ফের ব্যাটিং বিপর্যয় ভারতের, ৩১ রানে পড়ল শেষ ছয়টি উইকেট

ফের ব্যাটিং বিপর্যয় ভারতের, ৩১ রানে পড়ল শেষ ছয়টি উইকেট

নিউজ ডেস্ক: বড় পরীক্ষার মুখে ভারতীয় ক্রিকেট দল। চতুর্থ দিনের শুরুটা ভালো হওয়া সত্ত্বেও শেষটা হলো না ভালো। যেভাবে দলের ব্যাটাররা ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল পাহাড় সমান লিড দেওয়া হবে ইংল্যান্ডকে। কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। ৪০০ রানেরও লিড নিতে পারল না ভারত। ইংল্যান্ডের কাছে টার্গেট ৩৭১। ভারতের শেষ ছয়টি উইকেট পরে মাত্র ৩১ রানে।

এদিন দুই উইকেটে ৯০ রান নিয়ে খেলতে নামে ভারত। তবে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান দলের অধিনায়ক শুভমান গিল। এরপর সহ অধিনায়ক ঋষভ পান্থকে নিয়ে বড় পার্টনারশিপ গড়েন কেএল রাহুল। ১৯০ রানের পার্টনারশিপ করে দুজন। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন পান্থ, যা দেখে মুগ্ধ হন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকারা। রাহুলও সেঞ্চুরি করেন। একটা সময়ে দুজনে যেভাবে ব্যাটিং করছিল, তাতে মনে করা হচ্ছিল বিশাল ব্যবধানে লিড নেবে ভারত। 

কিন্তু তারপরই ঘটে দুর্ঘটনা। পান্থ আউট হওয়ার পর কিছুক্ষণ একটা ছোট পার্টনারশিপ হয় করুণ ও রাহুলের মধ্যে। ৩৩৩ রানে পঞ্চম উইকেট পড়ার পর শুরু হয় ব্যাটিং ধ্বস। বাকি ছয়টি উইকেট পরে ৩১ রানে, যা দেখে সব হাসিম ম্লান হয়ে যায় দেশের ক্রিকেটপ্রেমীদের। কিছুক্ষণ আগে মুখে থাকা হাসি পরিণত হয়ে যায় হতাশায়। বলা ভালো, অনেকে মেনে নিতে পারছেন না এই বিপর্যয়। ব্যাট করতে নেমে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬ ওভারে বিনা উইকেটে ২১। এবার দেখার বিষয় এই পজিশন থেকে ম্যাচ নিজেদের নামে করতে পারে কিনা ভারত।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *