শচীনকে অপমান ফারহানের, ক্ষুব্ধ নেটিজেনরা

শচীনকে অপমান ফারহানের, ক্ষুব্ধ নেটিজেনরা

নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাওয়ে জঙ্গিদের হামলার পর যেভাবে শত্রুদেশ পাকিস্তানকে ‘অপারেশন সিঁদুর’ দিয়ে জবাব দিয়েছে ভারত, তা আজও মনে রয়েছে সকলের। বলা ভালো, প্রজন্মের পর প্রজন্ম এটি মনে রাখবেন। এর আঁচ পড়েছিল ক্রিকেটের ময়দানেও। প্রভাব পড়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচের উপর। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার ফোর ও ফাইনাল, সবকটিতেই জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এমনকি তারা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করতেও রাজি হননি।

কিন্তু গত এশিয়া কাপে বিতর্কে জড়িয়েছিলেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার সাহেবজাদা ফারহান। ভারতের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে তিনি স্টেনগান সেলিব্রেশন দেখিয়েছিলেন। শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার তারকা পেসার জাস্পৃত বুমরাহকেও কটাক্ষ করেছিলেন। যদিও নিজের সাফাইয়ে যাবতীয় সবকিছু বলেছিলেন ফারহান। তাঁর যুক্তি, এভাবেই উদযাপন করেন পাকিস্তানের পাখতুন গোষ্ঠী। কিন্তু তবুও ক্রিকেটপ্রেমীরা বুঝতে পেরেছিলেন যে তাঁর আসল উদ্দেশ্য ছিল টিম ইন্ডিয়াকে এভাবে ভেংচানো।

তবে এবার তরুণ পাক তারকা অপমান করে বসলেন ক্রিকেটের ভগবান, তথা লিটিল মাস্টার, শচীন তেন্ডুলকরকে। বর্তমানে তিনি রয়েছেন বাংলাদেশে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি করে বসলেন অবাক করে দেওয়ার মন্তব্য। তাঁকে দুজন সেরা ক্রিকেটার বেছে নিতে বলা হয়। তার মধ্যে তিনি বেছে নেন আহমেদ শাহজাদকে। এখানেই শেষ নয়, তিনি আহমেদ শাহজাদকে এগিয়ে রাখেন রোহিত শর্মা ও বীরেন্দ্র শেহওয়াগ মতো তারকা ক্রিকেটারদের থেকেও। যখন শচীনের প্রসঙ্গ ওঠে, তখন তিনি আহমেদকে এগিয়ে রাখেন শচীনের থেকেও। যদিও ফারহান বলেছিলেন যে আহমেদকে তিনি এগিয়ে রাখলেও শচীনের স্কিল তুলনায় ভালো।

বিষয়টি জনসম্মুখে আসতেই ক্ষুব্ধ হন দেশের ক্রিকেটপ্রেমীরা। যদিও শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নন, পাকিস্তানি ক্রিকেটপ্রেমিরাও খুশি হননি ফারহানের এমন মন্তব্যে। অনেকে মনে করছেন যে এমনটা করে অপমান করা হয়েছে ক্রিকেটের ভগবানকে। অনেকে দুই দেশের শিক্ষার পার্থক্যের কথাও তুলে ধরেছেন সমাজমাধ্যমে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *