এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে অবস্থান জানালেন অরুণ ধুমাল

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে অবস্থান জানালেন অরুণ ধুমাল

দেবজিৎ মুখার্জি: এশিয়া কাপ অভিযান জয় দিয়ে শুরু করেছে ভারত ও পাকিস্তানের। আগামী রবিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে একে অপরের। ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের। বিস্তারিতভাবে বলতে গেলে, সকলেই এখন অপেক্ষা করছে ১৪ তারিখের। যদিও শুধু এবার নয়, প্রতিবারই এই ম্যাচকে ঘিরে সকলের আগ্রহ বা উৎসাহ আকাশ ছুঁয়ে যায়। এবারও তাই হয়েছে। 

যদিও এবার বিষয়টা একটু আলাদা। কারণ চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে পহেলগাওতে যে ঘটনা ঘটেছে এবং এরপর ভারত যা জবাব দিয়েছে ভারত সরকার পাকিস্তানকে, তারপর থেকে দুই দেশের সম্পর্ক অন্য জায়গায় গিয়ে পৌঁছেছে। এমনিতেই খারাপ ছিল, এবার আরো খারাপ হয়েছে। অনেকে চাইছিলেন না এই ম্যাচটা হোক। এমনকি সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছিল এই বিষয়ে। যদিও তা খারিজ হয়ে যায়। ভারত সরকারের তরফ থেকেও অবস্থান জানিয়ে দেওয়া হয়।

এবার এই বিষয়ে নিজের মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। তিনি বলেন, “শুভকামনা টিম ইন্ডিয়ার জন্য। অবস্থান স্পষ্ট করেছে সরকার। পাকিস্তানের সঙ্গে খেলবো না আমরা। তবে তাদের সঙ্গে আমরা এসিসি বা আইসিসি ইভেন্টে খেলব। তাই অক্ষরে অক্ষরে পালন করা হবে সরকার যা বলবে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *