অবশেষে অনুশীলন করতে দেখা গেল বুমরাহকে

অবশেষে অনুশীলন করতে দেখা গেল বুমরাহকে

নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। দ্বিতীয় টেস্টের আগে নেটে বোলিং করতে দেখা গেল দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে। বেশ খানিকক্ষণ নেটে বোলিং করেন তিনি। বলা বাহুল্য, তা দেখে স্বস্তি শুধু দেশের ক্রিকেটপ্রেমীরা নয়, পেলেন টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচও। অনেকেই প্রথম থেকে ভয়তে ছিলেন যে বুমরাহ না খেললে দলের বোলিংয়ের অবস্থা আরো শোচনীয় হবে। তবে শেষ পর্যন্ত তাকে বল করতে দেখে শান্তি পান অনেকেই। 

হেডিংলি টেস্টে ভালো ব্যাটিং করা সত্ত্বেও ম্যাচ নিজেদের নামে করতে পারেনি টিম ইন্ডিয়া। বুমরাহ ছাড়া বোলিংয়ে কেউ তেমন প্রভাব ফেলতে পারেননি। বলা ভালো, অন্য এন্ড থেকে সাহায্য পাননি তিনি। ফলে পুরো চাপটাই তাঁর ঘাড়ে এসে পড়ে। সেই সুযোগ কাজে লাগায় ইংল্যান্ড। বুদ্ধি দিয়ে ব্যাটিং করে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে তারা। ৫ উইকেটে জয় পায় তারা। এই পরাজয়ের পর দলের বোলিং নিয়ে শুরু হয় সমালোচনা। পাশাপাশি, যেভাবে ক্রিকেটাররা ক্যাচ ফেলেছেন, তার নিন্দাও করেছেন অনেকে।

এমন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনের প্রথম দিন বল করতে দেখা যায়নি বুমরাহকে, যা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন যে দ্বিতীয় টেস্ট তিনি খেলবেন না। তবে পরের দিন তাঁকে নেটে বল করতে দেখা যায়। শুধু বোলিং নয়, বেশ অনেকক্ষণ বল করেন তিনি। এই খবর জানাজানি হতেই শান্তি পান ভারতের ক্রিকেটপ্রেমীরা। অনেকে মনে করছেন তিনি আগের চেয়ে সুস্থ হচ্ছেন বলেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আবার অনেকে এটাও মনে করছেন যে টিম ম্যানেজমেন্ট তাঁকে রেস্ট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিরিজের ফলাফলের কথা ভেবে। এবার দেখার বিষয় দ্বিতীয় টেস্ট তিনি খেলেন কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *