শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা মমতার

শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা মমতার

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দীঘায় জগন্নাথদেবের মন্দির তৈরি করার পর থেকেই রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে ব্যাপক রাজনৈতিক তরজা হয়েছিল ঠিকই (বলা ভালো এখনো হয়ে চলেছে), তবে এর আগেও যা বলেছি এবারও তাই বলবো যে ‘এ বাংলার মুখ’ রাজনীতির বিষয়ে নাক গলাবে না। আমাদের এই চ্যানেল কোনও ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়। আমাদের কাজ বিনোদন ও খেলা থেকে শুরু করে যাবতীয় সামাজিক ইস্যুগুলি নিজেদের পাঠক-বন্ধুদের থেকে শুরু করে সকল শ্রেনীর মানুষদের কাছে তুলে ধরা।

তবে এবার আরো একটি মহৎ কাজ করে বসলেন তৃণমূল সুপ্রিমো। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে করলেন বড় ঘোষণা। শিলিগুড়িতে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করার দিনক্ষণের কথা তিনি জানালেন সেখান থেকে। মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের সুখবর দিই একটা। মহাকাল মন্দিরের শিলান্যাস করব জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। জমি আমি দেখে দিয়েছি। রেডিও করে দিয়েছি। মনে মনে ঠিক করে ফেলেছি পুজোর দিন। বাদ বাকিটা করতে হবে ট্রাস্টের একটা মিটিং করে। টাকাও জোগাড় করা হয়ে গেছে। আমি বাজে কথা কম বলি।”

আসলে গোটা বিষয়টি সূত্রপাত চলতি বছরে হওয়া উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের থেকে। যেভাবে গোটা উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল এর জেরে, তারপর সেখানে একাধিকবার ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর চলাকালীন তিনি পূজো দিয়েছিলেন দার্জিলিঙে অবস্থিত মহাকাল মন্দিরে এবং এরপরই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি করার। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও ঘোষণা করেছিলেন যে সবচেয়ে বড় শিব রাখা হবে সেখানে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা গোটা বিষয়টির আড়ালে রাজনীতি দেখছেন। তবে আমরা সেই ব্যাপারে যেতে অনিচ্ছুক। তবে মহাকাল মন্দির তৈরি ঘিরে যে সকলের আগ্রহ চরম পর্যায়ে রয়েছে, তা না বললেও চলে। তা বেশ স্পষ্ট।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *