কালো মোজা ব্যবহার করায় শাস্তির মুখে পড়তে পারেন গিল

কালো মোজা ব্যবহার করায় শাস্তির মুখে পড়তে পারেন গিল

নিউজ ডেস্ক: এক দুর্দান্ত ইনিংস খেলা সত্ত্বেও শাস্তির মুখে পড়তে পারেন টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। কি কারনে তিনি পেতে পারেন শাস্তি? তিনি ভঙ্গ করেন আইসিসির পোশাকবিধি। সেক্ষেত্রে জরিমানার মুখে পড়তে পারেন তিনি। যদিও এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার পথ রয়েছে তাঁর কাছে। তাঁকে ম্যাচ রেফারিকে বোঝাতে হবে যে তিনি ইচ্ছাকৃত এই ভুল করেননি।

ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নির্বাচিত হওয়ার পর একেবারে তাক লাগিয়ে দিয়েছেন শুভমান গিল। ব্যাট হাতে তিনি করেন শতরান। ২২৭ বল খেলে তিনি করেন ১৪৭ রান, যার মধ্যে রয়েছে ১৯টি চার এবং একটি ছয়। তাঁর এই ইনিংস দেখে মুগ্ধ হন ক্রিকেটপ্রেমীরা। বলা ভালো, অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর যেই সন্দেহ গিলকে নিয়ে করা হয়েছিল, তা তিনি ভুল প্রমাণ করে দিলেন। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই এখন মনে করছেন যে অধিনায়কত্বের দায়িত্ব সঠিক ক্রিকেটারকেই দেওয়া হয়েছে।

তবে এমন একটি অসাধারণ ইনিংস খেলা সত্বেও তিনি পড়তে পারেন শাস্তির মুখে। আইসিসির ১৯.৪৫ নম্বর বিধি অনুযায়ী, টেস্টে সাদা, ক্রিম বা হালকা ধূসর রঙের মোজা ছাড়া রঙিন মজা পড়া যাবে না। তবে গিল খেলতে নামেন কালো মোজা পড়ে। এমন পরিস্থিতিতে ২০ শতাংশ ম্যাচ ফি তাঁকে দিতে হতে পারে জরিমানা হিসেবে। যদিও এর থেকে রেহাই পাওয়ার রাস্তা আছে তাঁর কাছে। গিলকে ম্যাচ রেফারিকে বোঝাতে হবে যে তিনি ইচ্ছাকৃত এটা করেননি। এবার দেখার বিষয় গিল বোঝাতে সফল হন কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *