হাফিজুর রহমান, কলকাতা: লিখতে গিয়ে করণ জোহরের ফিল্ম মায় নেম ইজ খানের একটি সিনের কথা মনে পড়ে গেল। প্ল্যাকার্ড উঠিয়ে ছবির নায়ক রিজওয়ান খান তুলে ধরেন তাতে লেখা মায় নেম ইজ খান, আই এম নট এ টেররিস্ট l দেশের মানুষের কাছে সবথেকে জনপ্রিয় নায়ক গ্লোবাল আইকন শাহরুখ খান আজ কাঠগড়ায় দাঁড়িয়ে, কারণ তিনি ভারত বিরোধী, কেউ কেউ আবার তাকে গদ্দার দেশদ্রোহীর বলে দেশ থেকে তাড়তে প্রশ্ন তুলে দিয়েছে।
শাহরুখের অপরাধ তিনি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ‘কলকাতা নাইট রাইডার্স’এ সই করিয়েছেন। মুস্তাফিজুরের জন্য নিলামে 9কোটি টাকা দিতে চেয়েছিলো ধোনির চেন্নাই সুপার কিংস কিন্তু আর বেশি টাকা অফার করে তাকে কে কে আরে সই করানো হয়। এখান থেকেই শুরু খেলা, দেশের সবচেয়ে বড় বাপের জমিদারী দলের সিকি আধুলী ছোট বড় নেতারা আদা জল খেয়ে নেমে পড়ল শাহরুখকে দেশের নম্বারওয়ান গাদ্দার প্রমাণ করতে সঙ্গে পেয়েছে স্বাঘোষিত ভুঁইফোঁড় বাবাজিদেরও।
যারা ক্রিকেট খায় না মাথায় দেয় না জেনেই হুক্কা হুয়া করছে l বিসিসিআইর প্রধানের সম্মতি ছাড়া গাছের পাত নড়েনা তাহলে তাহলে তাকে প্রশ্ন করার হিম্মত নেই বলে শাহরুখকে পেছনে কাঠি দেওয়া। ক্রিকেট মাঠের ঘস না বা ইংরেজিতে কথা বলতে না পারলেও চলে, হাজার হোক দেশের 2নম্বর নেতার ছেলে বলে কথা, সেই সুপুত্র এখন আন্তর্জাতিক ক্রিকেটের বড় নাম চিনলেও প্রশ্ন মনে জাগছে বেয়াড়া হলেও সত্যি , কলকাতা নাইট রাইডার্স এর মালিক একলা শাহরুখ নয় সঙ্গে জুহি চাওলা আর জয় মেহতাও আছে , তবুও বেছে বেছে শাহরুখের পেছনে লাগা কেন শাহরুখ মুসলিম বলে?
বাংলাদেশের ভেতর যা ঘটছে তার জন্য কোনো নিন্দায় যথেষ্ট নয়, তার জন্য সাহরুখ দায়ী কি ভাবে?আর এ ঘটনাগুলি ঘটেছে আইপিএল নিলামের পর। এরপরও বাংলাদেশের সঙ্গে টি 20 আর একদিনের মাচ ঠিক হয় কীকরে? এই খবর লিখতে না লিখতেই খবর এলো বিসিসিআই বাংলাদেশ ট্যুর বাতিল করেছে আর আরও খবর। শাহরুখ এর কেকেআর মুস্তাফিজুর কে রিলিজ করে দিয়েছে। হাজার টাকা হোক বাপের জমিদার দলবল কথা।
