নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল বিসিসিআইয়ের তরফ থেকে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের অনুরোধে। কি সিদ্ধান্ত নেওয়া হল? টিম ইন্ডিয়ার যে ইন্টার-স্কোয়াড অনুশীলন ম্যাচ হওয়ার কথা, সেটি হবে না প্রকাশ্যে। বরং তা হবে আড়ালে। এখানেই শেষ নয়, ম্যাচটি লাইভ স্ট্রিমিংও হবে না। বলতে গেলে, পুরো ম্যাচটিই হবে দর্শকহীন স্টেডিয়ামে।
সপ্তাহ ঘুরলেই ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দল। শুভমান গিলের নেতৃত্বে এবার দলের ক্রিকেটাররা খেলবেন। রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেওয়ায় গিলের কাঁধে গিয়েছে নেতৃত্বের দায়িত্ব। যদিও দলে যে ক্রিকেটাররা রয়েছেন, তাঁরা সকলেই প্রতিভাশালী। বলা ভালো, সকলেই আইপিএলে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করেছেন। ক্রিকেট মহলের একাংশ মনে করছেন যে এই দলের মধ্যে ক্ষমতায় রয়েছে শক্তিশালী ইংল্যান্ডকে পরাজিত করার। আবার অনেকে মনে করছেন যে রোহিত ও বিরাট না থাকায় অভিজ্ঞতার অভাব বোধ করবেন শুভমান গিলরা।
তবে এই এক সপ্তাহ নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করছেন দলের ক্রিকেটাররা। ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছেন নেটে। মাঠে নামার আগে যাতে কোনরকমের খামতি না থাকে নিজেদের খেলায়, তার জন্য কঠোর পরিশ্রম করছেন সকলে। যদিও বর্তমানে মা হৃদরোগে আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড ছেড়ে ভারতে পা রেখেছেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। তবে সিরিজ শুরু হওয়ার আগে তিনি ইংল্যান্ডে ফিরে আসবেন বলে জানা যাচ্ছে। কিন্তু তার আগে তিনি ক্রিকেটারদের যাবতীয় প্রশিক্ষণ দিয়ে গেছেন। বলা ভালো, দলের ক্রিকেটারদের উপর সর্বদা নজর রেখেছেন।
তবে সিরিজের মূল পর্বে নামার আগে টিম ইন্ডিয়া খেলবে ইন্টার-স্কোয়াড অনুশীলন ম্যাচ। কিন্তু এই ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখানো হবে না। লোকের আড়ালেই খেলা হবে ম্যাচ। কোচ গৌতম গম্ভীরের অনুরোধে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। গম্ভীরের মতে প্রকাশ্যে খেলা হলে ইংল্যান্ড তাদের স্ট্র্যাটেজি বুঝে যাবে, যা একেবারেই হতে দেওয়া উচিত নয়। সেই কারণেই তুমি এমন অনুরোধ করেছেন বোর্ডকে। তা মেনেও নিয়েছে বোর্ড। সংবাদমাধ্যম ও দর্শকরা এই ম্যাচ দেখতে আসতে পারবেন না। সাংবাদিক বৈঠক করা হবে ম্যাচের অন্তিম দিনে এবং সবকিছু জানিয়ে দেওয়া হবে। এবার দেখার বিষয় যে গম্ভীরের এই পরিকল্পনা কাজে লাগে কিনা। টিম ইন্ডিয়া কি পারবে ইংল্যান্ড কে পরাজিত করতে? তা বলবে সময়।

