নিউজ ডেস্ক: এই মুহূর্তে গোটা বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছে রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল অভিনীত ‘ধুরন্ধর’। ৮ থেকে ৮০, সকলেই বেশ মুগ্ধ হয়েছেন অভিনেতাদের দুর্দান্ত পারফরমেন্স দেখে। বলা ভালো, এখন সকলের মুখেই এই ছবি নিয়ে আলোচনা চলছে। যদিও মুক্তির আগে বিতর্কের মুখে পড়তে হয়েছিল ছবিটিকে, কিন্তু তা সত্ত্বেও তার যে কোন প্রভাব পড়েনি, তা না বললেও চলে। এক কথায় বলতে গেলে, কমার্শিয়ালি ও ক্রিটিক্যালি, দুভাবেই সিনেমাটি সাফল্যের মুখ দেখেছে।
তবে শুধু দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও ‘ধুরন্ধর’ বেশ প্রভাব ফেলেছে। এমনকি শত্রুদেশ পাকিস্তান পর্যন্ত মুগ্ধ ‘ধুরন্ধর’ ছবিটি নিয়ে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের এক বিয়েবাড়ির আসরে চলছে ধুরন্ধর ছবির গান এবং তাতে কালো রং মিলান্তি পোশাক পড়ে নাচছেন কয়েকজনে। এমন দৃশ্য ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় লাগে না। এবারও তাই হয়নি। একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি এবং এরপরই তা নিয়ে শুরু হয়েছে নেটপাড়ায় চর্চা। ভিডিওটি নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কেউ প্রশংসা করেছেন। আবার অনেকের সমালোচনাও দেখা গিয়েছে কমেন্টবক্সে।
কমেন্টবক্সে অনেকে প্রশংসা করে লিখেছেন যে বেশ ভালো নেচেছেন সকলে। একাংশ লিখছেন যে প্র্যাক্টিস না করলে এমন ভালো নাচ করা সম্ভব ছিল না। আবার অনেকে কটাক্ষের সুরে লিখেছেন যে যতই ভারত বিদ্বেষ দেখাক পাকিস্তান, কিন্তু তারা বরাবর মেতে ওঠে বলিউডের গানে। এক কথায় বলতে গেলে মিক্সড রিঅ্যাকশন পেয়েছে এই ভিডিওটি। কিন্তু দিনের শেষে এটি হয়ে উঠেছে আলোচনার অন্যতম বিষয়। যেভাবে ভিডিওটি নিয়ে মাতামাতি চলছে চারিদিকে, তাতে যে ‘ধুরন্ধর’ ছবিটির গুরুত্ব আরো বেড়ে গিয়েছে, তা না বললেও চলে। অনেকে এটাও মনে করছেন যে এমনটা হওয়ায় ছবিটির বক্স অফিস কালেকশন আরো বৃদ্ধি পাবে।
