এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বোর্ডের প্রতি অসন্তুষ্ট ভাজ্জি

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বোর্ডের প্রতি অসন্তুষ্ট ভাজ্জি

দেবজিৎ মুখার্জি: পহেলগাঁওতে চলতি বছরে যেভাবে ভারতীয় পর্যটকদের হত্যা করা হয় পাক সন্ত্রাসবাদীদের দ্বারা, তা দেখে ক্ষুব্ধ হয়েছিল গোটা দেশ। ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে বদলা নেয় ভারত। রীতিমতো তছনছ করে দেয় গোটা পাকিস্তানকে। পরে যদিও যুদ্ধবিরতি হয়। কিন্তু যেই ঘৃণা তৈরি হয়েছে পাকিস্তানকে নিয়ে, তা এখনো যায়নি কারোর মন থেকে। যদিও দুই দেশের মধ্যে শত্রুতা চিরকালই ছিল এবং তাদের নাগরিকরা একে অপরকে দেখতে পারতেন না। 

তার আঁচ পড়েছিল ক্রিকেটেও। লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বয়কট করেছিল ভারত। অনেকে আশা করেছিলেন যে আসন্ন এশিয়া কাপের ক্ষেত্রেও একই হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। শত্রুদেশের বিরুদ্ধে ম্যাচ খেলানোর বিষয়ে রাজি হয়েছে বিসিসিআই। তা জানাজানি হতেই চরম অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং। এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়েছেন।

ভাজ্জি বলেন, “ওদের কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয়, সেটা বোঝা উচিত। আমার কাছে দেশের সেনার মূল্য অনেক বেশি। তাঁদের ত্যাগের তুলনায় খুবই সহজ একটা ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া। দেশের ঊর্ধ্বে কিছু না। সীমান্তে দুই দেশ লড়বে আর এখানে ম্যাচ হবে, তা হতে পারে না। আমি মনে করি না পাকিস্তানের সঙ্গে ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *