পরলোক গমন লিয়েন্ডার পিতা ভেসের

পরলোক গমন লিয়েন্ডার পিতা ভেসের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বৃহস্পতিবার দুঃখের কালো মেঘ ঘিরে ধরল ক্রীড়া মহলকে। পরলোক গমন করলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা, তথা কিংবদন্তি হকি প্লেয়ার, ভেস পেজ। ভোরে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং অবশেষে স্বাধীনতা দিবসের আগের দিন তিনি চলে গেলেন তারাদের দেশে। তাঁর মৃত্যুতে শোকাহত তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে অন্যান্য ক্রীড়াপ্রেমীরা।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম কিংবদন্তী ভেস পেজের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। খেলাধুলোয় তাঁর অবদান অপরিসীম যা চিরকাল মানুষ মনে রাখবেন। আমি লিয়েন্ডার পেজ সহ  তাঁর সকল পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও অসংখ্য অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাই।”

উল্লেখ্য, ভেস পেজ ভারতীয় হকি দলের হয়ে খেলার সময় ভারত ১৯৭২ সালের মিউনিক অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল। ১৯৭১ সালে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন বার্সেলোনায় হকি বিশ্বকাপে। তিনি পড়াশোনা করেছিলেন স্পোর্টস মেডিসিন নিয়ে এবং তাঁর অবদান ছিল চরম। এক কথায় বলতে গেলে, খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও তিনি এক্সপার্ট ছিলেন। তাঁর প্রয়াণ এক বড়সড় ক্ষতি বলে মনে করছে গোটা ক্রীড়ামহল।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *