সহযোগিতা করতে পারতাম তরুণ প্রজন্মকে, দাবি অশ্বিনের, পাল্টা দিলেন সানি

সহযোগিতা করতে পারতাম তরুণ প্রজন্মকে, দাবি অশ্বিনের, পাল্টা দিলেন সানি

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দেশের ক্রিকেটমহলে অন্যতম আলোচনার বিষয় টিম ইন্ডিয়ার পরাজয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে। ইডেন গার্ডেন্স পর গুয়াহাটিতেও লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয় ভারতীয় ক্রিকেট দল, যা দেখে খুব্ধ হন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই। দলের হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য দাবি করেছেন যে এই মুহূর্তে ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে দল। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন দলের প্রাক্তন তারকা স্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই বিষয় নিজের বক্তব্য তুলে ধরেন। তবে তাঁকে পাল্টা দেন দেশের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। 

নিজের ইউটিউব চ্যানেল থেকে অশ্বিন বলেন, “নির্দিষ্ট একটা পথ থাকতে হবে পরিবর্তনের জন্য। যখন কোনও স্পষ্টতা থাকে না এই ব্যাপারে, তখনই তা পরিণত হয় ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্তে।” এরপরই নিজের প্রাক্তন সতীর্থ, তথা দলের দুই প্রাক্তন তারকা, বিরাট কোহলি ও রোহিত শর্মারও প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “ক্রিকেটারদের গড়েপিঠে নিতে পারতাম বিরাট, রোহিত বা আমি। তরুণ প্রজন্মকে আমরা সবরকমভাবে সহযোগিতা করতে পারতাম আমরা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে। দলটাকেও সাজিয়ে নিতে পারতাম নিজেদের মতো করে।”

যদিও প্রাক্তন তারকার এই বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত নন দেশের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সানির মতে, এমনভাবে ভাবা উচিত নয়। এখানেই শেষ নয়, তিনি তিনজনের অবসর নেওয়ার প্রসঙ্গও টেনে আনেন। সানি বলেন, “ওরাই অবসরের সিদ্ধান্ত নিয়েছে। ওদের হয়তো বলা হয়েছিল ভবিষ্যৎ নিয়ে ভাবতে।” কিংবদন্তি ক্রিকেটারের সাফ কথা, “আমরা কিন্তু কখনোই এটা বলতে পারি না যে আমরা জিততাম ওরা থাকলে।” এর সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পরাজয়ের কথা মনে করিয়ে দেন সানি। তিনি বলেন, “ওরা তো ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কেমন ফলাফল হয়েছে, তা সকলের মনে আছে আশা করি? আমরা হেরেছিলাম ৩-০ ব্যবধানে। কি হয়েছিল অস্ট্রেলিয়ায়? তাই উচিত নয় এভাবে ভাবা।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *