পরবর্তী ওডিআই অধিনায়ক খোঁজার কাজ শুরু করেছে বোর্ড

পরবর্তী ওডিআই অধিনায়ক খোঁজার কাজ শুরু করেছে বোর্ড

দেবজিৎ মুখার্জি: খুব বেশিদিন হয়তো একদিনের ক্রিকেটে আর অধিনায়ক থাকবেন না রোহিত শর্মা। শীঘ্রই হয়তো অন্য কারোর কাঁধে যেতে পারে এই দায়িত্ব। জানা গিয়েছে, সেই প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বোর্ডের তরফ থেকে আশা করা হয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত নিজেই ক্যাপ্টেন্সি থেকে সরে যাবেন। কিন্তু তেমনটা হয়নি। তাই এখন থেকেই নতুন অধিনায়ক খোঁজার কাজ শুরু করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। ভবিষ্যতের কথা ভেবেই এখন থেকে পরিকল্পনা শুরু করে দিয়েছে বোর্ড।

এক বোর্ড সূত্র এই প্রসঙ্গে নিজের অবস্থান রেখেছেন। তিনি দাবি করেন যে অনেকেই ভেবেছিলেন যে রোহিত একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন চ্যাম্পিয়নস ট্রফি শেষ হলে। কিন্তু তা করেননি হিটম্যান। যদিও এর সঙ্গে তিনি এটাও জানান যে রোহিতের সঙ্গে কথা হয়নি বোর্ডের তাঁর একদিনের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে। এক্ষেত্রে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা চাপ থেকেই যাচ্ছে যে কে সেই দায়িত্ব সামলাবেন। যদিও প্রাথমিকভাবে গিলকে দায়িত্ব দেওয়া হয়েছে টেস্ট দল সামলানোর। আসন্ন ইংল্যান্ড সিরিজ তাঁর কাছে একটা পরীক্ষাও বটে নিচের দক্ষতা প্রমাণ করার অধিনায়ক হিসেবে। 

বোর্ডের সেই সূত্রের বক্তব্য, “দেখুন সত্যি বলতে আমরা অনেকেই ভেবেছিলাম যে রোহিত অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর। কিন্তু এটাও ঠিক যে বোর্ডের সঙ্গে ওর এখনো পর্যন্ত কথা হয়নি একদিনের ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে।” অর্থাৎ সেই সূত্রের কথা স্পষ্ট যে রোহিতের পরিবর্তে কাকে অধিনায়ক করা যেতে পারে, তা নিয়ে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে বোর্ড। তবে এক্ষেত্রে শুধু শুভমান গিল নন, তালিকায় রয়েছে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নামও। যেহেতু গত দুটি আইপিএল মরশুমে অধিনায়ক হয়ে নিজের দলকে ফাইনালে নিয়ে গেছেন, তাই সেই কারণে তাঁর পাল্লাটাও ভারী।

প্রসঙ্গত, আইপিএল ২০২৫ চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন হিটম্যান। বর্তমানে তিনি একদিনের ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন এবং জানিয়েছেন যে তাঁর লক্ষ্য ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তাঁর সেই স্বপ্ন সফল হয় কিনা। কারণ ততদিনে রোহিতের বয়স ৪০ ছুঁয়ে ফেলবে।

Leave a Comment

Comments

  1. Your comment is awaiting moderation.

    Сэндвич-панели в Москве: производство и продажа, компания «МОСПАНЕЛИ»
    Крупнейший производитель сэндвич панелей в Москве и Московской области — Компания «МОСПАНЕЛИ». Предлагаем вам выгодно купить сэндвич панели от производителя. Мы производим сэндвич панели на собственном заводе с использованием современного оборудования, включая автоматические линии IL KWANG LTD что позволяет нам производить до 7500 м2 в сутки . Это обеспечивает строгий контроль качества продукции в соответствии с ГОСТ 32603-2021 , соблюдение геометрии и однородности теплоизоляционного слоя. Благодаря собственному производству и слаженной логистике мы можем гарантировать конкурентоспособные цены, оперативную доставку и индивидуальный подход к каждому заказчику.
    завод панелей

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *