ডেভিডের ব্যাটিং ও বেন-জশের বোলিংয়ের মাধ্যমে প্রোটিয়াদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় অজিদের

ডেভিডের ব্যাটিং ও বেন-জশের বোলিংয়ের মাধ্যমে প্রোটিয়াদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় অজিদের

নিউজ ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ দারুণভাবে শুরু করল অস্ট্রেলিয়া। ১৭ রানে পরাজিত করল তারা প্রোটিয়াদের। সৌজন্যে ব্যাট হাতে টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনের আগ্রাসি ব্যাটিং এবং বল হাতে জশ হেজেলউড ও বেন ডোয়ারশিয়াসের অসাধারণ বোলিং। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে ভালোই খেলছিলেন রায়ান রিকেলটন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজের দলকে ফিনিস লাইন পার করাতে পারেননি। 

প্রথম ম্যাচটি খেলা হয় ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। চার ওভারের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা। পরে অবশ্য টিম ডেভিডের ৫২ বলে ৮৩ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান কুয়েনা মাফাকা।

জবাবে রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়নি। ৬ ওভারের মধ্যে তারাও তিনটি উইকেট হারায়। এরপর ট্রিস্টান স্টাবসকে নিয়ে একটি বড় পার্টনারশিপ গড়েন রায়ান রিকেলটন। কিন্তু তারপর লাগাতার উইকেট হারানো শুরু হয়। অবশেষে ২০ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৬১। ৭১ রানের ইনিংস খেলেন রিকেলটন। চারটি করে উইকেট পান জশ হেজেলউড ও বেন ডোয়ারশিয়াস। ম্যাচের সেরা ঘোষণা করা হয় টিম ডেভিডকে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *