কিভাবে দলের অবস্থা ঠিক করা সম্ভব? জানালেন লয়েড

কিভাবে দলের অবস্থা ঠিক করা সম্ভব? জানালেন লয়েড

নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্যতম আলোচনার বিষয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ২৭ রানে অলআউট হওয়া। যেভাবে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেছে উইন্ডিজদের ব্যাটিং অর্ডার, তা দেখে হতাশ হয়েছেন সেই দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে অন্যান্য দেশের ক্রিকেটপ্রেমীরাও। বলতে গেলে, অনেকেই এটা মেনে নিতে পারেননি। এক সময় যেই দল গোটা ক্রিকেট বিশ্বে শাসন করছিল, বর্তমানে তাদের এরম দুরবস্থা হজম করতে পারছেন না অনেকে। 

সেই তালিকায় রয়েছেন প্রাক্তন তারকারাও। ওয়েস্ট ইন্ডিজের বহু প্রাক্তন তারকা ক্ষুব্দ হয়েছেন দলের এমন বিশ্রী পারফরমেন্স দেখে। এই ব্যাপারে নিজের অবস্থান জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। কি বলেছেন তিনি? দলের এমন দুর্দশা দেখে বোর্ডের তরফ থেকে তাঁকে, ব্রায়ান লারা ও ভিভ রিচার্ডসের সঙ্গে বৈঠকে বসা হয়েছিল। প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়কের মতে দলের ক্রিকেটারদের খেলার মানসিকতার উন্নতির প্রয়োজন। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে স্কুল ক্রিকেট থেকে শুরু করে প্রথম শ্রেণীর ক্রিকেট, সবেতেই নজর রাখতে হবে। 

লয়েড বলেন, “ল্যারি জেমসের মতো বেশ কয়েকজন ক্রিকেটার আমাদের প্রয়োজন। এমন ব্যাটার দরকার যারা ক্রিজে সময় কটাবে কিন্তু উইকেটে পড়ে থাকবে। এমনভাবে লম্বা সময় ধরে লড়াই করবে, যাতে বোলাররা ক্লান্ত হয়ে যায়। এই জিনিসটাই আমরা করতে পারছি না। আমাদের খেলার মানসিকতার উন্নতির প্রয়োজন। প্রাথমিক যে কাজগুলো সেগুলো আমাদের ঠিক করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে স্কুল ক্রিকেট থেকে শুরু করে ক্লাব ক্রিকেট ও প্রথম শ্রেণীর ক্রিকেটে ছেলেরা পর্যাপ্ত খেলছে কিনা। আমাদের এটাও মাথায় রাখতে হবে কেমন পিচ তৈরি করা হবে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *