ফিরেই তাক লাগলেন হার্দিক, ব্যাটে-বলে ঘায়েল করলেন প্রোটিয়াদের

ফিরেই তাক লাগলেন হার্দিক, ব্যাটে-বলে ঘায়েল করলেন প্রোটিয়াদের

দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট, অর্থাৎ টি২০তে ফিরেই তাক লাগিয়ে দিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মঙ্গলবার, ৯ ডিসেম্বর, কটকের বরাবতি স্টেডিয়ামে খেলা হয় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সেখানে ব্যাট হাতে ও বল হাতে, দুভাবেই অসাধারণ পারফরম্যান্স দেখান হার্দিক। ব্যাট হাতে যেমন ৫৯ রানের অসাধারণ ইনিংস খেলেছেন তিনি, তেমনি বল হাতে একটি উইকেটও তুলেছেন। তিনিই হন ম্যাচের সেরা। ম্যাচটিও ভারত নিজেদের ঝুলিতে তোলে। বড় ব্যবধানে যেতে তারা। ১০১ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেছে ‘মেন ইন ব্লু’।

পুরস্কার বিতরণী মঞ্চে হার্দিক নিজের ইনিংস ও কামব্যাক নিয়ে অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি সন্তুষ্ট যেভাবে আমি ব্যাট করছিলাম। আমার মনে হয় ফিটনেসের দৃষ্টিকোণ থেকে গত ৬-৭ মাস অসাধারণ ছিল।” এরপর গত ৫০ দিন এনসিএতে কাটানো নিয়েও নিজের অবস্থান জানান হার্দিক। তিনি বলেন, “এটা দেখে খুবই ভালো লাগে যে যখন তুমি এখানে আসো এবং ফল দেখতে পাও। আমাকে এভাবেই মোটিভেট করা হয়েছে যাতে আমি কি চাই, তা ম্যাটার না করে, বরং দল কি চায়, তা ম্যাটার করে।” 

তারকা অলরাউন্ডার আরো বলেন, “যখনই আমি সুযোগ পাই, তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। কিছুদিন ভালো যায়, আবার কিছুদিন ভালো যায় না। তবে মাইন্ডসেটটা আমার বরাবর সাহায্য করে। নিজের কেরিয়ারে আমি বরাবরই নিজের দল ও দেশকে প্রথম প্রাধান্য দিয়েছি, সে যে দলেরই হয়ে খেলি না কেন। এটাই আমার সবচেয়ে বড় ইউএসপি এবং এটাই আমায় চিরকাল সাহায্য করেছে।” 

বলে রাখা ভালো, মঙ্গলবার হার্দিক ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন, যার মধ্যে রয়েছে ছটি চার এবং চারটি ছয়। প্রথমে ব্যাট করে ভারত করেছে ছয় উইকেটে ১৭৫। দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ৭৪ রানে। ১০১ রানে জয় পেয়েছে ভারত। সিরিজের পরবর্তী ম্যাচ খেলা হবে মুল্লানপুরে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *