দুর্দান্ত কামব্যাক ভারতের, অন্তিম দিনে হতে চলেছে কিছু রোমাঞ্চকর

দুর্দান্ত কামব্যাক ভারতের, অন্তিম দিনে হতে চলেছে কিছু রোমাঞ্চকর

নিউজ ডেস্ক: এ তো ম্যাচ নয়, রীতিমতো রোলার কোস্টার রাইড। একেবারে টেন্সড জায়গায় পৌঁছে গেছে ওভালে ভারত বনাম ইংল্যান্ড চলতি পঞ্চম টেস্ট। যেভাবে ইংল্যান্ড শুরুতে ব্যাটিং করছিল, তাতে মনে করা হচ্ছিল যে সহজেই তারা ম্যাচ জিতবে। কিন্তু চোখের নিমিষেই সবকিছু পাল্টে যায়। শেষের দিকে ভারতের বোলিং বিভাগ আয়োজকদের পাল্টা চাপে ফেলে দেয়। এমন এক জায়গায় দাঁড়িয়ে ম্যাচটি, তাতে মনে করা হচ্ছে যে দু’পক্ষই জিততে পারে।

চতুর্থ দিনের খেলায় এক উইকেটে ৫০ রান নিয়ে খেলতে নেমে মোটামুটি ভালই শুরু করেছিল ইংল্যান্ড। তবে ১০০ রানের গন্ডি পেরোতেই তারা হারায় তিনটি উইকেট। এরপর একটি বড় পার্টনারশিপ গড়েন জো রুট ও হ্যারি ব্রুক। প্রায় ২০০ রানের কাছাকাছি পার্টনারশিপ করেন দুই ব্যাটার। ৩০০ রানের গণ্ডি পেরোতেই চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। শতরান করে প্যাভিলিয়নে ফিরে যান ব্রুক।

এরপরও যেভাবে রুট ধৈর্যের সঙ্গে ব্যাটিং করছিলেন, তাতে মনে হচ্ছিল চতুর্থ দিনেই শেষ হয়ে যাবে ম্যাচ। কিন্তু হল তার উল্টো। জেকব বেথেল আউট হওয়ার পরই কিছুক্ষণের মধ্যে আউট হয়ে যান রুট। তারপরই চাপ বাড়াতে শুরু করেন ভারতের বোলাররা। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৩৩৯। জয়ের জন্য দরকার আরো ৩৫ রান। তবে মনে করা হচ্ছে যে প্রথমার্ধেই যদি আঘাত আনতে পারে টিম ইন্ডিয়ার বোলাররা, তাহলে জয় নিশ্চিত তাদের। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। ভারত জেতে নাকি ইংল্যান্ড? নাকি হবে ড্র? সেটাই এখন দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *