লিটনের ব্যাটের উপর ভর করে হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশের জয়

লিটনের ব্যাটের উপর ভর করে হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশের জয়

নিউজ ডেস্ক: জয় দিয়ে চলতি এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ। বৃহস্পতিবার, তারা পরাজিত করল হংকংকে। একটি নয়, দুটি নয়, একেবারে ৭ উইকেটে ম্যাচ জিতল তারা। সৌজন্যে ব্যাট হাতে অধিনায়ক লিটন দাসের আগ্রাসী ব্যাটিং এবং বল হাতে তানজিম, রিশাদ ও তাসকিনের দুর্দান্ত স্পেল। গত ম্যাচের তুলনায় হংকং ভালো ব্যাটিং করলেও তেমন দাগ কাটতে পারেনি।

এদিন টসে জিতে প্রথমে হংকংকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তোলে ১৪৩ রান। সর্বোচ্চ ৪২ রান করেছেন নিজাকাত খান। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার জিশান আলি করেছেন ৩০ এবং অধিনায়ক ইয়াসিম মুর্তাজা করেছেন ২৮। বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান তানজিম হাসান শাকিব, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।

জবাবে ১৪৪ রান তাড়া করতে নেমে ১৮ ওভার শেষ হওয়ার আগে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ। সর্বোচ্চ ৫৯ করেন লিটন দাস। এছাড়া তৌহিদ হৃদয় অপরাজিত থাকেন ৩৫ রানে। হংকংয়ের বোলারদের মধ্যে দুটি উইকেট পান আতিক ইকবাল এবং একটি উইকেট তোলেন আয়ুশ শুক্লা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় লিটন দাসকে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *