কেটে গেছে এক সপ্তাহ, তাও ওভালে জয়ের মুহূর্ত ভুলতে পারছেন না ধর্মসেনা

কেটে গেছে এক সপ্তাহ, তাও ওভালে জয়ের মুহূর্ত ভুলতে পারছেন না ধর্মসেনা

নিউজ ডেস্ক: এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও ওভাল টেস্টে যা ঘটেছে, তা মানুষের মন থেকে এখনো যায়নি। বলা ভালো, চিরকাল তা গেঁথে থাকবে সকল ক্রিকেটপ্রেমীর মনে। একেবারে জয়ের জায়গায় ছিল ইংল্যান্ড। সেখান থেকে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের অন্তিম দিনে ইংল্যান্ডের বাকি চারটি উইকেট দ্রুত তুলে নেয় দলের বোলিং বিভাগ। রীতিমতো দাপুটে বোলিং দেখা যায় মহাম্মদ সিরাজের থেকে।

অন্যান্য ক্রিকেটপ্রেমীদের মতো এখনো সেই মুহূর্ত ভুলতে পারেননি জনপ্রিয় আম্পায়ার কুমার ধর্মসেনা। এক সপ্তাহ কেটে যাওয়ার পরও তিনি এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। বলা ভালো, তিনি এখনো ভুলতে পারছেন না মহাম্মদ সিরাজের গাস অ্যাটকিনসনের স্টাম্প ছিটকে দেওয়া। সবমিলিয়ে, এখনো সেই মুহূর্ত লেগে রয়েছে তাঁর চোখে।

সমাজমাধ্যমে ছবি দিয়ে পোস্ট করে এই ব্যাপারে কুমার ধর্মসেনা লেখেন, “অসাধারণ বলটি দেখার সৌভাগ্য হয়েছিল আমার স্টেডিয়ামের সবচেয়ে সেরা জায়গা থেকে।” চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট এবং এরপরই শুরু হয় কমেন্টের বন্যা। ক্রিকেটপ্রেমীরা কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানানো শুরু করেন। অধিকাংশই দাবি করেছেন যে অসাধারণ বোলিং করেছেন টিম ইন্ডিয়ার বোলাররা। যদিও অনেকে ভিন্নমত দিয়েছেন। তবে দিনের শেষে এই পোস্ট মন ছুঁয়েছে ক্রিকেটপ্রেমীদের।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *