“বুঝিনা” ইংল্যান্ডের ব্যাজবল ক্রিকেটকে খোঁচা বুমরাহের

“বুঝিনা” ইংল্যান্ডের ব্যাজবল ক্রিকেটকে খোঁচা বুমরাহের

দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে আয়োজকদের খোঁচা দিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার জাস্পৃত বুমরাহ। কি বললেন তিনি? ইংল্যান্ডের খেলার ধরন, ওরফে ব্যাজবল ক্রিকেটের, একপ্রকার ব্যঙ্গ করলেন মুম্বাই ইন্ডিয়ান্স তারকা। তিনি জানান যে ইংল্যান্ডের ক্রিকেট স্টাইল তিনি বোঝেন না, তবে আত্মবিশ্বাসী বোলার হিসেবে। এখানেই শেষ নয়, এই প্রসঙ্গে তিনি আরো বক্তব্য রাখেন। বুমরাহ দাবি করেন যে যখন কোন ব্যাটারের আত্মবিশ্বাস চূড়ান্ত মাত্রায় পৌঁছে যায়, তখন তাঁর উইকেট যে কেউ তুলতে পারে।

আইপিএল শেষ হলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচগুলি হবে ইংল্যান্ডের মাটিতে। ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়ে গিয়েছে। রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেওয়ায় এবার বড় দায়িত্ব পেয়েছেন জিটি অধিনায়ক শুভমান গিল। তাঁকে দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। পাশাপাশি, সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে এলএসজি অধিনায়ক ঋষভ পান্থকে। দলের বড় প্লাস পয়েন্ট ফর্মে থাকা সাই সুদর্শনের উপস্থিতি। পাশাপাশি, তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারের কম্বিনেশন বেশ ভালোই কাজ করবে ইংল্যান্ডের মাটিতে। এমনটাই মনে করছেন বহু ক্রিকেট বিশেষজ্ঞ। 

তবে সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকে একপ্রকার খোঁচা দিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার জাস্পৃত বুমরাহ। বিনা দ্বিধায় তিনি জানান যে তিনি আয়োজকদের খেলার ধরন বুঝতে পারেন না। পাশাপাশি, তিনি যে আত্মবিশ্বাসী, সেটাও জানিয়ে দেন। এছাড়া ইংল্যান্ডে প্লেইং কন্ডিশন সম্পর্কেও নিজের বক্তব্য রাখেন এবং জানান যে সেখানে খেলতে তিনি ভালোবাসেন এবং সবকিছুই উপভোগ করেন। অর্থাৎ বুমরাহ বুঝিয়ে দেন যে তিনি সেখানকার গ্রাউন্ডে দলের হয়ে পারফর্ম করতে প্রস্তুত।

বুমরাহ বলেন, “ইংল্যান্ডে খেলতে খুব ভালো লাগে। ওখানকার আবহাওয়া থেকে শুরু করে সুইং কন্ডিশন, সবকিছুই উপভোগ করি। ভালো লাগে ডিউক বলেও বল করতে। এখন সেটা কেমন ব্যবহার করবে, তা জানিনা। তবে ইংল্যান্ডে যেই খেলাটা খেলে, তা বেশ আলাদা এবং আমি বুঝতেও পারিনা। তবে আমি আত্মবিশ্বাসী বোলার হিসেবে। কোন ব্যাটারের আত্মবিশ্বাস যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন যে কেউ তার উইকেট তুলে নিতে পারে।” এবার দেখার বিষয় যে অ্যাওয়ে সিরিজে কেমন পারফর্ম করে শুভমান গিল ও তাঁর বাহিনী। টিম ইন্ডিয়া কি পারবে সিরিজ জিততে? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *