“আমি ওর বড় ফ্যান” শ্রেয়াসের প্রশংসায় পঞ্চমুখ এবিডি

“আমি ওর বড় ফ্যান” শ্রেয়াসের প্রশংসায় পঞ্চমুখ এবিডি

দেবজিৎ মুখার্জি: শ্রেয়াস আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ আরসিবির প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেই ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন শ্রেয়াস, তা মন জয় করেছে প্রাক্তন প্রোটিয়া তারকার। তিনি জানান যে তিনি আইয়ারের বিশাল বড় ফ্যান। তাঁর প্রশংসায় ডিভিলিয়ার্স এটাও দাবি করেন যে চরম চাপে শ্রেয়াস নিজের মাথা ঠান্ডা রেখেছেন এবং দলকে ম্যাচ জিতিয়েছেন। এছাড়াও আরো একাধিক বক্তব্য রেখেছেন পাঞ্জাব অধিনায়ককে নিয়ে।

রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামে পাঞ্জাব কিংস। ডু অর ডাই ম্যাচ ছিল দুই দলের কাছেই। প্রথমে ব্যাট করে মুম্বাই এবং ২০ ওভার শেষে তারা এক বড় টোটাল স্কোরবোর্ডে চলে। সেই মুহূর্তে অনেকেই ধরে নেয় যে ফাইনালের টিকিট পাকা মুম্বাইয়ের। কিন্তু পুরো চিত্র পাল্টে দেন শ্রেয়াস। তাঁর ব্যাট থেকে আসে এক অসাধারণ ইনিংস, যা পাঞ্জাবকে ফিনিশ লাইন পার করায়। আইয়ার হন ম্যাচের সেরা। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সকল ক্রিকেটপ্রেমী। 

এক গুরুত্বপূর্ণ ম্যাচে মাথা ঠান্ডা রেখে মুম্বাইয়ের বিরুদ্ধে যেই অসাধারণ ইনিংস শ্রেয়াস আইয়ার খেলেছেন, তা শুধু ক্রিকেটপ্রেমীদের নয়, মন জিতেছে প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্সেরও। জিওস্টারে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্যও রাখেন এবং জানান তিনি কত বড় ভক্ত শ্রেয়াসের। পাশাপাশি, এবিডি এটাও দাবি করেন যে ভবিষ্যতে আইয়ারের ব্যাট থেকে আরো অনেক রান আসবে। তিনি স্যালুট জানান পাঞ্জাব অধিনায়ককে।

এবি ডিভিলিয়ার্স বলেন, “আমি একজন বড় ফ্যান শ্রেয়াস আইয়ারের। তবে আজ যেই ইনিংস ও খেলেছে, তা অসাধারণ। ওর সম্মান প্রাপ্য। চরম চাপে এক মাস্ট উইন গেমে ও যেই কাজটা করার দরকার, তা করে দেখিয়েছে। ওর ছক্কাগুলো দেখার মতো। যেটা আমার ওর মধ্যে ভালো লাগে, সেটা হলো ও ঠান্ডা মাথার। অহংকারি নয়। আগামী দিনে ওর ব্যাট থেকে আরো অনেক রান আসবে। শ্রেয়াস আইয়ার আমি তোমাকে স্যালুট জানাচ্ছি।”।

প্রসঙ্গত, এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে মুম্বাই। দলের কোন ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। জবাবে রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে, এক ওভার বাকি থাকতে, প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব। এবার দেখার বিষয় যে ফাইনালেও তারা একই খেলা দেখাতে পারে কিনা। তারা কি পারবে ট্রফি জিততে? নাকি নিজেদের ঝুলিতে তুলবে বেঙ্গালুরু? কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *