দেবজিৎ মুখার্জি: বর্তমানে দেশের রাজধানী দিল্লির বড় মাথাব্যাথার কারণ হয়ে উঠে দাঁড়িয়েছে বাতাসের গুণগত মান, যা ঘিরে চলছে সেই রাজ্যে রাজনৈতিক তরজাও। শুক্রবারও অবস্থা বেশ শোচনীয়। এদিন সকাল ৮টা নাগাদ একিউআইতে ধরা পরল যে সেই সংখ্যা ৩৮৪। স্বাভাবিকভাবে চিন্তা যে রাজধানী বাসিন্দাদের দিনদিন বাড়ছে এই কারণে, তা না বললেও চলে। এমন পরিস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেছেন প্রাক্তন আইপিএস অফিসার, তথা বিজেপি নেত্রী, কিরণ বেদি। এখানেই শেষ নয়, কোভিডের সঙ্গে বিষয়টির তুলনা করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে কিরণ বেদি লিখেছেন, “এটা যন্ত্রণাদায়ক ও হতাশাজনকও। দয়া করে হস্তক্ষেপ করুন স্যার। ইন্দিরাপুরামে আমি রয়েছি। এখানে ৫৮৭ একিউআই। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারিনি শিক্ষকদের মেসেজ সত্ত্বেও। বিস্তারিতভাবে সবকিছু লিখেছি প্রিন্সিপালকে। সবটা করবো আমার ক্ষমতায় যতটা হবে।” পরে সংবাদসংস্থা পিটিআইকেও তিনি এই ব্যাপারে জানান। তাঁর বক্তব্য, এই পরিস্থিতি কোভিডের মতো। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তিনি দাবি করেন যে এমন পরিস্থিতি সামলানোর জন্য ওনার চেয়ে যোগ্য কেউ নেই। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে আর কোন রাজ্যে এমন বিশ্রী পরিস্থিতি তৈরি হয়েছে।
কিরণ বেদি বলেন, “কোভিডের মতো পরিস্থিতি। আমি নিজে দেখেছি তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। এমন পরিস্থিতি সামলাতেও ওনার মতো যোগ্য আর কেউ নেই। উনি যদি হস্তক্ষেপ সরাসরি নাও করেন, তাহলেও চাইবো কয়েকজন মন্ত্রীকে অন্তত আনা হোক কমিশনে। তার কারণ এই সমস্যা অনেক রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং বিপন্ন করছে জনসাস্থ্যকে।” এর সঙ্গে তিনি জানান ঠিক কোন রাজ্যগুলি এই মুহূর্তে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি জানান যে এমন বিশ্রী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, রাজস্থানের মতো বেশ কয়েকটি রাজ্য।
