“ও এখন রোল মডেল” সিরাজের প্রশংসা করলেন মহারাজ

“ও এখন রোল মডেল” সিরাজের প্রশংসা করলেন মহারাজ

দেবজিৎ মুখার্জি: এক সপ্তাহ কেটে গেলেও এখনো ক্রিকেটপ্রেমীদের মন থেকে যায়নি ওভালে শেষ হওয়া ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যেভাবে অন্তিম ম্যাচটি ভারত নিজেদের পকেটে তুলেছে, তা দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বলা ভালো, একেবারে পরাজয়ের দোরগোড়া থেকে ম্যাচ নিজেদের নামে করেছেন শুভমান গিলরা। এক কথায় বলতে গেলে, অবিশ্বাস্য কাজ করে দেখিয়ে দিয়েছেন দলের ক্রিকেটাররা। 

তবে স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে দুই দেশের ক্রিকেটপ্রেমী, সবচেয়ে বেশি তাঁদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজ। ওভাল টেস্টের শেষ দিনে তিনি নিজের কাঁধেই দায়িত্ব তুলে নিয়েছিলেন। বাকি চারটি উইকেটের মধ্যে তিনটি নিজের নামে করে দেন এবং একটি পান প্রসিদ্ধ কৃষ্ণা। সব মিলিয়ে, তিনি ধীরে ধীরে, বুমরাহের অনুপস্থিতিতে, দলের পেশ আক্রমণে একটা গুরুত্বপূর্ণ জায়গা বানিয়ে ফেলেছেন।

এবার এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার এক ইভেন্ট থেকে তিনি বলেন, “ও এখন রোল মডেল। আমার দেখে বেশ ভালো লেগেছে যেভাবে ও ইংল্যান্ডে বল করেছে। ওভাল টেস্টের শেষ দিনের কথাই ধরুন। বোঝাই যাচ্ছিল যে সিরাজ নিজের সবটা উজাড় করে দিয়েছে। বোলিং করেছে একেবারে হৃদয় দিয়ে। সিরাজ বুঝিয়ে দিয়েছে যে দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওর আছে। দলের ওকে কতটা দরকার, সেটা সিরাজ প্রমাণ করে দিয়েছে ইংল্যান্ড সফরে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *