দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্যতম আলোচনার বিষয় রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে তাঁর হঠাৎ অবসর নেওয়ার দুঃখ পেয়েছেন তাঁর ভক্ত সহ অনেকেই। অধিকাংশ ক্রিকেটপ্রেমীর মতে এখনো অনেক ক্রিকেট বাকি ছিল হিটম্যানের মধ্যে। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছেন যে আরো কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারতেন রোহিত। এক কথায় বলতে গেলে, তাঁর আচমকা সরে দাঁড়ানো অনেকেই মেনে নিতে পারছেন না।
ক্রিকেটের দীর্ঘতম এবং ক্ষুদ্রতম ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর পর এখন একটাই পথ খোলা রোহিতের জন্য এবং সেটি হলো ওডিআই ক্রিকেট। শীঘ্রই অক্টোবরে তাঁকে দেখা যাবে এই ফরম্যাট খেলতে। তবে বরাবরই হিটম্যান জনপ্রিয় তাঁর বিশ্বের তাবড় তাবড় বোলারদের বিরুদ্ধে ছক্কা হাকাতে। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে দেন এক বড় জবাব।
কি প্রশ্ন করা হয় রোহিতকে? হিটম্যানকে প্রশ্ন করা হয় যে তিনি কোন বোলারের বিরুদ্ধে সবচেয়ে বেশি ছক্কা মারতে ভালোবাসেন বলেন, “যাকে পাব মারবো। ছক্কা মারতে সকল বোলারের বিরুদ্ধে পছন্দ করি। আমি একই মানসিকতা নিয়ে নামি যে কোনও বোলারের বিরুদ্ধে যে কোনও প্রতিযোগিতায়। যেন মারতে পারি সকল বোলারকে।” রোহিতের এই মন্তব্য শুনে বেশ খুশি হন তাঁর ভক্ত থেকে শুরু করে দেশের সকল ক্রিকেটপ্রেমী।

