দেবজিৎ মুখার্জি, কলকাতা: বর্তমানে গোটা বাংলায় একাধিক আলোচনার বিষয়ের মধ্যে অন্যতম নিজেকে শাসিত রাজ্যগুলিতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙ্গালীদের হেনস্তা ও নির্যাতন ইস্যু। অলিতে-গলিতে হোক কি চায়ের দোকানে, সবেতেই এখন মানুষের মুখে এই নিয়ে কথা। এখানেই শেষ নয়, মাঝেমধ্যেই খবরের কাগজ বা নিউজ চ্যানেল খুললেই, এই সংক্রান্ত একাধিক ঘটনা প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও এই বিষয়ে আলোচনা তুঙ্গে।
রাজনীতির পাশাপাশি খেলার মাঠেও এই ইস্যুর প্রভাব অনেক আগে থেকেই পড়েছিল। মোহনবাগান হোক কি ইস্টবেঙ্গল, দুই দলের ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছিল এই সংক্রান্ত ব্যানার, যার প্রশংসা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। অধিকাংশই দাবি করেছিলেন যে এই বিষয়ে আওয়াজ তোলা উচিত এবং গ্যালারিতে একেবারেই ঠিক দৃশ্য দেখা গিয়েছে। এক কথায় বলতে গেলে, সকলেই সহমত এই ব্যাপারে সহমত জানিয়েছেন।
এরই মাঝে এবার ফুটবলেও দেখা গেল বাঙালি বিদ্বেষ। ঘটনাটি কি? রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বৃহস্পতিবার জানান, “এতদিন ৫ জন বাঙালী ফুটবলার খেলতে পারতো প্রিমিয়ার লিগে। আমাদের উদ্যোগে সেটা বেড়ে ৬ হয়েছে। আমরা চাই এই সংখ্যাটা আরও বাড়ুক। কেন্দ্র তো বটেই, এমনকি ফেডারেশন কর্তারাও যুক্ত এই বঞ্চনার সঙ্গে। তবে এভাবে দমানো যায়নি বাংলার প্রতিভাকে আর দমানো যাবেও না।”

