রোমান্স ও অতীতের সম্পর্ক নিয়ে কি বললেন আমির?

রোমান্স ও অতীতের সম্পর্ক নিয়ে কি বললেন আমির?

দেবজিৎ মুখার্জি: চলতি বছরে ৬০এ পা দিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। নিজের তিন দশকেরও বেশি ফিল্ম কেরিয়ারে তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন নিজের ভক্ত থেকে শুরু করে দেশের সকল সিনেমাপ্রেমীদের। তাঁর ঝুলিতে হিট ও সুপারহিট ছবির সংখ্যা অজস্র। শুধু ৯০এর দশকে নয়, আজও ইন্ডাস্ট্রিতে চলে তাঁর দাপট। শাহরুখ খানের পাশাপাশি তাঁকেও দেশের সিনেমাপ্রেমীরা রোমান্টিক নায়ক হিসেবেই চেনেন। কিন্তু বাস্তব জীবনে কতটা রোমান্টিক তারকা অভিনেতা? সম্প্রতি, সেই ব্যাপারেই এবার তিনি মুখ খুললেন এক সাক্ষাৎকারে।

আমির খান বলেন, “একটা মানুষ আমাকে দেখান তো যিনি রোমান্টিক নন। সকলেই এই দুনিয়ায় রোমান্টিক। তেমনি আমিও খুব রোমান্টিক। জীবনের তিনটি সম্পর্কেও রোমান্টিক ছিলাম এবং আমি খুব খুশি ও গর্বিত আমার এই সম্পর্ক নিয়ে।” সম্পর্কগুলির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “প্রথমে আমার সম্পর্ক ও বিবাহ রিনার সঙ্গে, এরপর কিরণের সঙ্গেও আমার দাম্পত্যজীবন দীর্ঘদিনের। আর এখন আমার জীবনে পরিপূর্ণতা দিয়েছে গৌরীর সঙ্গে আমার সম্পর্ক।”

অতীতের সম্পর্কগুলি কেমন ছিল, তা নিয়েও কথা বলেন আমির। তিনি বলেন, “তখন আমার বয়স মাত্র ২১, যখন আমার দাম্পত্যজীবন শুরু হয় রিনার সঙ্গে। তখন রিনার বয়স ছিল ১৯। একসঙ্গে আমরা বড় হয়েছি এবং ১৬টা বছর কাটিয়েছি। কিরণের সঙ্গেও আমার সম্পর্ক খুব ভালো। ওর অবদানও কম নয় আমার জীবনে। আর আমি এখন খুশি গৌরীর সঙ্গে আমার এই সম্পর্কেও। সুতরাং সবমিলিয়ে সম্পর্ক একটা আলাদা গুরুত্ব রাখে আমার কাছে। আমার জীবনে আমি এমন মানুষদের পেয়েছি, সেই কারণে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি।”

তবে সম্পর্কে এত উপর-নিচ থাকা সত্ত্বেও আমির খান আজও বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম। আজও সকলে মুখিয়ে থাকেন তাঁর ছবি দেখার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে তিনি পাল্টেছেন নিজের মুভি সিলেকশন। যেভাবে একের পর এক অফবিট ছবি তিনি দর্শকদের কাছে তুলে ধরেছেন, তার প্রশংসা করেন সকলে। বলা ভালো, তাঁর ছবি নিয়ে এক আলাদা আগ্রহ থাকে সিনেমাপ্রেমীদের।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *