“চ্যালেঞ্জিং ও ক্লান্তিকর” টেস্ট ক্রিকেট নিয়ে অবস্থান রোহিতের

“চ্যালেঞ্জিং ও ক্লান্তিকর” টেস্ট ক্রিকেট নিয়ে অবস্থান রোহিতের

দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। যদিও তাঁর অবসর আজও একটা বড় রহস্য। অনেকেই মনে করেন যে তিনি ইচ্ছাকৃত সরে দাঁড়াননি, বরং তাঁকে বাধ্য করা হয়েছে। তবে দিনের শেষে যতদিন তিনি এই ফরম্যাট খেলেছেন, সকলকে মনোরঞ্জন দিয়েছেন। 

যদিও টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর, এখন শুধু একটাই ফরম্যাট তাঁর জন্য খোলা আর সেটি হল ৫০ ওভারের ক্রিকেট। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারত। তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন রোহিত। এর মাঝে টেস্ট ক্রিকেট নিয়ে নিজের অবস্থান জানালেন হিটম্যান। তাঁর মতে এটি বেশ ‘চ্যালেঞ্জিং’ ও ‘ক্লান্তিকর’ ফরম্যাট। পাশাপাশি, এটাও জানান এর জন্য কি প্রয়োজন।

রোহিত বলেন, “এটা লম্বা সময়ের খেলা, যা ভালো প্রস্তুতি ছাড়া হয়না। এখানে আপনাকে পাঁচ দিন ধরে খেলতে হবে। শক্তিশালী হতে মানসিকভাবে, যা বেশ চ্যালেঞ্জিং ও ক্লান্তিকরও। খুবই গুরুত্বপূর্ণ এর জন্য মানসিকভাবে সতেজ থাকা। সমস্ত ক্রিকেটারই কিন্তু বড় হয়েছে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *