হামলা চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় মধুর ক্যান্টিনে

হামলা চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় মধুর ক্যান্টিনে

নিউজ ডেস্ক: বাংলাদেশে প্রতিনিয়ত যা ঘটে চলেছে, তা রীতিমতো ভয় ধরিয়েছে সেই দেশের নাগরিকদের। যেভাবে মৌলবাদীরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন, তার যেমন নিন্দা করা হয়েছে, তেমনি দেখে ভয়ে গায়ে কাঁটা দিয়েছে সকলের। বলতে গেলে, যতদিন যাচ্ছে পরিস্থিতি আরো উগ্রো থেকে উগ্রতর হয়ে উঠছে। কোনভাবেই যেন তা থামার নাম নেই। দেশের সমস্ত নাগরিক কোন প্রার্থনা করছেন যেন শীঘ্র তাঁরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এই প্রশ্নই সেখানে ঘোরাফেরা করছে যে এর শেষ কোথায়। 

দিপু দাস হত্যাকাণ্ডের রেশ এখনো কাটেনি। তার মাঝেই ঘটে বসলো আরো এক ভয়ঙ্কর ঘটনা। যদিও এবার কাউকে হত্যা করা হয়নি। কিন্তু যা ঘটেছে, তা যতটা ভয়ংকর, ততটাই দুঃখজনক। এই মুহূর্তে মুজিবের দেশে মৌলবাদী জামাত ও তাদের বাহিনী বেছে বেছে হামলা চালাচ্ছে ঐতিহ্যশালী জায়গাগুলিতে বা যা উদাহরণ তৈরি করেছে প্রগতির ও সম্প্রীতির। এর আগে দুই সংবাদমাধ্যম ও ছায়ানটের মতো জায়গায় হামলা চালানো হয়েছে। এবার হামলা চালানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় মধুর ক্যান্টিনে।

ঘটনা জানাজানি হতেই যেমন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি দুঃখ পেয়েছেন বহু সাধারন মানুষ। চলেছে জোরদার নিন্দাও। সোশ্যাল মিডিয়ায় হামলার ভিডিও পর্যন্ত ভাইরাল হয়েছে। বুধবার বিকেলে এক যুবক সেই ক্যান্টিনে প্রবেশ করে ভাঙচুর চালান। নজরুলের কবিতা বলতে বলতে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় তাঁকে এবং মাঝেমধ্যেই ‘আল্লাহ হু আকবার’ বলছিলেন। সেই সময় উপস্থিত সকলে জানান যে এই যুবক প্রথমে ক্যান্টিনের সামনে পোস্টারে লাথি মারেন ও তা করতে গিয়ে তিনি নিজেই উল্টে পড়ে যান এবং এরপর শুরু হয় পোস্টার ছেড়ার চেষ্টা। তারপর হামলা চালান ভেতরে ঢুকে, যা দেখে ভয় পেয়ে পালান সকলে। পরে যদিও নিরাপত্তাকর্মীরা সেই যুবককে পুলিশের হাতে তুলে দেন। তবে এমন দৃশ্য জলসম্মুখে আসতেই শুরু হয়েছে চরম নিন্দা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *