পান্থকে পরামর্শ ফারুখের

পান্থকে পরামর্শ ফারুখের

নিউজ ডেস্ক: আর দুদিন পরেই ম্যানচেস্টারে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে। এই মুহূর্তে সিরিজে এগিয়ে ইংল্যান্ড। তিনটি টেস্টের মধ্যে দুটিতে জিতেছে তারা এবং একটি গেছে ভারতের ঝুলিতে। অর্থাৎ ভারতকে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জেতা অত্যন্ত দরকার। এমন পরিস্থিতিতে সকলেই মন দিয়ে অনুশীলন করছেন। বলা ভালো, নিজেদের সেরাটা তুলে ধরতে যা করার দরকার, তা করে যাচ্ছেন।

তবে চতুর্থ ম্যাচের আগে টিম ইন্ডিয়া তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থকে বড় পরামর্শ দিলেন দলের প্রাক্তন উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার। কি বললেন তিনি? এক সংবাদমাধ্যমকে তিনি জানান যে পান্থ যেই শটগুলি খেলেন সেগুলো আইপিএলে চলে, টেস্ট ক্রিকেটে নয়। তিনি বলেন, “শৃঙ্খলার প্রয়োজন এই ফরম্যাটে। যারা তৃতীয় বা চতুর্থ নম্বরে ব্যাট করে, তাদের থেকে ক্রিকেটীয় শট, বড় স্কোর বা দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়া আশা করতেই পারেন।”

ফারুখ ইঞ্জিনিয়ার আরো বলেন, “ও সেঞ্চুরি পেয়েছে টেস্টের দুই ইনিংসে, যা এক কথায় অসাধারণ। ওকে নিয়ে কোন ভবিষ্যদ্বাণী করা যায় না। ওর মাথায় যা আসে তাই করে। ওর শট নিয়ে আমি একবার মশকরা করেছিলাম। তখন ও আমাকে বলেছিল যেটা মনে আসে সেটাই করি।” এক্ষেত্রে দেখার বিষয় যে চতুর্থ টেস্টে নিজের খেলার ধরনের পাল্টাতে পারেন কিনা পান্থ। কি হয় ম্যাচে, সেটাই এখন দেখার। তবে পান্থ যে নিজের সেরাটা দেবেন, তা বেশ স্পষ্ট।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *