লজ্জা ওয়েস্ট ইন্ডিজের, ২৭ রানে বান্ডিল গোটা দল

লজ্জা ওয়েস্ট ইন্ডিজের, ২৭ রানে বান্ডিল গোটা দল

নিউজ ডেস্ক: লজ্জার নজির গড়লো ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টেস্টে ২০৪ রান তারা করতে গিয়ে ২৭ রানে অলআউট হলো তারা। অর্থাৎ অস্ট্রেলিয়া জিতল ১৭৬ রানে। ব্যাট করতে নেমে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা। এক কথায় বলতে গেলে, কোনভাবেই তারা টিকতে পারেনি। মিচেল স্টার্ক থেকে শুরু করে স্কট বোল্যান্ড, সকলের বোলিং বেশ বিধ্বংসী ছিল। বলা বাহুল্য, সকলেই বেশি হিমশিম খেয়েছেন অজিদের বোলিং আক্রমণের সামনে।

৬ উইকেটে ৯৯ রান নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১২১ রানে। এরপরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ এবং তারপর শুরু হয় ব্যাটিং ধ্বস। চোখের নিমেষে একের পর এক ব্যাটার আসে আর প্যাভিলিয়নে ফিরে যায়। সৌজন্যে মিচেল স্টার্কের ছটি উইকেট এবং স্কট বোল্যান্ডের হ্যাটট্রিক। একটি মাত্র উইকেট পান জশ হেজেলউড। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মিচেল স্টার্ককে।

যেভাবে উইন্ডিজরা এসেছেন ও গেছেন, তা দেখে যেমন হতাশ হয়েছেন ক্যারিবিয়ান সমর্থকরা, তেমনি আনন্দ পেয়েছেন অজি ক্রিকেটপ্রেমীরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই বিষয়ে এখন আলোচনা চলছে। পাশাপাশি, সেই ব্যাটিং বিপর্যয়ের দৃশ্যও চারিদিকে ঘোরাফেরা করছে, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কমেন্ট করা হচ্ছে। কেউ স্টার্কের প্রশংসা করেছেন। আবার অনেকে দাবি করছেন যে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দুর্বল বলেই চোখের নিমেষে গুড়িয়ে দিতে সফল হয়েছেন স্টার্ক। এক কথায় বলতে গেলে, নানা ব্যক্তির নানা মত।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *