“ও অনেক খেতাব জিতবে” ইয়ামাল নিয়ে ভবিষ্যদ্বাণী রোনাল্ডোর

“ও অনেক খেতাব জিতবে” ইয়ামাল নিয়ে ভবিষ্যদ্বাণী রোনাল্ডোর

নিউজ ডেস্ক: “ভবিষ্যতে ও অনেক খেতাব জিতবে” নেশন্স লিগ জেতার পর তরুণ স্প্যানিশ তারকা ল্যামিন ইয়ামাল প্রসঙ্গে এমনটাই দাবি করলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি দাবি করেন যে ইয়ামালের কাছে অনেক সুযোগ রয়েছে নিজের উন্নতি করার, কিন্তু তার জন্য তাঁকে একা ছেড়ে দেওয়া উচিত। এখানেই শেষ নয়, রোনাল্ডো আরও দাবি করেন যে তাঁর একটা লম্বা ফুটবল জীবন পড়ে রয়েছে এবং তিনি আশাবাদী ইয়ামাল বহুবার নেশন্স লিগ জিতবে।

এলিয়েনস এরেনাতে খেলা হয় সদ্য শেষ হওয়া নেশন্স লিগ ফাইনাল। একে অপরের মুখোমুখি হয় বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দল পর্তুগাল ও স্পেন। এক হাড্ডাহাড্ডি ফাইনালের সাক্ষী হয় গোটা স্টেডিয়াম। দুই আর্ধ শেষে স্কোর দাঁড়ায় ২-২। ম্যাচ গড়াই পেনাল্টি শুটআউট পর্যন্ত এবং সেখানে স্পেনের একটা সামান্য ভুল তাদের ট্রফি থেকে বঞ্চিত করে। পর্তুগালের গোলরক্ষক এক দুর্দান্ত সেভ করেন এবং পেনাল্টিতে ৫-৩ ফলাফলের ম্যাচ ও ট্রফি নিজের ঝুলিতে তোলেন রোনাল্ডো ও তাঁর বাহিনী। এরপর গোটা স্টেডিয়ামের চিত্র পাল্টে যায়। আনন্দ ফেটে পড়েন পর্তুগালের ফুটবলার ও সমর্থকরা।

যদিও এই ম্যাচে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে ফুটবলপ্রেমীদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম ল্যামিন ইয়ামাল টক্কর। দুই ফুটবলারই ফাইনালের আগে নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করেছিলেন। মাঠেও দুজনের খেলা ছিল দেখার মতো। দুই তারকাই অসাধারণ ফুটবল তুলে ধরেন। প্রয়োজনের পাসিং ফুটবল যেমন খেলেছেন, তেমনি দরকারে আক্রমনাত্মক খেলাও তুলে ধরেছেন। বলা ভালো, একেবারে কাঁটায় কাঁটায় টক্কর হয়েছে। সবমিলিয়ে, দুজনে পারফরম্যান্সই মন ছুঁয়েছে ফুটবলপ্রেমীদের। তবে শেষে বাজিমাত করেছেন রোনাল্ডোরাই।

তবে ম্যাচের আগে যতটা ইয়ামালকে নিয়ে প্রশংসা করেছিলেন, ম্যাচের শেষেও ঠিক ততটাই করলেন রোনাল্ডো। কি বললেন তিনি তরুন স্প্যানিশ তারকাকে নিয়ে। রোনাল্ডো বলেন, “নিজের ও দলের হয়ে ভবিষ্যতে ও অনেক খেতাব জিতবে। ওর বয়স মাত্র ১৭। আমি আবারও বলছি ও এমন একজন যার কাছে অনেক সুযোগ রয়েছে উন্নতি করার। তবে সেটার জন্য আমাদের ওকে একা ছেড়ে দিতে হবে। ওর সামনে একটা বড় ফুটবল জীবন রয়েছে আর আমি শিওর যে ও বহুবার নেশন্স লিগ ট্রফি জিতবে।” এবার দেখার বিষয় যে ভবিষ্যতে কেমন পারফর্ম করে দেখান ইয়ামাল। তিনি কি পারবেন স্পেনকে ট্রফি জেতাতে? সেই উত্তর দেবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *