরা। রাজনীতিবিদ থেকে শুরু করে সেলেব ও সাধারণ মানুষ, সকলেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন এবং পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। যে নৃশংসভাবে দিপু দাসকে হত্যা করে চলেছে পৈশাচিক উল্লাস, তা নিন্দা তো কুঁড়িয়েছেই, পাশাপাশি সকলে ভারত সরকারকে পদক্ষেপের দাবি তুলেছেন। 

ওপার বাংলায় হওয়া অত্যাচারের আঁচ পড়েছে এপার বাংলাতেও। ইতিমধ্যেই সাধু-সন্তরা এই নারকীয় হত্যার প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন। যদিও সেই মিছিল পরে যে আকার নিয়েছে, তা রাজনৈতিক অ্যাঙ্গেল নিচ্ছে বলে আমরা সেদিকে যাব না। তবে বুধবার ওল্ড মালদহের মনোহরপুর মুচিয়ায় খোল করতাল নিয়ে প্রতিবাদ জানানো হয় সনাতনীদের তরফ থেকে। তবে শুধু মালদহ নয়, বনগাঁর ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তেও বিক্ষোভ দেখানো হয়। যদিও এই বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির এবং তাতে উপস্থিত ছিলেন দলের বিধায়ক অসীম সরকার সহ আরো অনেকে।

মুচিয়ায় সীমান্তে প্রতিবাদ জানানো হয় এক হিন্দু সংগঠনের তরফ থেকে। উপস্থিত সকল বিক্ষোভকারী দ্রুত হত্যাকারীদের শাস্তির দাবি তোলেন। এক বিক্ষোভকারীর বক্তব্য, “প্রতিবাদ আরো জোরালো হবে যদি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয়। কাঁটাতার মানবো না আমরা।” অন্য এক আন্দোলনকারী আবার মহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “এক হও বিশ্বের সকল হিন্দু। বন্ধ হোক বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার। আর যদি কোনও হিন্দুর উপর অত্যাচার হয়, তাহলে কোনও বাধা মানবো না আমরা। বাংলাদেশে এই আন্দোলনের ঢেউ আঁচড়ে পড়বে। সতর্ক হও ইউনুস।”

বনগাঁর পেট্রাপোল সীমান্তে প্রতীকী কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। সেখানে উপস্থিত বিজেপি বিধায়ক অসীম সরকার এই বিষয়ে নিজের অবস্থান জানান। তিনি বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া অত্যাচার বন্ধের দাবি তোলেন। তাঁর বক্তব্য, “ওখানে যেই পরিস্থিতি, সেটার প্রতিবাদ যদি এখন না করা হয়, তাহলে সেটা বিপদ ওপার বাংলা সহ গোটা বিশ্বের জন্য। বন্ধ হোক বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার।” 

]]>
http://ebanglarmukh.com/opinion/protest-in-maldah-and-bongaon-over-dipu-das-murder-case/feed/ 0 2765
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাক যুব নেতার http://ebanglarmukh.com/opinion/pak-leader-stood-in-favour-of-bangladesh-and-warned-india/ http://ebanglarmukh.com/opinion/pak-leader-stood-in-favour-of-bangladesh-and-warned-india/#respond Wed, 24 Dec 2025 06:13:42 +0000 https://ebanglarmukh.com/?p=2755 নিউজ ডেস্ক: বাংলাদেশে চলতি অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি। যেভাবে সংখ্যালঘুদের ওপর প্রতিনিয়ত অত্যাচার করে চলেছে মৌলবাদীরা, তার বিরুদ্ধে সরব হয়েছে গোটা বিশ্ব। বাদ যায়নি ভারতও। দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তি দিপু দাস হত্যাকান্ডের নিন্দা জানিয়ে অপরাধীদের সাজার দাবি তুলেছেন। শুধু তাই নয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও এই বিষয়টি নিয়ে জোড় আলোচনা চলছে। বলা ভালো, এমন নিন্দনীয় ঘটনা কেউই মানতে পারছেন না এবং সকলেই চাইছেন যে অবিলম্বে সকল হত্যাকারীদের শাস্তি দেওয়া হোক।

এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান এবং দেওয়া হল ভারতকে হুঁশিয়ারি। শাহবাজ সরকারের মন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের নেতা ভারতকে মিসাইল ছড়ার হুশিয়ারি দেন। শুধু তাই নয়, কামরান সাঈদ উসমানি নামে ওই পাক যুব নেতার তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তান-বাংলাদেশ সামরিক জোট গঠনেরও। এছাড়াও আরো একাধিক বার্তা দেন তিনি। স্বাভাবিকভাবেই, এই আবহে এমন হুঁশিয়ারি চাঞ্চল্য তৈরি করেছে গোটা আন্তর্জাতিক রাজনীতিতে।

উসমানি এক ভিডিও বার্তায় বলেন, “ভারতের তরফ থেকে যদি আঘাত হানা হয় বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বা কেউ যদি কুনজর দেয় তাদের উপর, তাহলে মনে রাখতে হবে যে খুব দূরে নয় পাক জনগণ, সশস্ত্র বাহিনী ও আমাদের ক্ষেপণাস্ত্র।” শুধু তাই নয়, এর সঙ্গে তাঁর আরো হুঁশিয়ারি, “যদি ভারতের অখন্ড ভারতের অংশ হয়ে থাকে বাংলাদেশ, তাহলে চুপ করে বসে থাকবে না পাকিস্তান।”

সামরিক জোট গঠনের প্রসঙ্গ তুলে উসমানি বলেন, “বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা। সেনা ঘাঁটি তৈরি করা উচিত দুই দেশের একে অপরের দেশে। ভারতের পরিকল্পনা কি, তা নিয়ে সতর্ক মুসলিম তরুণরা। নানাভাবে এই ষড়যন্ত্র হতে পারে। সে বাংলাদেশের জলসীমা দখল করে হোক কি রাষ্ট্রদ্রোহের রূপে বা মুসলিমদের একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে।” সেক্ষেত্রে দেখার যে এবার ভারতের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় এই ব্যাপারে। তবে বাংলাদেশের পরিস্থিতি একেবারে হইচই ফেলে দিয়েছে চারিদিকে।

]]>
http://ebanglarmukh.com/opinion/pak-leader-stood-in-favour-of-bangladesh-and-warned-india/feed/ 0 2755
বিশ্বভারতীতে আটকে একাধিক বাংলাদেশী পড়ুয়া, বাড়ি ফিরতে না পারায় চিন্তা http://ebanglarmukh.com/opinion/bangladeshi-students-in-viswabharti-worried-over-situation-in-bangladesh/ http://ebanglarmukh.com/opinion/bangladeshi-students-in-viswabharti-worried-over-situation-in-bangladesh/#respond Wed, 24 Dec 2025 06:10:43 +0000 https://ebanglarmukh.com/?p=2753 দেবজিৎ মুখার্জি, বীরভূম: এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। মৌলবাদীদের প্রতিনিয়ত অত্যাচারে জ্বলছে মুজিবের দেশ। গোটা বিশ্ব এই বিষয়টি নিয়ে এখন জোড় আলোচনা করছে। যদিও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল গতবছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তাফা দিয়ে দেশ ছাড়ার পর থেকেই। তবে এখন যেন পরিস্থিতি আরো উগ্র হয়ে গিয়েছে সেখানে। সংখ্যালঘুদের উপর অত্যাচার একেবারে চরমে পৌঁছে গিয়েছে। গোটা বিশ্বের গা শিউরে উঠেছে এগুলি লাগাতার হতে দেখে।

এমন পরিস্থিতিতে বেশ চিন্তায় পড়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫ জন বাংলাদেশী পড়ুয়া। আগামী মাসে সেমিস্টার পরীক্ষা তাঁদের। অনেকেই ফিরতে চাইছেন বাড়ি। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভিসা পাওয়া। কারণ বর্তমানে দুই দেশের তরফ থেকেই বেশ কয়েকটি ভিসাকেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে সীমান্ত এলাকায়। অন্যদিকে পরিবারের পাশে দাঁড়ানো এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে পড়ুয়াদের কাছে কারণ দেশের পরিস্থিতি ভালো নয় বলে। এই আবহে বাড়ি ফিরতে না পারায় চিন্তায় ভুগছেন তাঁরা।

পড়ুয়াদের বক্তব্য, “মনটা হলেও ভালো হতো যদি এই সময়ে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করতে পারতাম।” বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকেও এই বিষয়ে অবস্থান জানানো হয়েছে। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় কোন সমস্যা হবে না ভিসা নিয়ে সমস্যা থাকলেও এবং তাঁরা হোস্টেল বা ক্যাম্পাসে থেকে নিজেদের কাজ করতে পারবেন এবং সেই অনুমতি দেওয়া আছে। সুতরাং এই মুহূর্তে ওপার বাংলার পড়ুয়াদের পরিবারের জন্য চিন্তা করা ছাড়া আর কিছু করার নেই। সকলেই এখন প্রার্থনা করছেন যেন যেভাবে হোক দেশে ফেরা যায়।

বলে রাখা ভালো, এই মুহূর্তে বাংলাদেশের দিপু দাসের হত্যাকাণ্ড নিয়ে চলছে জোর আলোচনা। যেভাবে নৃশংসভাবে হত্যা করে তাঁকে পুড়িয়ে দেওয়া হয়, বিশেষ করে সেই সময়ে পৈশাচিক উল্লাস, তা দেখে রীতিমত আঁতকে উঠেছেন ভারত ও বাংলাদেশের নাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর চলছে তোলপাড়। উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এবার দেখা শেষ পর্যন্ত কোথায় গিয়ে এটি থামে।

]]>
http://ebanglarmukh.com/opinion/bangladeshi-students-in-viswabharti-worried-over-situation-in-bangladesh/feed/ 0 2753
বীরত্বের পুরস্কার পেলেন আহমেদ, পেলেন কয়েক হাজার কোটি টাকার চেক http://ebanglarmukh.com/opinion/ahmed-rewarded-for-his-bravery-got-a-cheque-of-big-amount/ http://ebanglarmukh.com/opinion/ahmed-rewarded-for-his-bravery-got-a-cheque-of-big-amount/#respond Sat, 20 Dec 2025 05:11:59 +0000 https://ebanglarmukh.com/?p=2718 নিউজ ডেস্ক: গত রবিবার এক ভয়াবহ মুহূর্তে সাক্ষী হয় সিডনি সহ গোটা অস্ট্রেলিয়া। জনপ্রিয় বন্ডি বিচে দুপুরবেলায় অন্তত ১০০০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন ‘হানুকা’ উৎসব উপলক্ষে। তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেখানে ঢুকে পড়ে দুই বন্দুকবাজ এবং শুরু হয় গুলিবৃষ্টি। একেবারে চোখের নিমেষে উৎসবের মুহূর্ত পরিণত হয় আতঙ্কের পরিবেশে। ১৬ জন মানুষের মৃত্যু হয়। হামলাকারী দুই সন্ত্রাসবাদি সাজিদ আক্রম (৫০) ও নাভিদ আক্রম (২৪)। সম্পর্কে তারা বাবা-ছেলে। স্বাভাবিকভাবেই এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। গোটা বিশ্ব দাবি করেছে যে এটি একটি ঘৃণ্য অপরাধ।

তবে এই সবকিছুর মাঝে বীরের মতো একটি কীর্তি করেছিলেন ফলবিক্রেতা আহমেদ আল আহমেদ। যখন গাছের আড়াল থেকে আততায়ী গুলি চালিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে তার বন্ধু কেড়ে নেন আহমেদ। যদিও গোটা ঘটনায় তিনিও আঘাত পান। এই সময়ে অন্য আততায়ীর গুলিতে তিনি আহত হন। বর্তমানে আহমেদের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে এই ঘটনা গোটা বিশ্বের ছড়িয়ে পড়তেই যেমন ভয় পেয়েছেন অনেকে, তেমনি প্রশংসা করেছেন আহমেদের সাহসকে। এক কথায় বলতে গেলে, একেবারে নায়কের তকমা দেওয়া হয়েছে ফলবিক্রেতাকে। তাঁর সাহসকে স্যালুট জানানো হয়েছে।

তবে এবার আহমেদ পেলেন আরো বড় পুরস্কার। প্রায় ১৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হল তাঁর হাতে। তাঁর এই সাহসকে সম্মান জানিয়ে বহু মানুষ অর্থ দেন তাঁর নামে এক অনুদান সংস্থার ওয়েবসাইটে। জানা গিয়েছে, প্রায় ৫০ হাজার মানুষ অনুদান দিয়েছেন বিশ্বের নানা অঞ্চল থেকে। শুক্রবার ফলবিক্রেতার হাতে এই টাকা তুলে দেওয়া হয় সংস্থার দুই আধিকারিকের তরফ থেকে। তাঁরা হাসপাতালে গিয়ে আড়াই মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের এই চেক তুলে দেন আহমেদের হাতে। এছাড়া আহমেদের এই সাহসী কীর্তির চরম প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও। তিনিও এই কীর্তি জানতে পেরে অত্যন্ত মুগ্ধ হয়েছেন।

]]>
http://ebanglarmukh.com/opinion/ahmed-rewarded-for-his-bravery-got-a-cheque-of-big-amount/feed/ 0 2718